© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিলেটের জালালাবাদে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

শেয়ার করুন:
সিলেটের জালালাবাদে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫২ পিএম | ০৮ মার্চ, ২০২৫
সিলেটের জালালাবাদে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন নারীসহ আরো চারজন।
শুক্রবার (৭ মার্চ) রাত ১০টায় সিলেট-সুনামগঞ্জ সড়কে সদর উপজেলার জালালাবাদ থানার বলাউড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জালালাবাদ থানার বলাউড়া বাজারের কসরপুর গ্রামের মৃত জমির আলীর ছেলে রুবেল আহমদ (১৮) ও একই গ্রামের আব্দুল বারির ছেলে সালেক (২০)।

জানা যায়, রাত ১০টার দিকে মামুন পরিবাহনের যাত্রবাহী একটি বাসের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষে সিএনজি অটোরিকশার ছয়জন যাত্রী আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেল ও সালেককে মৃত ঘোষণা করেন। আহত চারজন হাসপাতালে চিকিৎসাধীন।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের পর নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসএম

মন্তব্য করুন