রিজেন্ট এয়ারওয়েজে ২০ শতাংশ ছাড়

অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের টিকিটে ২০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে বেসরকারি বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ।

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) উদ্যোগে আয়োজিত বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) উপলক্ষে এই অফার দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া তিন দিনের এ আন্তর্জাতিক মেলা চলবে ২০ এপ্রিল শনিবার পর্যন্ত। দর্শনার্থীদের জন্য প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে মেলা।

আয়োজকরা জানিয়েছেন, মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এবার মেলায় অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানের জাতীয় পর্যটন সংস্থা। এ ছাড়া মেলায় ১৬০টি স্টল ও ১৫টি প্যাভিলিয়নে বাংলাদেশসহ বিভিন্ন দেশের বিমান সংস্থা, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট এবং পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠান তাদের সেবা উপস্থাপন করবেন।

রিজেন্ট এয়ারওয়েজের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিও) হানিফ জাকারিয়া বলেন, রমজান মাস উপলক্ষে মেলায় রিজেন্ট এয়ারওয়েজের প্যাভিলিয়নে সিঙ্গাপুর, ব্যাংকক, কুয়ালালামপুর এবং কক্সবাজার রুটে ২০ শতাংশ ছাড় পাবেন যাত্রীরা। এছাড়া দোহা ও মাস্কাট ছাড়া সব রুটে বিজনেস ও প্রিমিয়াম ইকোনমি শ্রেণিতে টিকেট মূল্যে ২০ শতাংশ এবং ইকোনমি শ্রেণিতে ১২ শতাংশ ছাড় দেবে রিজেন্ট এয়ারওয়েজ।

এছাড়াও প্রতিদিন দর্শনার্থীদের জন্য লাকি ড্রর মাধ্যমে পুরস্কারের ব্যবস্থা করেছে রিজেন্ট এয়ারওয়েজ। ব্রেকফাস্টসহ হোটেল, বিমানবন্দর টান্সফারসহ ভ্রমণের নানা সুবিধাসহ হলিডে প্যাকেজ দিচ্ছে রিজেন্টের অঙ্গ প্রতিষ্ঠান।

টিকিট কিংবা প্যাকেজ কেনার জন্য পাসপোর্ট অথবা পাসপোর্টের ফটোকপি সঙ্গে রাখতে হবে বলে জানিয়েছেন হানিফ জাকারিয়া।

 

টাইমস/এএস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
ঝোড়ো ব্যাটিংয়ে বৈভব সূর্যবংশীর রেকর্ড! Feb 06, 2026
img
গায়ে হলুদের মুহূর্ত প্রকাশ করলেন মধুমিতা Feb 06, 2026
img
বার বাংলাদেশ পুনর্গঠনের পালা : তারেক রহমান Feb 06, 2026
img
মাঠের অবস্থা বুঝে বিএনপি অপচেষ্টা চালাচ্ছে: সারজিস আলম Feb 06, 2026
img
ইন্টারকন্টিনেন্টালের সামনে রণক্ষেত্র Feb 06, 2026
img
ফেনী জেলা কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৫১ কারাবন্দি Feb 06, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে বিদেশিরা বাংলাদেশকে একঘরে করে ফেলবে: খায়রুল কবির খোকন Feb 06, 2026
img
জিয়াউর রহমান দেশকে তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে মুক্ত করেছিলেন: তারেক রহমান Feb 06, 2026
img
এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে তদন্তের মুখে নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী Feb 06, 2026
img
বিএনপির নির্বাচনি ইশতেহারে ফ্যামিলি কার্ডসহ ৯ প্রধান প্রতিশ্রুতি Feb 06, 2026
img
বিশ্বকাপে বাংলাদেশি ভক্তদের সমর্থন চাইলেন পাকিস্তান অধিনায়ক Feb 06, 2026
img
সমগ্র জাতি আজ উন্মুখ হয়ে আছে: মির্জা ফখরুল Feb 06, 2026
img
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করছেন তারেক রহমান Feb 06, 2026
img
চাঁদাবাজ, মাদক ও দুর্নীতির বিরোধী জিরো টলারেন্স নীতি ঘোষণা নাসীরুদ্দীনের Feb 06, 2026
img
কক্সবাজারে শিক্ষা সফরে গিয়ে নিখোঁজ হওয়া শিক্ষার্থীকে পাওয়া গেল নিঝুমদ্বীপে Feb 06, 2026
img
সাবেক ও বর্তমান প্রেম নিয়ে অজানা কথা শোনাবেন মিথিলা! Feb 06, 2026
img
বিএনপির প্রতিশ্রুতি রাষ্ট্রের প্রতিশ্রুতিতে পরিণত হয়েছে: আলাল Feb 06, 2026
img
বিশ্বকাপের আগের দিন ভারত শিবিরে দুঃসংবাদ Feb 06, 2026
img
নির্বাচিত হলে জামায়াতই নির্ধারণ করবে সরকারপ্রধান কে হবেন: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
বয়কট ইস্যু সমাধানে পাকিস্তান সরকারের সঙ্গে জয় শাহকে যোগাযোগের পরামর্শ Feb 06, 2026