ত্রিপুরায় ৮৯৪ কোটি টাকার বাংলাদেশি পণ্যের রপ্তানি

ভারতের ত্রিপুরা রাজ্য বড় অংশে বাংলাদেশি পণ্যের ওপর নির্ভরশীল, এমনকি তাদের ব্যবসা-বাণিজ্যও বাংলাদেশকে কেন্দ্র করে গড়ে উঠেছে।

২০২৪-২৫ ভারতীয় অর্থবছরে ত্রিপুরায় ৮৯৪ কোটি টাকার বাংলাদেশি পণ্য রপ্তানি হয়েছে। একই সময়ে, ত্রিপুরা থেকে বাংলাদেশে ৭১ কোটি ৫২ লাখ টাকার পণ্য আমদানি করা হয়েছে।

গত মঙ্গলবার (১ এপ্রিল) রাজ্যটির ‘দেশের কথা পত্রিকা’ এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়, আপাতত বাংলাদেশ নির্ভরই হয়ে রয়েছে ত্রিপুরা রাজ্যের ব্যবসা-বাণিজ্য। প্রতিনিয়তই বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা। বিশেষ করে মাছ, সিমেন্ট, এলপিজি, হালকা পানীয়, পিভিসি পাইপসহ প্লাস্টিকের নানা সামগ্রী, এমনকি পরিশোধিত পাম তেলও দেদারসে বাংলাদেশ থেকে ত্রিপুরায় রপ্তানি হয়।

অন্যদিকে ত্রিপুরা থেকে জিরা, আদা, পেঁয়াজ, তেঁতুলসহ বেশকিছু পণ্য আমদানি করে বাংলাদেশ।ত্রিপুরায় বাংলাদেশ থেকে রপ্তানির শীর্ষে রয়েছে মাছ।এরপরেই রয়েছে সিমেন্টসামগ্রী।আর ত্রিপুরা থেকে বাংলাদেশে আমদানির শীর্ষে রয়েছে মসলাসামগ্রী।

খবরে আরো বলা হয়, সোমবার ত্রিপুরা বিধানসভার অধিবেশনে বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরীর প্রশ্নের জবাবে রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী শান্তনা চাকমা জানান, ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ থেকে ত্রিপুরায় রপ্তানিকৃত পণ্য সামগ্রীর মূল্য ছিল ৬৩৬ কোটি ৭২ লাখ রুপি যা বাংলাদেশি মুদ্রায় ৯০৯ কোটি ৬০ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থবছরে ৭০৩ কোটি ৬৭ লাখ রুপি বা এক হাজার ৫ কোটি ২৫ লাখ টাকা, আর ২০২৪-২৫ অর্থবছরে ৬২৫ কোটি ১৪ লাখ রুপি বা ৮৯৪ কোটি টাকার পণ্য ত্রিপুরায় রপ্তানি হয়েছে।

অপরদিকে ত্রিপুরা থেকে বাংলাদেশে রপ্তানির পরিমাণ ২০২২-২৩ অর্থবছরে ছিল ১২১ কোটি ৩৭ লাখ রুপি বা ১৭৩ কোটি ৩৮ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থবছরে তা কমে দাঁড়ায় মাত্র ১২ কোটি ৩১ লাখ রুপি বা ১৭ কোটি ৫৮ লাখ টাকা। আর ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশে ত্রিপুরার রপ্তানি কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ৫০ কোটি ৭ লাখ রুপি বা ৭১ কোটি ৫২ লাখ টাকা।

খবরে বলা হয়, বাংলাদেশ থেকে ত্রিপুরায় রপ্তানি পণ্যের মধ্যে সিংহভাগ জুড়ে রয়েছে মাছ। ২০২২-২৩ অর্থবছরে ত্রিপুরার বাজারে ২৬৭ কোটি ৩ লাখ রুপি বা ৩৮১ কোটি ৪৮ লাখ টাকার মাছ যায় বাংলাদেশ থেকে। ২০২৩-২৪ সালে ৩৩৪ কোটি ৩৩ লাখ রুপি বা ৪৭৭ কোটি ৬২ লাখ টাকার এবং ২০২৪-২৫ অর্থবছরে ৩৭৬ কোটি ৯৫ লাখ রুপি বা বাংলাদেশি মুদ্রায় ৫৩৮ কোটি ৫০ লাখ টাকার মাছ বাংলাদেশ থেকে ত্রিপুরায় যায়।

মাছের পরই ত্রিপুরায় স্থান করে নিয়েছে বাংলাদেশি এলপিজি, সিমেন্ট, পিভিসি পাইপ, প্লাস্টিকের সামগ্রী, ইস্পাত শিট, রড, স্বাদযুক্ত নানা পানীয়, খাদ্য সামগ্রী, কাঠ ও ধাতুর আসবাবপত্র। ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ থেকে ত্রিপুরায় সিমেন্ট রপ্তানি হয় ১০৬ কোটি ৯৬ লাখ রুপি বা ১৫২ কোটি ৮০ লাখ টাকার। ২০২৩-২৪ অর্থবছরে ১৩৮ কোটি ১৫ লাখ রুপি বা ১৯৭ কোটি ৩৬ লাখ টাকার।

অপরদিকে, ২০২৪-২৫ অর্থবছরে ত্রিপুরা থেকে ৭১ কোটি ৫২ লাখ টাকার আমদানি পণ্যের মধ্যে কেবল ৩৯ কোটি এক লাখ রুপি বা ৫৫ কোটি ৭৩ লাখ টাকার জিরা আসে বাংলাদেশে।

ত্রিপুরা বিধানসভার তথ্য অনুযায়ী, রাজ্যের প্রধান স্থলবন্দর আখাউড়া-আগরতলা ছাড়াও মনুঘাট, মুহুরিঘাট, শ্রীমন্তপুর, পুরাতন রাঘনা বাজার, খোয়াইঘাটসহ ৮টি স্থলবন্দর হয়ে বাংলাদেশ-ভারত আমদানি-রপ্তানি বাণিজ্য চলছে।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026
img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026
img
দেশ এখন দুই ভাগে বিভক্ত : ডা. তাহের Feb 07, 2026
img
রহস্যময় পোস্টে সমাপ্তির ইঙ্গিত নীলাঞ্জনার! Feb 07, 2026
img
দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে: মাহমুদউল্লাহ Feb 07, 2026
img
নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে : আসিফ মাহমুদ Feb 07, 2026
img
সাংবাদিকদের মারধর, নিন্দা ও প্রতিবাদ জামায়াতের Feb 07, 2026
img
জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলকে হারানোর দুই বছর Feb 07, 2026
img
আমাদের প্রথম ও শেষ ঠিকানা এই বাংলাদেশ: তারেক রহমান Feb 07, 2026
img
খালেদের ৪ উইকেট, ১৪৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে শান্তর দুর্বার Feb 07, 2026
img
নওগাঁয় নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু Feb 07, 2026
img
রেকর্ড ছুঁয়ে মালিঙ্গা-সাকিবের পাশে নাম লেখালেন হোল্ডার Feb 07, 2026
img
বৌভাতে ভরপুর বাঙালিয়ানা, নতুন বউয়ের সাজে নজর কাড়লেন প্রিয়াঙ্কা Feb 07, 2026