© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, যুবদল কর্মী নিহত

শেয়ার করুন:
চট্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, যুবদল কর্মী নিহত

ছবি:সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১২ এএম | ১৬ মার্চ, ২০২৫
চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন কমর উদ্দিন (৩৬) নামে এক যুবদল নেতা। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। শনিবার (১৫ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার হলুদিয়া ইউনিয়নের আমির হাটবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে আহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

নিহত কমর উদ্দিন রাউজানের উত্তর সত্তা ২ নম্বর ওয়ার্ডের মনু পেটান তালুকদার বাড়ির হাজী মোহাম্মদ আলীর ছেলে। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী এবং যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

রাউজান থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রায়হান মিয়া গণমাধ্যমকে বলেন, বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনাস্থলে পুলিশের টিম রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসএস

মন্তব্য করুন