নোয়াখালীতে ১১ পরিবহনকে জরিমানা, অতিরিক্ত ভাড়া ফেরত পেলেন যাত্রীরা  

বাসে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে নোয়াখালীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। এসময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত আদায়কৃত ভাড়া ফেরত এবং ১১টি পরিবহনকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুর ১২টা থেকে বিকেল প্রায় সাড়ে ৪টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

রোকনুজ্জামান খান জানান, অভিযানকালে দেখা যায় বেগমগঞ্জ উপজেলার মীর ওয়ারিশপুরে নোয়াখালী-ঢাকা ও নোয়াখালী-কুমিল্লাগামী বাসগুলোতে যাত্রীদের কাছ থেকে স্থানভেদে ১৫০ টাকা থেকে ৩০০ টাকা অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।

এছাড়া নোয়াখালী-চট্টগ্রাম, নোয়াখালী-ফেনী ও লক্ষ্মীপুর-চট্টগ্রামগামী পরিবহনগুলোতে যাত্রীদের কাছ থেকে স্থানভেদে ১২০ টাকা থেকে ১৭০ টাকা অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।

এসময় গাড়ির সুপারভাইজার ও ড্রাইভারকে জিজ্ঞাসাবাদে তারা অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি স্বীকার করেন। তারা টিকিটে নির্ধারিত ভাড়া উল্লেখ করেও অতিরিক্ত ভাড়া আদায় করেছেন।

এ অবস্থায় ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে যাত্রীদের কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয়।

এছাড়া ভ্রাম্যমাণ আদালত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ঢাকাগামী পরিবহন একুশে এক্সপ্রেসকে ৫ হাজার টাকা, হিমাচল পরিবহনকে ৫ হাজার টাকা, জননী পরিবহনকে ৫ হাজার টাকা, মোহনা পরিবহনকে ৫ হাজার টাকা ও চট্টগ্রামগামী বাস সার্ভিস জোনাকী পরিবহনের ২টি বাসকে ৫হাজার ৫শত টাকা, বাধন পরিবহনকে ২ হাজার টাকা, শাহী পরিবহনকে ৪ হাজার টাকা, নীলাচল পরিবহনের ২টি বাসকে ৩ হাজার ৫শত টাকাসহ মোট ১১টি পরিবহনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেন।

 

টাইমস/জেডটি

Share this news on:

সর্বশেষ

img
নারীদের জন্য বিশেষ পরিবহন ও স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট নির্মাণ করা হবে: আরিফুল ইসলাম Feb 05, 2026
img
মনে কইরেন না আমার লোক হলে চাঁদাবাজি জায়েজ: হাসনাত আবদুল্লাহ Feb 05, 2026
img
আরব সাগরে ইরানি ড্রোন ভূপাতিত করল মার্কিন বাহিনী Feb 05, 2026
img
জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা রাজনীতির মূল লক্ষ্য: নুরুদ্দিন অপু Feb 05, 2026
img
নির্বাচন উৎসবমুখর করতে ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ বাহনে প্রচারণা করা যাবে Feb 05, 2026
img
নিউক্যাসলকে হারিয়ে ফাইনালে ম্যানচেস্টার সিটি Feb 05, 2026
img
চেয়ারে বসা নিয়ে ৪ গ্রামের সংঘর্ষে আহত ১০ Feb 05, 2026
img
দেশের বাজারে ১২ দিনে ১৩ বার সমন্বয় স্বর্ণের দামে Feb 05, 2026
img
২০২৭ সালে মেসিকে ফেরাতে ‘স্বপ্নের প্রকল্প’ শৈশবের ক্লাব নিওয়েলসের Feb 05, 2026
img
ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি ৩ শিশুসহ নিহত ৯ Feb 05, 2026
img
শিবচরে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার দাবিতে থানা ঘেরাও Feb 05, 2026
img
স্বাস্থ্য ব্যবস্থাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেয়াই হবে আধুনিক চিকিৎসাসেবা: ডা. রফিক Feb 05, 2026
img
১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫ : এইচআরএসএস Feb 05, 2026
img
এই ভোটে নির্ধারিত হবে রাষ্ট্র ও গণতন্ত্রের ভবিষ্যৎ: রবিউল আলম Feb 05, 2026
img
নির্বাচনে খাগড়াছড়িতে সব ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা Feb 05, 2026
img
ইতালিতে মৃদু ভূমিকম্প অনুভূত Feb 05, 2026
img
ছন্দপতনের পর ফেরার লড়াই শ্রীলিলা-কৃত্তির Feb 05, 2026
img
পরমাণু ইস্যুতে কাল বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান Feb 05, 2026
img
অভিনয়েই দর্শকদের নজর কাড়ছেন তৃপ্তি দিমরি Feb 05, 2026
img
অভিনয়জগৎ থেকে সরে দাঁড়ালেন নওবা তাহিয়া Feb 05, 2026