আত্মপ্রকাশ করল প্রবাসী বাংলাদেশিদের সর্ববৃহৎ সোশ্যাল কমিউনিটি প্ল্যাটফর্ম ‘বাংলানেক্সট’

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য (SDGs) অর্জন, প্রবাসীদের সমৃদ্ধি ও প্রবৃদ্ধি নিশ্চিত করা এবং কনটেন্ট নির্মাতা, উদ্যোক্তা ও মিডিয়া পেশাজীবীদের সংযুক্ত করতে বাংলানেক্সট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। এটি বিশ্বব্যাপী বাংলাদেশিদের জন্য গঠিত সর্ববৃহৎ সামাজিক নেটওয়ার্ক।

শনিবার, (৫ এপ্রিল) সন্ধ্যায় দুবাইয়ের ‘সেভেন সিস’ পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক প্রেস ব্রিফিং ও মতবিনিময় সভায় এ উদ্যোগের ঘোষণা দেওয়া হয়।










অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ রায়হান আব্দুল্লাহ, ভারপ্রাপ্ত সদস্য সচিব বাঁধন আহমেদ, কার্যনির্বাহী সদস্যবৃন্দ এবং সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিরা।

বক্তারা জানান, বাংলানেক্সটের উদ্দেশ্য হলো বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের একটি প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্মে একত্রিত করা। এখানে কনটেন্ট নির্মাতা, উদ্যোক্তা ও মিডিয়া পেশাজীবীরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জ্ঞান, সম্পদ ও সুযোগের বিনিময়ের সুযোগ পাবেন।

আয়োজকদের আশা, বাংলানেক্সট বাংলাদেশ ও প্রবাসীদের মধ্যে কার্যকর সেতুবন্ধন গড়ে তুলবে এবং প্রবাসীদের মেধা ও সম্পদ দেশের উন্নয়নে কাজে লাগাবে।
অনুষ্ঠানে অতিথি ও সাংবাদিকরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা ভবিষ্যতে সম্মিলিতভাবে কাজ করার আশ্বাস দেন। বক্তারা আরও আশাবাদী যে, বাংলানেক্সট দ্রুতই বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠবে এবং একটি সফল ও স্থায়ী প্ল্যাটফর্মে রূপান্তরিত হবে।
টিএ/

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ Feb 07, 2026
img
৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি Feb 07, 2026
img
বিদেশি শক্তির দেশ পরিচালনার সুযোগ নেই : আমীর খসরু Feb 07, 2026
img
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : আব্বাস Feb 07, 2026
img
দুই ধাপ নিচে নামছেন রোহিত-কোহলি! Feb 07, 2026
img
জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চ্যাম্পিয়ন হওয়ায় সাড়ে ৭ কোটি রুপি পুরস্কার ঘোষণা করল বিসিসিআই Feb 07, 2026
img
এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ Feb 07, 2026
img
মেয়েদের প্রিমিয়ার লিগে জয়ী স্মৃতির দল Feb 07, 2026
img
ভোটকেন্দ্রে ধূমপান করা যাবে না: ইসি Feb 07, 2026
img
আল্লাহ যদি আমাদের দেশের দায়িত্ব দেন, কেউ আর চাঁদাবাজির সাহস করবে না: জামায়াতে আমির Feb 07, 2026
img
অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 07, 2026
img
‘আনন্দী’ ধারাবাহিক শেষ হওয়ার জল্পনা, মনখারাপ নীলাঞ্জনার Feb 07, 2026
img
অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন পঙ্কজ ত্রিপাঠি Feb 07, 2026
img
বিনোদন ও সংস্কৃতি নিয়ে কী রয়েছে বিএনপির ইশতেহারে? Feb 07, 2026
img
দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম Feb 07, 2026
img
‘গ্র্যামি অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে হাফপ্যান্ট পরে জাস্টিন বিবার Feb 07, 2026
img
‘হেরা ফেরি ৩’ ছবির ভবিষ্যৎ নিয়ে নতুন সমস্যা, নেপথ্যে কারণ কী? Feb 07, 2026
img
গানের সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ আর নেই Feb 07, 2026