© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

উন্নত চিকিৎসার দাবিতে শাহবাগে গণঅভ্যুত্থানে আহতদের সড়ক অবরোধ

শেয়ার করুন:
উন্নত চিকিৎসার দাবিতে শাহবাগে গণঅভ্যুত্থানে আহতদের সড়ক অবরোধ
মোজো ডেস্ক
০৮:২২ পিএম | ০২ জানুয়ারি, ২০২৫
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহতরা উন্নত চিকিৎসার দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করেছেন। তাদের দাবি, বিএসএমএমইউ হাসপাতালে তারা উন্নত চিকিৎসা পাচ্ছেন না, তাই সড়কে নেমেছেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালের সামনে শাহবাগ থেকে ফার্মগেটমুখী সড়ক অবরোধ করেন তারা। এতে সড়কের এক পাশে যানচলাচল বন্ধ রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

গণ-অভ্যুত্থানে আহত রাকিবুল গণমাধ্যমকে বলেন, আমি চট্টগ্রামে আন্দোলনের সময় আহত হয়েছি। আমরা দেশ স্বাধীন করলাম, অথচ আমাদের উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে না। আমরা হাসপাতল পরিচালকের পদত্যাগ চাই।

মন্তব্য করুন