গ্রামীণফোনের এক কোটি ফোরজি গ্রাহকের মাইলফলক

ফোরজি সেবা চালুর মাত্র ১৪ মাসের মধ্যে দেশের প্রথম মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে এক কোটি ফোরজি গ্রাহকের মাইলফলক অর্জন করেছে দেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন গ্রামীণফোনের ডিসিইও ও সিএমও ইয়াসির আজমান।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে ফোরজি উদ্বোধনের পর নভেম্বরেই ৫০ লাখ ফোরজি গ্রাহকের মাইলফলক অর্জন করে গ্রামীণফোন। এরপর মাত্র পাঁচ মাসের ব্যবধানে আরও ৫০ লাখ ফোরজি গ্রাহক প্রতিষ্ঠানটিতে যুক্ত হয়।

এ মাইলফলক অর্জন নিয়ে ইয়াসির আজমান বলেন, এশিয়ার দেশগুলোর মধ্যে দ্রুত সময়ে ফোরজি প্রযুক্তি বিস্তারে বাংলাদেশ অন্যতম। একটি দেশ মোবাইল ব্রডব্যান্ড প্রযুক্তির বিস্তারের মাধ্যমে কত দ্রুত ডিজিটালাইজেশনের দিকে এগিয়ে যেতে পারে এবং নতুন নতুন সম্ভাবনা তৈরি করতে পারে বাংলাদেশ এখন তারই একটি উদাহরণ।

তিনি আরও বলেন, গ্রামীণফোন দেশের সব প্রান্তে, সবার কাছে উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দিতে প্রয়োজনীয় বিনিয়োগ করতে অঙ্গীকারবদ্ধ। এক কোটি ফোরজি গ্রাহকের গ্রামীণফোন নেটওয়ার্কে আস্থা রাখার মাইলফলকটি আমাদের অঙ্গীকার আরও দ্রুত ও মানসম্মতভাবে বাস্তবায়নে উৎসাহ জোগাবে।

 

টাইমস/এএস/জেডটি

Share this news on:

সর্বশেষ

img
ক্ষমতায় গেলে যত দ্রুত সম্ভব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান Feb 07, 2026
img
১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের ‘বোর্ড অব পিস’- এর প্রথম বৈঠক Feb 07, 2026
img

রেডিও ব্ল্যাকআউটের আশঙ্কা

পৃথিবীর দিকে ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড় Feb 07, 2026
img
কালো টাকা দিয়ে কারাগার থেকে সন্ত্রাসী ছাড়িয়ে আনা হচ্ছে: গোলাম পরওয়ার Feb 07, 2026
img
পিএসএলের নিলামে ৫০ বাংলাদেশি Feb 07, 2026
img
বিশ্ব তাকিয়ে আছে, নির্বাচন ব্যর্থ হলে অজুহাত চলবে না : চট্টগ্রামের ডিসি Feb 07, 2026
img
সিলেটে পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সব একাডেমিক সম্পর্ক ছিন্ন করছে পেন্টাগন Feb 07, 2026
img
সুরের জগতে এক জীবন্ত কিংবদন্তি কে. এস. চিত্রা Feb 07, 2026
img
একটি দল ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে : মাহদী আমিন Feb 07, 2026
img
নিজের একুশে পদক কাকে উৎসর্গ করলেন ববিতা! Feb 07, 2026
img
আগামীকাল থেকে ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু করবে সৌদি আরব Feb 07, 2026
img
চাইলেই অ্যাটাকের ভান করে ছত্রভঙ্গ করে দেওয়া যেতো : আজহারী Feb 07, 2026
img
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে সুকান্ত মজুমদার! Feb 07, 2026
img
দলগুলোর নির্বাচনী ইশতেহার ইতিবাচক হলেও যথেষ্ট নয়: সিপিডি Feb 07, 2026
img
যেকোনো মূল্যে ১২ ফেব্রুয়ারি ভোট হবে: নাসীরুদ্দীন Feb 07, 2026
img
বিনোদন সিনেমা ইউনিভার্সিটি হলে শাকিব হবেন প্রিন্সিপাল: শবনম বুবলী Feb 07, 2026
img
রাজধানীর ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান, কবে কোথায়? Feb 07, 2026
img
ক্ষমতায় গেলে দলের সংসদ সদস্যরা বিনা ট্যাক্সের গাড়ি নেবে না: শফিকুর রহমান Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবেন, ভোট দেবেন ১১ দলীয় ঐক্যজোটে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026