© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘বিপজ্জনক’ বাতাস নিয়ে বিশ্বের দূষিত শহরের শীর্ষে ঢাকা

শেয়ার করুন:
‘বিপজ্জনক’ বাতাস নিয়ে বিশ্বের দূষিত শহরের শীর্ষে ঢাকা
মোজো ডেস্ক
০৯:৪৪ এএম | ৩০ জানুয়ারি, ২০২৫
জধানী ঢাকায় বায়ুদূষণের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা।
আজ সকাল ৮টায় ৩৬৯ একিউআই স্কোর নিয়ে ঢাকার বাতাস ‘বিপজ্জনক’ পর্যায়ে ছিল। বায়ুর গুণমান সূচক এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) থেকে এ তথ্য জানা গেছে।

একিউআই সূচক অনুযায়ী, ৩৩০ স্কোর নিয়ে বিশ্বে বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। ১৯১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এ ছাড়া ১৮৫ এবং ১৮৯ স্কোর নিয়ে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালা এবং ইরানের তেহরান।

একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

প্রতিদিনের বায়ুমান প্রকাশ করে শহরগুলো কতটা দূষিত কিংবা পরিচ্ছন্ন, তা নাগরিকদের জানিয়ে দেয় একিউআই।

মন্তব্য করুন