বিশ্বব্যাপী হোয়াটসঅ্যাপ বিভ্রাটে ভোগান্তি

বিশ্বব্যাপী বহুল ব্যবহৃত মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে বড় ধরনের প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছে। ১২ এপ্রিল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ব্যবহারকারীরা বার্তা পাঠাতে ও স্ট্যাটাস আপলোড করতে সমস্যার মুখে পড়েন।

সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ থেকে অভিযোগ আসতে থাকে, যেখানে ব্যবহারকারীরা পরিষেবা স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারছিলেন না। ডাউনডিটেক্টর সিঙ্গাপুর জানায়, স্থানীয় সময় রাত ১০টা ৫০ মিনিটে সর্বোচ্চ ১,৯৬৪টি সমস্যা জানানো হয়।

এই বিভ্রাটের ফলে ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক অস্বস্তি ও ক্ষোভ দেখা দিয়েছে।

এর আগে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ৩৯৮টি অভিযোগ পাওয়া যায়।

পার্শ্ববর্তী দেশগুলোতেও একই সমস্যার মুখোমুখি হয়েছে ব্যবহারকারীরা। ডাউনডিটেক্টরের ইন্দোনেশিয়া সাইটে স্থানীয় সময় রাত ১০টা ৩৭ মিনিটে ১,৭৪৩টি এবং মালয়েশিয়া সাইটে স্থানীয় সময় ১০টা ৪১ মিনিটে ৯৪৪টি অভিযোগ জমা পড়ে। এ ছাড়া মূল ডাউনডিটেক্টর সাইটে স্থানীয় সময় রাত ১০টা ৫২ মিনিটে সর্বোচ্চ ৩,২৯১টি অভিযোগ পাওয়া যায়।

গুগল ট্রেন্ডসে সিঙ্গাপুরের স্থানীয় সময় ৭টা ৫২ মিনিটে ‘হোয়াটসঅ্যাপ ডাউন’ অনুসন্ধানটি হঠাৎ বেড়ে যায় এবং রাত ১০টা থেকে ১১টার আগ পর্যন্ত আবারও বেড়ে যায়।
ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমও জানিয়েছে, সে দেশের ব্যবহারকারীরা বার্তা পাঠাতে বা স্ট্যাটাস আপলোড করতে পারছিলেন না।

মিস্টার ব্রাউন নামে পরিচিত সিঙ্গাপুরের ব্লগার লি কিন মুন ফেসবুকে বলেন, “মনে হচ্ছে হোয়াটসঅ্যাপ ডাউন। আমাদের ‘শুভ রাত্রি’ পোস্টগুলো আগামীকাল পাঠাতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে, ভারত, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের ব্যবহারকারীরা লোকেশন যোগ করে জানান, তারাও এই সমস্যার মুখোমুখি হয়েছেন।

তাদের আপলোড করা স্ক্রিনশটগুলোতে বার্তার পাশে বিস্ময়বোধক চিহ্ন দেখা গেছে, যা নির্দেশ করে বার্তাগুলো পাঠানো যায়নি।

চলতি বছরের মার্চ মাসে, মেটার মালিকানাধীন আরো দুটি অ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রাম দুই ঘণ্টা ধরে বিশ্বব্যাপী পরিষেবা বিঘ্নের সম্মুখীন হয়।

রয়টার্স জানায়, এ ঘটনায় অনেক ব্যবহারকারী তাদের সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে লগ আউট হয়ে যান এবং পুনরায় লগইন করতে পারেননি।

ওই সময় ফেসবুকের একজন মুখপাত্র বলেন, নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় একটি কমান্ড ইস্যু করায় প্ল্যাটফরমটির ব্যাকবোন নেটওয়ার্কের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

আরএ

Share this news on:

সর্বশেষ

img
২০২৭ সালে মেসিকে ফেরাতে ‘স্বপ্নের প্রকল্প’ শৈশবের ক্লাব নিওয়েলসের Feb 05, 2026
img
ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি ৩ শিশুসহ নিহত ৯ Feb 05, 2026
img
শিবচরে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার দাবিতে থানা ঘেরাও Feb 05, 2026
img
স্বাস্থ্য ব্যবস্থাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেয়াই হবে আধুনিক চিকিৎসাসেবা: ডা. রফিক Feb 05, 2026
img
১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫ : এইচআরএসএস Feb 05, 2026
img
এই ভোটে নির্ধারিত হবে রাষ্ট্র ও গণতন্ত্রের ভবিষ্যৎ: রবিউল আলম Feb 05, 2026
img
নির্বাচনে খাগড়াছড়িতে সব ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা Feb 05, 2026
img
ইতালিতে মৃদু ভূমিকম্প অনুভূত Feb 05, 2026
img
ছন্দপতনের পর ফেরার লড়াই শ্রীলিলা-কৃত্তির Feb 05, 2026
img
পরমাণু ইস্যুতে কাল বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান Feb 05, 2026
img
অভিনয়েই দর্শকদের নজর কাড়ছেন তৃপ্তি দিমরি Feb 05, 2026
img
অভিনয়জগৎ থেকে সরে দাঁড়ালেন নওবা তাহিয়া Feb 05, 2026
img
তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ Feb 05, 2026
img
বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়া হবে : মির্জা ফখরুল Feb 05, 2026
img

দ্য ডিপ্লোম্যাটকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান

অর্থনৈতিক পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দেবে বিএনপি Feb 05, 2026
img
তেল বিক্রির ৫০ কোটি ডলার ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র Feb 05, 2026
img
সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের Feb 05, 2026
img
বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থিতা প্রত্যাহার Feb 05, 2026
img

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক

বঙ্গভবনের কর্মকর্তা হ্যাকের সঙ্গে জড়িত কিনা, জানা যাবে ফরেনসিকের পর Feb 05, 2026
img
এমন দেশ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা: ডা. জুবাইদা রহমান Feb 05, 2026