আইএমএফের ঋণ বাংলাদেশের জন্য জরুরি নয়

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চলমান আলোচনা থাকলেও বাংলাদেশের অর্থনীতির জন্য আইএমএফ ঋণ গ্রহণ খুব একটা গুরুত্বপূর্ণ নয় বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

শুক্রবার (২৫ এপ্রিল) ওয়াশিংটনে আইএমএফের সঙ্গে বৈঠক শেষে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা এখনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছাইনি, তবে অবস্থান খুব একটা দূরে নয়। যদি সমঝোতা না-ও হয়, বাংলাদেশে কোনো বড় সমস্যা হবে না, আমাদের অর্থনীতি স্বাভাবিকভাবেই চলবে।”

এ সাক্ষাৎকারের বিবরণ বাংলাদেশের মিশনের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা শনিবার সকালে তার ফেসবুক প্রোফাইলে পোস্ট করেন।

গভর্নর মনসুর বলেন, বাংলাদেশের নিজস্ব ব্যাংকিং খাত ও বৈদেশিক মুদ্রা বাজারে সংস্কার প্রয়োজন। আইএমএফ কেবল এই প্রক্রিয়ায় সহায়ক ভূমিকা রাখবে। তার ভাষায়, “যদি মনে করি ঋণ আমাদের সহায়ক নয়, তবে আমরা নেব না।”

তিনি আরও বলেন, আইএমএফের ব্যালান্স অব পেমেন্ট সহায়তা না পেলেও বাংলাদেশের অর্থনীতিতে কোনো সমস্যা হবে না। “এটা কেবল একটি অতিরিক্ত সুবিধা, রিজার্ভ এখন ভালো অবস্থায় রয়েছে,” বলেন তিনি।

আলোচনার মূল বিষয় প্রসঙ্গে গভর্নর জানান, আইএমএফের সঙ্গে আলোচনা মূলত আর্থিক খাত ও কর ব্যবস্থার সংস্কার ঘিরে। অর্থাৎ, ঋণ নয়, বরং টেকসই সংস্কারই উদ্দেশ্য।

তিনি জানান, রাজস্ব আদায়ে সমঝোতা হয়েছে, তবে মুদ্রা বিনিময় হার বিষয়ে কিছু মতপার্থক্য রয়েছে। বর্তমানে বাজার স্থিতিশীল এবং ডলার বিক্রির প্রয়োজন হচ্ছে না বলেও জানান গভর্নর মনসুর।

বাংলাদেশের অর্থনীতির বর্তমান অবস্থা নিয়ে গভর্নর বলেন, “আমরা শ্রীলঙ্কা হইনি, পাকিস্তানও হইনি। আমাদের এখন কোনো চাপে পড়ে ঋণ নিতে হচ্ছে না।”

পূর্ববর্তী সরকারের আমলে প্রায় ২৪-২৫ বিলিয়ন ডলার পাচারের কথা উল্লেখ করে তিনি বলেন, “কয়েক বিলিয়ন ডলারের সহায়তা পেলেও সেটি খুব বড় বিষয় নয়, সংস্কারই আসল চাবিকাঠি।”

অন্যান্য দাতা সংস্থার প্রসঙ্গে গভর্নর বলেন, প্রকল্প ঋণের ক্ষেত্রে সাধারণত অতিরিক্ত কোনো শর্ত থাকে না, তবে বাজেট সহায়তা ঋণের ক্ষেত্রে কিছু শর্ত জুড়ে দেওয়া হয়।

প্রসঙ্গত, আইএমএফের ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির অধীনে বাংলাদেশ এখন পর্যন্ত ২৩১ কোটি ডলার ঋণ পেয়েছে। বাকি ২৩৯ কোটি ডলার ছাড়ের জন্য আলোচনা চলছে।


এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ওয়াশিংটন পোস্টের ৩৩% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা Feb 07, 2026
img
প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
সাংবাদিকদের জন্য ‘অবসর কল্যাণ বোর্ড’ করবে বিএনপি Feb 07, 2026
img
জাপানের সঙ্গে প্রথম ইপিএ স্বাক্ষর , ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে মিলবে শুল্কমুক্ত সুবিধা Feb 07, 2026
img
প্লেব্যাক থেকে বিরতি অরিজিতের, সিদ্ধান্তে গর্বিত অন্তরা Feb 07, 2026
img
নাটোরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১০ জন Feb 07, 2026
img
৭ বছর পর অভিনয়ে ফিরছেন রিয়া চক্রবর্তী Feb 07, 2026
img
ফরিদপুরে ৩ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 07, 2026
img
চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না: মির্জা আব্বাস Feb 07, 2026
img
গাজীপুরে ২ শতাধিক রিসোর্ট, পিকনিক স্পট ৪ দিন সম্পূর্ণ বন্ধ ঘোষণা Feb 07, 2026
img
১২ বার কম্পন সিকিমে, ভূমিকম্পে কাঁপল উত্তর ভারত Feb 07, 2026
img
বাংলাদেশকে ছাড়াই আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর Feb 07, 2026
img
নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ বিভীষণ চরিত্রে আলোচনায় বিজয় সেতুপতি Feb 07, 2026
img
বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি: নুরুল হক নুর Feb 07, 2026
img
নির্বাচন ১২ তারিখেই হতে হবে: জাবের Feb 07, 2026
img
আন্দোলন দমনের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না: এনসিপির বিবৃতি Feb 07, 2026
img
কালো চিল হয়ে ভোটে হাত দিলে ডানা খুলে ফেলতে হবে : জামায়াত আমির Feb 07, 2026
img
ময়মনসিংহে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই Feb 07, 2026
img
গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর ওপর দুর্বৃত্তদের গুলির অভিযোগ Feb 07, 2026
img

ঢাকা-১৭ আসনে

ঘরে বসেই ভোটার স্লিপ সংগ্রহের সুবিধা চালু করল বিএনপি Feb 07, 2026