যুক্তরাষ্ট্রের কিছু পণ্যে অর্ধেকের বেশি শুল্ক কমাতে পারে বাংলাদেশ

দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতিকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের শীর্ষ ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ—বিডা’র কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তাঁরা বলেন, এই শুল্কনীতি চলতে থাকলে বাংলাদেশের পণ্য প্রতিযোগিতা হারাবে এবং বিনিয়োগও কমে যাবে।

বৈঠকে সভাপতিত্ব করেন বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এতে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সাবেক সভাপতি রুবানা হক, বিকেএমইএর শামীম এহসান, প্রানের চেয়ারম্যান আহসান খান চৌধুরীসহ বিশিষ্ট অর্থনীতিবিদরা।

সভায় জানানো হয়, যুক্তরাষ্ট্র বাংলাদেশের কিছু পণ্যে ৩৭ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে। ফলে দেশি পণ্য এখন মার্কিন বাজারে পিছিয়ে পড়ছে।

“চীনের ওপর শুল্ক আরোপের সুযোগ আমরা নিতে চেয়েছিলাম। এখন আমাদের ওপরও চাপ আসছে। এতে বিনিয়োগে প্রভাব পড়বে।”

বৈঠকে সিদ্ধান্ত হয়, ট্রাম্প প্রশাসনকে তিন মাসের জন্য শুল্ক স্থগিত রাখার আহ্বান জানানো হবে। এ ছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশে চিঠি লিখবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বাংলাদেশ কিছু মার্কিন পণ্যে শুল্কছাড়ের প্রস্তাব দেবে, একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় কোম্পানিগুলোর জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল বরাদ্দেরও উদ্যোগ নেওয়া হবে।

বিশেষজ্ঞদের মতে, দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে রপ্তানি ও বিনিয়োগ—উভয়ক্ষেত্রেই বড় ধস নামতে পারে।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ Feb 07, 2026
img
৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি Feb 07, 2026
img
বিদেশি শক্তির দেশ পরিচালনার সুযোগ নেই : আমীর খসরু Feb 07, 2026
img
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : আব্বাস Feb 07, 2026
img
দুই ধাপ নিচে নামছেন রোহিত-কোহলি! Feb 07, 2026
img
জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চ্যাম্পিয়ন হওয়ায় সাড়ে ৭ কোটি রুপি পুরস্কার ঘোষণা করল বিসিসিআই Feb 07, 2026
img
এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ Feb 07, 2026
img
মেয়েদের প্রিমিয়ার লিগে জয়ী স্মৃতির দল Feb 07, 2026
img
ভোটকেন্দ্রে ধূমপান করা যাবে না: ইসি Feb 07, 2026
img
আল্লাহ যদি আমাদের দেশের দায়িত্ব দেন, কেউ আর চাঁদাবাজির সাহস করবে না: জামায়াতে আমির Feb 07, 2026
img
অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 07, 2026
img
‘আনন্দী’ ধারাবাহিক শেষ হওয়ার জল্পনা, মনখারাপ নীলাঞ্জনার Feb 07, 2026
img
অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন পঙ্কজ ত্রিপাঠি Feb 07, 2026
img
বিনোদন ও সংস্কৃতি নিয়ে কী রয়েছে বিএনপির ইশতেহারে? Feb 07, 2026
img
দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম Feb 07, 2026
img
‘গ্র্যামি অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে হাফপ্যান্ট পরে জাস্টিন বিবার Feb 07, 2026
img
‘হেরা ফেরি ৩’ ছবির ভবিষ্যৎ নিয়ে নতুন সমস্যা, নেপথ্যে কারণ কী? Feb 07, 2026
img
গানের সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ আর নেই Feb 07, 2026