চীন চালু করল ১০জি নেটওয়ার্ক, ২০ সেকেন্ডে ডাউনলোড হবে ২০ জিবি

ইন্টারনেট ব্যবহারের গতিতে এক অভাবনীয় বিপ্লব ঘটিয়ে বিশ্বের প্রথম দেশ হিসেবে ১০জি নেটওয়ার্ক চালু করলো চীন। দেশটির তথ্যপ্রযুক্তি সংস্থা হুয়াই এবং চায়না ইউনিকমের যৌথ উদ্যোগে এই যুগান্তকারী পরিষেবাটি প্রাথমিকভাবে হেবেই প্রদেশের সুনান কাউন্টিতে শুরু হয়েছে।

১০জি বলতে এখানে ১০ গিগাবাইট প্রতি সেকেন্ডে ডেটা আদান-প্রদান করার ক্ষমতাকে বোঝানো হচ্ছে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, পরীক্ষামূলকভাবে এই নেটওয়ার্কের গতিবেগ ৯ হাজার ৮৩৪ এমবিপিএস পর্যন্ত নথিভুক্ত করা হয়েছে। এই উচ্চগতির ইন্টারনেট পরিষেবাটি অত্যাধুনিক ৫০জি প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হবে। প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক প্রযুক্তি বর্তমান ফাইবার অপটিক অবকাঠামোর তুলনায় অনেক দ্রুত ডেটা আদান-প্রদানে সক্ষম।

ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই নেটওয়ার্কে ফাইল আপলোডের গতি প্রায় ১ হাজার ৮ এমবিপিএস এবং এর নেটওয়ার্ক ল্যাটেন্সি মাত্র ৩ মিলিসেকেন্ডে নেমে এসেছে। এই অবিশ্বাস্য গতির ফলে যেকোনো বড় আকারের ফাইল চোখের পলকেই ডাউনলোড করা সম্ভব হবে। যেখানে ১ জিবিপিএস সংযোগে একটি ২০ জিবি আকারের সিনেমা ডাউনলোড করতে ৭-১০ মিনিট সময় লাগে, সেখানে নতুন এই ১০জি ব্রডব্যান্ড নেটওয়ার্কের মাধ্যমে একই সিনেমা ২০ সেকেন্ডেরও কম সময়ে ডাউনলোড করা যাবে বলে দাবি করা হচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই অভূতপূর্ব দ্রুতগতির নেটওয়ার্ক হাই রেজোলিউশনের ভিডিও স্ট্রিমিং, উন্নত ক্লাউড কম্পিউটিং এবং ভার্চুয়াল ও অগমেন্টেড রিয়্যালিটির মতো উচ্চ ব্যান্ডউইথের অ্যাপ্লিকেশনগুলোর ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। চীনের এই প্রযুক্তিগত অগ্রগতি নিঃসন্দেহে বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যবহারের ধারণাকে সম্পূর্ণভাবে পাল্টে দেবে।

এসএম

Share this news on:

সর্বশেষ

img
যার দেশে ফেরা অদৃশ্য শক্তির ওপর নির্ভর করে, তিনিই জামায়াতকে গুপ্ত বলেন: জাহিদুল ইসলাম Feb 04, 2026
img
নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে, অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 04, 2026
img
টি-টোয়েন্টিতে এক নম্বর অলরাউন্ডার এখন সাইম আইয়ুব Feb 04, 2026
img
আমিরের আইডি হ্যাক, ছরওয়ারের বিরুদ্ধে মামলা করছে জামায়াত Feb 04, 2026
img
সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন শিল্পার বোন শমিতা শেঠি! Feb 04, 2026
img
আমি প্রথম বিদ্রোহ করেছি, জামায়াত আমিরের বক্তব্য ঠিক আছে : কর্নেল অলি Feb 04, 2026
img
স্মৃতি-পলাশের বিবাহবাসরে গিয়ে কী দেখেন নন্দিশ? Feb 04, 2026
কারিনার তীক্ষ্ণ দৃষ্টি, নেটিজেনদের কটাক্ষ Feb 04, 2026
img
আমরা সন্ত্রাসের রাজনীতি পেছনে রেখে আসছি: হান্নান মাসউদ Feb 04, 2026
img
সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ Feb 04, 2026
img
‘মিটু’ নিয়ে কথা হলে ‘পিডোফেলিয়া’ নিয়ে নয় কেন? Feb 04, 2026
img
'এপস্টেইন ফাইল'-এ বিল গেটসের নাম নিয়ে মুখ খুললেন সাবেক স্ত্রী মেলিন্ডা Feb 04, 2026
img
সাতক্ষীরায় বিএনপির ২৮ নেতাকর্মীকে বহিষ্কার Feb 04, 2026
img
কাজের অভাবে বিকল্প পথ খুঁজছেন প্রান্তিক ব্যানার্জি! Feb 04, 2026
img
জামায়াত ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে : মিন্টু Feb 04, 2026
img
যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা দেশপ্রেম শেখাচ্ছে: ডা. জাহিদ Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

গ্রামীণ নারীদের জন্য ‘আমার আয়ের সংসার’ প্রকল্পের ঘোষণা জামায়াতের Feb 04, 2026
img
৩০ ভাগ মানুষ মার্কা নয়, প্রার্থী দেখে ভোট দেবে : রুমিন ফারহানা Feb 04, 2026
img
মোদিকে ঘিরে নজিরবিহীন হট্টগোল, সংসদে বিরোধী নেতাদের তুমুল বিক্ষোভ Feb 04, 2026
img
১৫ বছর আমাদের ওপর এতো জুলুম হওয়ার পরেও আমরা ছেড়ে যাইনি : জামায়াত আমির Feb 04, 2026