অন্তর্বর্তী সরকার দ্রুত সংস্কার করে নির্বাচনের দিকে যাবে, আশা বিএনপির

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্ঠা ড. মুহাম্মদ ইউনূস গতকাল জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্র সংস্কারের একটি ভিশনের বিভিন্ন দিক তুলে ধরেছেন। আমরাও বলছি, এই সংস্কার কাজগুলো যেন হয়। সেক্ষেত্রে আমরা তাদের কাজের সময় ও সুযোগ দিতে চাই। আমরা আশা করি, তারা (অন্তর্বর্তী সরকার) জনগণের চাওয়া-পাওয়ার বিষয়টি উপলব্ধি করে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার কাজগুলো শেষ করে নির্বাচনের দিকে যাবে।’

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। মূলত আগামী ১৪ সেপ্টেম্বর ও ১৫ সেপ্টেম্বর বিএনপির ঘোষিত কর্মসূচি সফল করতেই এই সমন্বয় সভার আয়োজন করেছে দলটি। সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা আশা করব, অন্তর্বর্তীকালীন সরকার তাদের সঠিক দায়িত্ব পালন করবেন। যার মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। কারণ একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ যে, গণতন্ত্রের বিকল্প নেই।’

প্রশাসনে, বিশেষ করে জেলা প্রশাসক (ডিসি) পদে নিয়োগ নিয়ে বিতর্ক দেখা যাচ্ছে, এ সংক্রান্ত প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘প্রাথমিক পর্যায়ে এই ধরনের সমস্যা থাকতে পারে। ছাত্র-জনতার বিল্পবের মধ্যে দিয়ে একটি ফ্যাসিবাদী সরকার বিদায় নিয়েছে। আর আওয়ামী লীগ দলীয়করণের মাধ্যমে প্রমোশন দিয়েছে, তাই কিছুটা সময় লাগবে। সব জায়গায় তো নতুন করে রিক্রুট করা সম্ভব না। যারা আছেন তাদেরকেই কাজে লাগাতে হবে। সেজন্য আমাদের একটু ধৈর্য ধরতে হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। শেখ হাসিনা পালিয়ে প্রতিবেশী দেশ ভারতে বসে দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে অপ্রপচার চালাচ্ছে, যা গ্রহণযোগ্য হতে পারে না। এসব কথায় কান দেওয়া যাবে না। একইসঙ্গে শিল্পপ্রতিষ্ঠানে (পোশাক খাত) অস্থিরতার করার চেষ্টা করা হচ্ছে। আমি শিল্পপ্রতিষ্ঠানসহ আমাদের দলের নেতাকর্মীদের অনুরোধ করব, প্রতিষ্ঠান চালু রাখুন। নেতাকর্মীরা সব প্রকার অস্থিতিশীলতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবীব উন নবী খান সোহেল, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনসহ আরও অনেকে।

Share this news on:

সর্বশেষ

img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026
img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026
img
দেশ এখন দুই ভাগে বিভক্ত : ডা. তাহের Feb 07, 2026
img
রহস্যময় পোস্টে সমাপ্তির ইঙ্গিত নীলাঞ্জনার! Feb 07, 2026
img
দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে: মাহমুদউল্লাহ Feb 07, 2026
img
নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে : আসিফ মাহমুদ Feb 07, 2026
img
সাংবাদিকদের মারধর, নিন্দা ও প্রতিবাদ জামায়াতের Feb 07, 2026
img
জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলকে হারানোর দুই বছর Feb 07, 2026
img
আমাদের প্রথম ও শেষ ঠিকানা এই বাংলাদেশ: তারেক রহমান Feb 07, 2026
img
খালেদের ৪ উইকেট, ১৪৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে শান্তর দুর্বার Feb 07, 2026
img
নওগাঁয় নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু Feb 07, 2026
img
রেকর্ড ছুঁয়ে মালিঙ্গা-সাকিবের পাশে নাম লেখালেন হোল্ডার Feb 07, 2026
img
বৌভাতে ভরপুর বাঙালিয়ানা, নতুন বউয়ের সাজে নজর কাড়লেন প্রিয়াঙ্কা Feb 07, 2026