ঈদ ঘিরে মাংসের বাজারে অস্থিরতা, দামের উর্ধ্বগতি

ঈদকে ঘিরে মাংসের বাজারে অস্থিরতা ছড়িয়েছে। সপ্তাহের ব্যবধানে গরু-খাসীর মাংসের দামে বেড়েছে ১০০ টাকা পর্যন্ত। পাল্লা দিয়ে বেড়েছে মুরগী এবং মাছের দাম। তবে দাম অপরিবর্তীত থাকায় কিছুটা স্বস্তি ডিমের বাজারে। এদিকে ঈদকে সামনে রেখে চড়া সব ধরনের মসলার বাজার।
মাংসের বাজার

ঈদ ঘনিয়ে আসায় বছরের এ সময়টাতে চাহিদা বাড়ে গরু এবং খাসীর মাংসের বাজারে। কেননা মানুষ উৎসবের এ সময়টাতে তুলনামূলক ভালো খাওয়ার চেষ্টা করে। কিন্তু সপ্তাহ অন্তে দাম বেড়ে যাওয়ায় ভুগতে হচ্ছে সেই সীমিত আয়ের মানুষকেই।

কারওয়ান বাজারের পরিবারের জন্য গরুর মাংস কিনতে এসেছেন কবির হোসেন, দাম ৮০০ টাকা প্রতি কেজি। তিনি বলছেন: সত্যি বলতে রমজান মাসে আজই প্রথম গরুর মাংস কিনতে এসেছি।

কিন্তু এখন দেখছি দাম বেড়ে গেছে। আমরা যারা ১২-১৫ হাজার টাকা বেতনের চাকুরি করি তাদের জন্য গরুর মাংস কেনা এক রকম স্বপ্ন হয়ে গেছে। আমি তো মনে হয় এ বছরে মুরগী ছাড়া গরুর মাংস কিনি নাই।

রাজধানীর বাজারগুলো ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে গরুর মাংসের দাম ৫০ টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে ৮০০ টাকা পর্যন্ত কেজি দরে। আর খাসীর মাংসের কেজি উঠেছে ১২০০ টাকায়।

বিক্রেতাদের দাবি: ২০ রোজা পর্যন্ত আমরা ৭৫০ টাকা করে গোসত বিক্রি করেছি। এখন গরু কিনতে গেলে দাম বেশি পড়ে। আগের চেয়ে এখন বাজারে গরু প্রতি ১৫ থেকে হাজার টাকা বেশি দামে কিনতে হচ্ছে। সে অনুয়ায়ী আমরা ৮০০ টাকা করে গোসত বিক্রি করছি।

সপ্তাহের ব্যবধানে কেজিতে ৪০ টাকায় পর্যন্ত বেড়েছে পোল্ট্রি মুরগীর দাম। একই অবস্থা সোনালী-লেয়ারসহ অন্যান্য মুরগীর বাজারে।

বিক্রেতারা বলছেন সরবরাহ সঙ্কট না থাকলেও চাঁদাবাজী এবং সিন্ডিকেটের কারণে বাড়ছে দাম। মোহাম্মদপুর টাউনহল কাঁচাবাজারের মুরগী ব্যবসায়ী আমির হোসেন বলেন: মাসের কোন সংকট নেই। আড়তে মুরগী কিনতে গেলে একদাম, নিলে নাও না নিলে না নাও।

কোন কথা শুনে না। আবার প্রতি ভ্যানে ৬০ টাকা করে চাঁদা দিতে হয়। যেখানে রোজার শুরুতে পোল্ট্রি মুরগীর দাম ছিলো ১৮০ টাকা সেটা এখন বিক্রি হচ্ছে ২২০ টাকা করে।

তবে স্বস্তি আছে ডিমের বাজারে। রোজার শুরু থেকেই প্রতি ডজন ডিম বাজারে বিক্রি হচ্ছে ১২০ টাকা।

দাম চড়েছে মসলার বাজারে। বাজারে এখন ছোট এলাচ প্রতি কেজি ৬ হাজার টাকা, বড় এলাচ প্রতি কেজি তিন হাজার ৪০০ টাকা, লবঙ্গ এক হাজার ৫০০ টাকা, জিরা ৭০০ থেকে ৮০০ টাকা, গোল মরিচ ৮০০ টাকা, দারুচিনি ৬৫০ টাকা, হলুদের গুঁড়া ৫০০ টাকা, কালোজিরা প্রতি কেজি ৪৫০ টাকা, তেজপাতা ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

আরএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026
img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026
img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026
img
দেশ এখন দুই ভাগে বিভক্ত : ডা. তাহের Feb 07, 2026
img
রহস্যময় পোস্টে সমাপ্তির ইঙ্গিত নীলাঞ্জনার! Feb 07, 2026
img
দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে: মাহমুদউল্লাহ Feb 07, 2026
img
নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে : আসিফ মাহমুদ Feb 07, 2026
img
সাংবাদিকদের মারধর, নিন্দা ও প্রতিবাদ জামায়াতের Feb 07, 2026
img
জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলকে হারানোর দুই বছর Feb 07, 2026
img
আমাদের প্রথম ও শেষ ঠিকানা এই বাংলাদেশ: তারেক রহমান Feb 07, 2026
img
খালেদের ৪ উইকেট, ১৪৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে শান্তর দুর্বার Feb 07, 2026
img
নওগাঁয় নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু Feb 07, 2026
img
রেকর্ড ছুঁয়ে মালিঙ্গা-সাকিবের পাশে নাম লেখালেন হোল্ডার Feb 07, 2026