ভল্টে জায়গা না হলে নতুন নোট ‘তুলে নেবে’ কেন্দ্রীয় ব্যাংক

কোনো বাণিজ্যিক ব্যাংকের ভল্টে নতুন নোট রাখার জায়গা না থাকলে তা ‘প্রত্যাহার করে’ নেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান  গণমাধ্যমকে বলেন, “যখন যে ব্যাংক সমস্যার কথা বলবে, তৎক্ষণাৎ তাদের কাছ থেকে টাকা নিয়ে আসা হবে।”

রীতি মেনে দুই ঈদের সময় ২৫ থেকে ৩০ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়ে বাংলাদেশ ব্যাংক। এসময় বাণিজ্যিক ব্যাংকগুলোও নিজেদের কাছে থাকা নতুন নোট বিনিময় করে।

এবারের প্রস্তুতিও তেমনই ছিল। গত ১৬ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকের ৮০টি শাখা থেকে নতুন নোট বিনিময় করার সিদ্ধান্ত জানিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

এরপর ব্যাংকের শাখাগুলো সর্বোচ্চ ৬৫ লাখ টাকার নতুন নোট সংগ্রহ করে ভল্টে রাখে।এরমধ্যে গত ১০ মার্চ কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনসাধারণের মাঝে নতুন নোট বিনিময় কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।”

ব্যাংকগুলোর শাখায় যেসব ‘ফ্রেশ’ নোট গচ্ছিত রয়েছে, তা বিনিময় না করে সংশ্লিষ্ট শাখায় সংরক্ষণ করতে বলা হয় বিজ্ঞপ্তিতে।নতুন নোট বিনিময় বন্ধ রাখার ব্যাপারে বিজ্ঞপ্তিতে কিছু বলা ছিল না। তবে গুঞ্জন রয়েছে, শেখ মুজিবুর রহমানের ছবি নিয়ে আপত্তি থাকায় এবার ঈদে নতুন নোট বাজারে ছাড়া হচ্ছে না।

এই টাকা ব্যবহার করতে না পেরে ‘বিড়ম্বনায়’ পড়েছে বিভিন্ন ব্যাংক। তারা বলছে, কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি না থাকায় তারা নতুন নোটে কোনো লেনদেন করতে পারছে না। এগুলো পড়ে থাকায় ভল্টের জায়গাও ‘অপচয়’ হচ্ছে।এমন পরিস্থিতিতে ‘অসুবিধায় পড়া’ ব্যাংকগুলো থেকে টাকা উঠিয়ে নেওয়ার উদ্যোগ নিল কেন্দ্রীয় ব্যাংক।

মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “এখনই সব ব্যাংক থেকে টাকা উঠিয়ে আনার পরিকল্পনা নেই বাংলাদেশ ব্যাংকের। তবে যেসব ব্যাংক ভল্টে নতুন টাকা রাখতে সমস্যায় পড়বে, সেসব ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংক টাকা উঠিয়ে নেবে।

অন্য ব্যাংকগুলোর বিষয়ে তিনি বলেন, “টাকাগুলো এখন ব্যাংকেই থাকবে। তবে তারা সেগুলো বাজারে ছাড়বে না। নতুন করে ছাপানো নোট পাঠানোর পরিবহনে সেগুলো ফিরিয়ে নেওয়া হবে।”

একটি বেসরকারি ব্যাংকের ট্রেজারি প্রধান বলেন, “প্রতিটি শাখার ভল্টের ধারণক্ষমতা আছে। এর চেয়ে বেশি টাকা জমা হলে পার্শ্ববর্তী বাংলাদেশ ব্যাংক কিংবা সোনালী ব্যাংকের ‘চেস্ট’ শাখায় জমা দিতে হয়। প্রতিটি ব্যাংকে সাধারণত ৫০০ ও ১০০০ টাকার নোট থাকে বেশি। তাতে জায়গা কম লাগে।

“ঈদের আগে ২৫ মার্চ এসব টাকা খালি হওয়ার কথা থাকলেও তা দেওয়া সম্ভব হচ্ছে না। নতুন নোট বিতরণ স্থগিত করার সিদ্ধান্তে ব্যাংকগুলো বিপাকে পড়েছে।”

কেন্দ্রীয় ব্যাংক বলেছে, বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে নতুন নকশার নোট বাজারে আসবে আগামী এপ্রিলের শেষে বা মে মাসের শুরুতে।বাংলাদেশের মুদ্রা ছাপানোর কাজটি করে দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন (বাংলাদেশ) লিমিটেড, যা টাকশাল নামে পরিচিত। ১৯৭৬ সালে প্রতিষ্ঠা পেলেও ১৯৮৮ সালের জুন মাসে এক টাকা ছাপানোর মধ্য দিয়ে এ প্রেসের নোট ছাপানো শুরু হয়।

ওই বছরের নভেম্বর মাসে ১০ টাকার নোটও ছাপানো হয় সেখানে। প্রতিটি নোট ছাপানোর আগে এর নকশা অনুমোদন করে সরকার। সেজন্য দরপত্র ডেকে চিত্র শিল্পীদের দিয়ে নোটের নকশা করানো হয়।

নকশা চূড়ান্ত হলে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে কাগজ, কালি ও প্লেট তৈরি করা হয়। নকশা অনুযায়ী বিদেশ থেকে প্লেট তৈরি করে আনার পর ছাপার কাজটি করে টাকশাল।

সবশেষ নতুন নকশায় ২০০ টাকার নোট চালু হয় ২০২০ সালে। ওই নোটে বঙ্গবন্ধুর ছবিতে নতুন রূপ দেওয়া হয়।আগে ছাপানো নোটে ব্যবহৃত বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে আরো স্পষ্ট করে দুই ধরনের ছবি ব্যবহার করা হয় ২০২০ সাল থেকে। এরপর ছাপানো সব নোটে ওই দুই ধরনের ছবিই ব্যবহার করা হয়েছে।

বঙ্গবন্ধুর ছবি ছাড়া সবশেষ নোট ছাপা হয়েছিল ২০০৯ সালে। তখন গভর্নরের দায়িত্বে থাকা সালেহ উদ্দিন আহমেদ এখন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা। ওই সময় ছাপা লাল রঙের ৫০০ টাকা এবং এক হাজার টাকার কিছু নোট এখনো দেখা যায়।

এমআর


Share this news on:

সর্বশেষ

img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026
img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026
img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026
img
দেশ এখন দুই ভাগে বিভক্ত : ডা. তাহের Feb 07, 2026
img
রহস্যময় পোস্টে সমাপ্তির ইঙ্গিত নীলাঞ্জনার! Feb 07, 2026
img
দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে: মাহমুদউল্লাহ Feb 07, 2026
img
নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে : আসিফ মাহমুদ Feb 07, 2026
img
সাংবাদিকদের মারধর, নিন্দা ও প্রতিবাদ জামায়াতের Feb 07, 2026
img
জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলকে হারানোর দুই বছর Feb 07, 2026
img
আমাদের প্রথম ও শেষ ঠিকানা এই বাংলাদেশ: তারেক রহমান Feb 07, 2026
img
খালেদের ৪ উইকেট, ১৪৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে শান্তর দুর্বার Feb 07, 2026
img
নওগাঁয় নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু Feb 07, 2026
img
রেকর্ড ছুঁয়ে মালিঙ্গা-সাকিবের পাশে নাম লেখালেন হোল্ডার Feb 07, 2026