মানুষের অদেখা রঙ ‘ওলো’র সন্ধান

বিজ্ঞানীরা একটি ব্যতিক্রমী রঙের খোঁজ পেয়েছেন, যা মানব দৃষ্টির সীমার বাইরে অবস্থিত। এই নতুন রঙের নাম রাখা হয়েছে ‘ওলো’। তবে সাধারণ চোখে এই রঙ দেখা যায় না। এটি দেখার জন্য রেটিনার নির্দিষ্ট স্থানে লেজার রশ্মি ব্যবহার করতে হয়।

এখন পর্যন্ত মাত্র পাঁচজন ব্যক্তি এই রঙ দেখার সুযোগ পেয়েছেন।

বিজ্ঞান সাময়িকী সায়েন্স অ্যাডভান্সেস-এ প্রকাশিত গবেষণা নিবন্ধে জানানো হয়, ‘ওলো’ দেখতে অনেকটা ময়ূরের পালকের নীলচে রঙের মতো হলেও এর উজ্জ্বলতা ও গভীরতা সাধারণ যেকোনো রঙের তুলনায় অনেক বেশি।

বিজ্ঞানীদের মতে, এই আবিষ্কার রঙ ও দৃষ্টিশক্তি বিষয়ে মানুষের বোঝাপড়ায় নতুন দিগন্ত খুলে দিতে পারে।

গবেষকরা জানান, চোখের মধ্যবর্তী অংশে থাকা ‘এম-কোন’ নামে পরিচিত কোষগুলোকে সচল করে এই রঙ দেখা সম্ভব। সাধারণ আলোতে এই কোষগুলো সক্রিয় হয় না, তাই সাধারণভাবে এই রঙ দেখা সম্ভব নয়।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার রেন এনজি বলেন, আমরা আগেই ধারণা করেছিলাম এটা একেবারে নতুন ধরনের রঙ হবে। কিন্তু বাস্তবে দেখার পর আমরা মুগ্ধ হয়ে গেছি। এতটা জীবন্ত ও তীব্র রঙ আমরা কখনো দেখিনি।

তবে এই রঙ কোনো ছবি, স্ক্রিন বা পত্রিকায় প্রকাশ করা সম্ভব নয়।

গবেষক অস্টিন রোর্ডা বলেন, এই রঙকে কোনোভাবেই মনিটরে বা ছবিতে ঠিকভাবে তুলে ধরা যায় না। আমরা যা দেখতে পাই তা কেবল ‘ওলো’-এর একটি দুর্বল প্রতিচ্ছবি মাত্র। আসল অভিজ্ঞতা ছিল একেবারেই আলাদা, চমকপ্রদ।

মানুষের চোখে তিন ধরনের রঙ ধারণক্ষম কোষ থাকে—এস, এম ও এল, যেগুলো যথাক্রমে নীল, সবুজ ও লাল তরঙ্গদৈর্ঘ্যের আলো ধারণ করে। কিন্তু এম-কোন সাধারণ আলোয় সক্রিয় না হওয়ায় এর মাধ্যমে দেখা সম্ভব এমন রঙ আমরা আগে কখনো দেখিনি।

গবেষক দল এই কোষগুলোকে শনাক্ত করে লেজার রশ্মির মাধ্যমে সরাসরি এম-কোনে আলো পাঠিয়ে এই নতুন রঙ ‘ওলো’-এর অনুভূতি তৈরি করেন।

তবে বিজ্ঞানীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন—দৈনন্দিন জীবনে আমরা ‘ওলো’ কখনোই দেখতে পাব না। এটি কোনো টিভি, স্মার্টফোন বা ভার্চুয়াল রিয়ালিটির প্রযুক্তির মাধ্যমে দেখানো সম্ভব নয়।
এই আবিষ্কার প্রমাণ করে, মানুষের চেনা দৃষ্টিসীমার বাইরেও এক নতুন রঙের জগৎ অপেক্ষা করছে।

আরএ

Share this news on:

সর্বশেষ

img
অভিনয়জগৎ থেকে সরে দাঁড়ালেন নওবা তাহিয়া Feb 05, 2026
img
তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ Feb 05, 2026
img
বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়া হবে : মির্জা ফখরুল Feb 05, 2026
img

দ্য ডিপ্লোম্যাটকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান

অর্থনৈতিক পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দেবে বিএনপি Feb 05, 2026
img
তেল বিক্রির ৫০ কোটি ডলার ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র Feb 05, 2026
img
সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের Feb 05, 2026
img
বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থিতা প্রত্যাহার Feb 05, 2026
img

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক

বঙ্গভবনের কর্মকর্তা হ্যাকের সঙ্গে জড়িত কিনা, জানা যাবে ফরেনসিকের পর Feb 05, 2026
img
এমন দেশ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা: ডা. জুবাইদা রহমান Feb 05, 2026
img
নির্যাতিতা শিশু মোহনাকে দেখতে হাসপাতালে বিমান উপদেষ্টা Feb 05, 2026
img
একুশে বইমেলা নিয়ে বাংলা একাডেমির জরুরি সংবাদ সম্মেলন আজ Feb 05, 2026
img
ভোলায় ৭০ জন নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন কৃষকলীগ নেতা Feb 05, 2026
img
ভারতের বিপক্ষে ম্যাচ না খেললে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে জিও স্টার Feb 05, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৬ Feb 05, 2026
img
রাজনীতি থেকে অবসর নিতে চাই : মির্জা ফখরুল Feb 05, 2026
img
আমি এমপি হই বা না হই, প্রধানমন্ত্রী তারেক রহমান: হুমাম কাদের Feb 05, 2026
img
হাসিনাপুত্রের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা Feb 05, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে নারীবান্ধব সরকার গঠন করা হবে: গোলাম রব্বানী Feb 05, 2026
img
জামায়াতে যোগ দিলেন বিএনপি-আ.লীগের অর্ধশত নেতাকর্মী Feb 05, 2026
img
এম এ লতিফ খানের মৃত্যুতে তারেক রহমানের শোক Feb 05, 2026