© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টোল প্লাজায় বাসের ধাক্কায় ছয়জন নিহত: ঘাতক চালক গ্রেপ্তার

শেয়ার করুন:
টোল প্লাজায় বাসের ধাক্কায় ছয়জন নিহত: ঘাতক চালক গ্রেপ্তার
মোজো ডেস্ক
০৫:০৭ পিএম | ২৮ ডিসেম্বর, ২০২৪
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধাক্কায় একই পরিবারের চার জনসহ মোট ছয়জন নিহতের ঘটনায় ঘাতক বাসের চালক মোহম্মদ নুরুদ্দিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধাক্কায় একই পরিবারের চার জনসহ মোট ছয়জন নিহতের ঘটনায় গতরাতে বাসটির চালকমোহম্মদ নুরুদ্দিনকে শুক্রবার রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জ থেকে র‌্যাব-১০ গ্রেপ্তার করে।

এর আগে শুক্রবার দুপুরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসসহ তিনটি গাড়িতে ধাক্কা দেয় যাত্রীবাহী একটি বাস। এতে একই পরিবারের চারজনসহ দুটি গাড়ির ছয় আরোহী নিহত ও চারজন আহত হয়েছেন।

মন্তব্য করুন