স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরি ১৫৭৮৭২ টাকা

দেশের ইতিহাসে স্বর্ণের দামে টানা চতুর্থবারের মতো রেকর্ড সৃষ্টি করেছে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে চারদিনের ব্যবধান স্বর্ণের দাম আবার বাড়ানো হয়েছে।

সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৭৭৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা।

দেশের বাজারে স্বর্ণের এত দাম আগে আর হয়নি। শনিবার (২৯ মার্চ) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এতদিন দেশের বাজারে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ছিল ১ লাখ ৫৬ হাজার ৯৯ টাকা। গত ২৫ মার্চ এই দাম নির্ধারণ করা হয়। সেই রেকর্ড ভেঙে স্বর্ণের দাম নতুন উচ্চতায় উঠল। এর আগে টানা গত ২৪, ২৮ ফেব্রুয়ারি, ০২ ও ৯ মার্চ স্বর্ণের দাম কমানো হয়। ফের শুক্রবার স্বর্ণের দাম বাড়ানো হলো। তার আগে গত ২৬, ১৯, ১৭, ০৫ মার্চ ২, ৬, ১১, ১৮ ও ২১ ফেব্রুয়ারি এবং ১৬, ২৩ ও ৩০ জানুয়ারি স্বর্ণের দাম বাড়ানো হয়।
শুক্রবার (২৮ মার্চ) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৭৭৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৭০৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৫০ হাজার ৬৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে ১ লাখ ২৯ হাজার ১৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ২৩৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৬ হাজার ৫৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রূপার দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম ১ হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২৬ মার্চ সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৫৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার ৯৯ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৯৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৮ হাজার ৯৯৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৯৩৩ টাকা বাড়িয়ে ১ লাখ ২৭ হাজার ৭০৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৮০৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৫ হাজার ৩০৩ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া গত ১৯ মার্চ সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪৬৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৪ হাজার ৯৪৪ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩৯৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৭ হাজার ৮৯৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ২০১ টাকা বাড়িয়ে ১ লাখ ২৬ হাজার ৭৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ২৭ টাকা বাড়িয়ে ১ লাখ ৪ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করা হয়।

তার আগে গত ১৭ মার্চ সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৩ হাজার ৪৭৫ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৪৯৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৪৭ টাকা বাড়িয়ে ১ লাখ ২৫ হাজার ৫৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৮৩১ টাকা বাড়িয়ে ১ লাখ ৩ হাজার ৪৭১ টাকা নির্ধারণ করা হয়।

তারও আগে গত ৯ মার্চ সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩৮ টাকা কমিয়ে ১ লাখ ৫০ হাজার ৮৬২ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৯৯১ টাকা কমিয়ে ১ লাখ ৪৪ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৮৫২ টাকা কমিয়ে ১ লাখ ২৩ হাজার ৪২৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৭৩৫ টাকা কমিয়ে ১ লাখ ১ হাজার ৬৪০ টাকা নির্ধারণ করা হয়।

গত ০৫ মার্চ সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৫৫৭ টাকা বাড়িয়ে ১ লাখ ৫১ হাজার ৯০০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৩৯৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৪ হাজার ৯৯৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯০৫ টাকা বাড়িয়ে ১ লাখ ২৪ হাজার ২৮০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৪৮৫ টাকা বাড়িয়ে ১ লাখ ২ হাজার ৩৭৫ টাকা নির্ধারণ করা হয়।

গত ০২ মার্চ সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬২৪ টাকা কমিয়ে ১ লাখ ৪৮ হাজার ৩৪৩ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৪৯৬ টাকা কমিয়ে ১ লাখ ৪১ হাজার ৬০১ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৩৬ টাকা কমিয়ে ১ লাখ ২১ হাজার ৩৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৮৩২ টাকা কমিয়ে ৯৯ হাজার ৮৯০ টাকা নির্ধারণ করা হয়।


এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026
img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026
img
দেশ এখন দুই ভাগে বিভক্ত : ডা. তাহের Feb 07, 2026
img
রহস্যময় পোস্টে সমাপ্তির ইঙ্গিত নীলাঞ্জনার! Feb 07, 2026
img
দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে: মাহমুদউল্লাহ Feb 07, 2026
img
নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে : আসিফ মাহমুদ Feb 07, 2026
img
সাংবাদিকদের মারধর, নিন্দা ও প্রতিবাদ জামায়াতের Feb 07, 2026
img
জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলকে হারানোর দুই বছর Feb 07, 2026
img
আমাদের প্রথম ও শেষ ঠিকানা এই বাংলাদেশ: তারেক রহমান Feb 07, 2026
img
খালেদের ৪ উইকেট, ১৪৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে শান্তর দুর্বার Feb 07, 2026
img
নওগাঁয় নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু Feb 07, 2026
img
রেকর্ড ছুঁয়ে মালিঙ্গা-সাকিবের পাশে নাম লেখালেন হোল্ডার Feb 07, 2026
img
বৌভাতে ভরপুর বাঙালিয়ানা, নতুন বউয়ের সাজে নজর কাড়লেন প্রিয়াঙ্কা Feb 07, 2026