মৌলভীবাজার জেলা সিমেন্ট ও লৌহজাত দ্রব্য ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠিত

মৌলভীবাজার জেলার রড, সিমেন্ট ও ডেউটিন ব্যবসায়ীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায়  মৌলভীবাজার শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় মৌলভীবাজার জেলার সাতটি উপজেলা নিয়ে ২৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি হিসেবে সৈয়দ হুমায়েদ আলী শাহীন (মেসার্স জাহিন হার্ডওয়ার, মৌলভীবাজার), সাধারণ সম্পাদক শামীম আহমদ (মেসার্স হাজী আব্দুল খালিক এন্ড সন্স, মৌলভীবাজার) এবং সাংগঠনিক সম্পাদক শাকির আহমদ (মেসার্স শফিকুর রহমান, কুলাউড়া) মনোনীত হন। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পদে সদস্যদের মনোনয়ন দেওয়া হয়।

উক্ত সভায় সাধারণ সম্পাদক শামীম আহমেদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সৈয়দ হুমায়েদ আলী শাহীন।

সভায় সংগঠনের ইতিহাস, কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। ২০০৭ সালে মৌলভীবাজার শহরের কয়েকজন ব্যবসায়ীর উদ্যোগে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সভাপতি দায়িত্ব পালন করেন হাজী আব্দুল খালিক এন্ড সন্স এর স্বত্বাধিকারী আলহাজ্ব আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন জাহিন হার্ডওয়ার এন্ড সেনেটারী স্বত্বাধিকারী সৈয়দ হুমায়েদ আলী শাহিন। গঠনতন্ত্র তৈরীর জন্য সৈয়দ হুমায়েদ আলী শাহীনকে আহবায়ক, শামীম আহমদকে যুগ্ম আহবায়ক এবং এবং শাকির আহমদ, আব্দুল মতিন ও অজয় কুমার কে সদস্য করে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।  প্রথমদিকে এটি গঠনতন্ত্র ছাড়াই পরিচালিত হলেও ২০২৪ সালে একটি খসড়া গঠনতন্ত্র তৈরি করা হয়, যা প্রয়োজনে সংশোধন ও সংযোজন করা যাবে।

বর্তমানে এর পরিধি বৃদ্ধি পেয়ে মৌলভীবাজার জেলার সাতটি উপজেলা ব্যাপি এর কার্যক্রম প্রতিষ্ঠা লাভ করে। 

সভায় উপস্থিত ব্যবসায়ীরা সংগঠনটির কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে সার্বক্ষণিক সহযোগিতার অঙ্গীকার করেন। সংগঠনটি ব্যবসায়ীদের উন্নয়ন, সুবিধা-অসুবিধা রক্ষণাবেক্ষণ এবং সুষ্ঠু পরিবেশে ব্যবসা পরিচালনার জন্য কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

পরিশেষে, সকল ব্যবসায়ীর কুশল বিনিময়ের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

টিএ/





Share this news on:

সর্বশেষ

img
পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৩১ Feb 07, 2026
img
ওয়াশিংটন পোস্টের ৩৩% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা Feb 07, 2026
img
প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
সাংবাদিকদের জন্য ‘অবসর কল্যাণ বোর্ড’ করবে বিএনপি Feb 07, 2026
img
জাপানের সঙ্গে প্রথম ইপিএ স্বাক্ষর , ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে মিলবে শুল্কমুক্ত সুবিধা Feb 07, 2026
img
প্লেব্যাক থেকে বিরতি অরিজিতের, সিদ্ধান্তে গর্বিত অন্তরা Feb 07, 2026
img
নাটোরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১০ জন Feb 07, 2026
img
৭ বছর পর অভিনয়ে ফিরছেন রিয়া চক্রবর্তী Feb 07, 2026
img
ফরিদপুরে ৩ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 07, 2026
img
চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না: মির্জা আব্বাস Feb 07, 2026
img
গাজীপুরে ২ শতাধিক রিসোর্ট, পিকনিক স্পট ৪ দিন সম্পূর্ণ বন্ধ ঘোষণা Feb 07, 2026
img
১২ বার কম্পন সিকিমে, ভূমিকম্পে কাঁপল উত্তর ভারত Feb 07, 2026
img
বাংলাদেশকে ছাড়াই আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর Feb 07, 2026
img
নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ বিভীষণ চরিত্রে আলোচনায় বিজয় সেতুপতি Feb 07, 2026
img
বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি: নুরুল হক নুর Feb 07, 2026
img
নির্বাচন ১২ তারিখেই হতে হবে: জাবের Feb 07, 2026
img
আন্দোলন দমনের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না: এনসিপির বিবৃতি Feb 07, 2026
img
কালো চিল হয়ে ভোটে হাত দিলে ডানা খুলে ফেলতে হবে : জামায়াত আমির Feb 07, 2026
img
ময়মনসিংহে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই Feb 07, 2026
img
গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর ওপর দুর্বৃত্তদের গুলির অভিযোগ Feb 07, 2026