© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকে যা বলল জামায়াত

শেয়ার করুন:
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকে যা বলল জামায়াত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১২ পিএম | ১৫ মার্চ, ২০২৫
বাংলাদেশে সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর নেতারা। বৈঠকে তারা টেকসই গণতন্ত্র, জাতীয় ঐক্য এবং সুষ্ঠু নির্বাচনের গুরুত্বের ওপর আলোকপাত করেন।

শনিবার (১৫ মার্চ) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে রাজনৈতিক নেতাদের সঙ্গে আয়োজিত গোলটেবিল বৈঠকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ অন্য নেতারা।

বৈঠক শেষে ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, ‘আমরা সংস্কারের ব্যাপারে কথা বলেছি। একটা ফেয়ার নির্বাচনের বিষয়ে বলেছি, টেকসই গণতন্ত্র ও জাতীয় ঐক্যের ব্যাপারে কথা বলেছি।’

তিনি আরও বলেন, ‘জাতিসংঘের মহাসচিব আমাদের অধিকাংশ বক্তব্য সমর্থন করে বলেছেন। সুষ্ঠু নির্বাচন নিয়ে তিনি আশাবাদী।’


এমআর

মন্তব্য করুন