ফ্রান্সের বিমানবন্দর থেকে টেলিগ্রামের সিইও পাভেল দুরভ গ্রেপ্তার

রুশ বংশোদ্ভূত ফরাসি ধনকুবেড় এবং ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পাভেল দুরভকে প্যারিসের বাইরে বোরগেট বিমানবন্দর থেকে গতকাল শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে। টিএফ-১ টিভি ও বিএফএম টিভির সূত্রের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

টিএফ-১ টিভি তাদের ওয়েবসাইটে জানায়, ফ্রান্সের পুলিশের প্রাথমিক তদন্তের পর গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে পাভেল দুরভকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিনি তার ব্যক্তিগত বিমানে করে ফ্রান্সের বাইরে যাচ্ছিলেন।

দুটি টেলিভিশন চ্যানেলেরই তথ্য অনুসারে, টেলিগ্রাম ম্যাসেজিং অ্যাপে অপর্যাপ্ত মডারেটরের কারণকে কেন্দ্র করে আগে থেকেই তদন্ত চলছিল। ম্যাসেজিং অ্যাপটিতে এই ধরনের দুর্বলতার কারণে তা অপরাধমূলক কর্মকাণ্ডকে বাধাহীনভাবে চলতে সাহায্য করবে বলে বিবেচনা করা হয়।

এনক্রিপটেড টেলিগ্রামের ইউজার সংখ্যা প্রায় শত কোটি এবং এটি রাশিয়া, ইউক্রেন ও সাবেক সোভিয়েত ইউনিয়নের বেশ কয়েকটি প্রজাতন্ত্রে বেশি ব্যবহার করা হয়। এই প্ল্যাটফর্মটির অবস্থান ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টিকটক ও উইচ্যাটের পরেই।

পাভেল দুরভের গ্রেপ্তারের বিষয়টি সম্পর্কে রয়টার্স, ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পুলিশ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

২০১৩ সালে রাশিয়ায় জন্মগ্রহণকারী দুরভ তার ভাইয়ের সঙ্গে টেলিগ্রাম প্রতিষ্ঠা করেন। তবে ২০১৪ সালে ভি-কন্টাকটে নামের সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে রাশিয়ার বিরোধী দলের লোকজনের তথ্য সরবরাহ কাজ বন্ধ করতে সরকারি নির্দেশনা মানতে রাজি না হওয়ার পরপরই তিনি দেশ ছেড়ে যান।

গত এপ্রিলে দুরভ মার্কিন সাংবাদিক টাকার কার্লসনকে বলেছিলেন, ‘আমি কারও আদেশ মেনে কাজ করার চাইতে মুক্ত থাকতেই বেশি পছন্দ করব।’ বার্লিন, লন্ডন, সিঙ্গাপুর ও সানফ্রান্সিসকোতে তার কোম্পানির জন্য বাড়ি খুঁজে না পেয়ে তিনি এ কথা বলেছিলেন।

২০২২ সালে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করলে টেলিগ্রাম অপরিশোধিত ও বিভ্রান্তিকর আধেয় ছড়িয়ে দেওয়ার জন্য যুদ্ধরত দুটি পক্ষের কাছেই খবরের প্রধান উৎস হয়ে ওঠে।

কোনো কোনো বিশ্লেষকের মতে, টেলিগ্রাম প্লাটফর্ম ইউক্রেনে চলতে থাকা যুদ্ধের জন্য একটি ‘ভার্চুয়াল যুদ্ধক্ষেত্রে’ পরিণত হয়। টেলিগ্রাম খুব বেশি ব্যবহার করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জলেনস্কি ও তার কর্মকর্তারা। পাশাপাশি রাশিয়ার সরকারও এটি ব্যবহার করে থাকে।

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীকে জরিমানা Feb 06, 2026
img
ভোটের পর ভ্যালেন্টাইন উদযাপনের কথা জানালেন অপু বিশ্বাস Feb 06, 2026
img

ইউরোপিয়ান ফুটবল

সবচেয়ে বেশি খরচ করা ক্লাবের তালিকায় শীর্ষে ম্যানসিটি Feb 06, 2026
img
ভবিষ্যত রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না শেখ হাসিনা: মির্জা ফখরুল Feb 06, 2026
img
ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি মার্চের মাঝামাঝি স্বাক্ষরিত হবে Feb 06, 2026
img
দাঁড়িপাল্লার প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী Feb 06, 2026
img
তারেক রহমানকে বিদিশা এরশাদের খোলা চিঠি Feb 06, 2026
img
খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও আ. লীগ নেতা রফিকুল আলম গ্রেফতার Feb 06, 2026
img
ক্ষমতায় গেলে আমরা স্বর্ণের বাংলা নির্মাণ করব: চরমোনাই পীর Feb 06, 2026
img

নারায়ণগঞ্জ-৪

স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে আদালতে মামলা Feb 06, 2026
img
বিএনপি ছাড়া উন্নয়ন পরিকল্পনা আর কেউ দেয়নি : হুমায়ুন কবির Feb 06, 2026
img
বিগ ব্যাশে ১৫ উইকেট নিয়েও সন্তুষ্ট নন রিশাদ, জানালেন কারণ Feb 06, 2026
img
পর্যটক ভিড় নিয়ন্ত্রণে জাপানের ঐতিহ্যবাহী ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল Feb 06, 2026
img
চাঁদপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫ Feb 05, 2026
img
জামায়াত নেতারা মনে করেন জান্নাত তাদের পৈতৃক সম্পত্তি: রাশেদ খান Feb 05, 2026
img
যশোরে নারীকে হেনস্তার ঘটনায় ৭ জনকে তলব Feb 05, 2026
img
পুরো দেশ ও জাতি সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে: নৌবাহিনী প্রধান Feb 05, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 05, 2026
হঠাৎ বিদায়ের ঘোষণা তরুণ অভিনেত্রীর Feb 05, 2026
img
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ২ পক্ষের সংঘর্ষে শিক্ষকসহ আহত ২০ Feb 05, 2026