২২ বিলিয়ন ডলার ছাড়াল দেশের প্রকৃত রিজার্ভ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী বাংলাদেশে বৈদেশিক মুদ্রার নিট রিজার্ভ বা প্রকৃত মজুত দাঁড়িয়েছে ২২ দশমিক ০৪ বিলিয়ন ডলার। তবে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভের পরিমাণ ২৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার। দুই হিসাবে পার্থক্য ৫৩৬ কোটি ডলার।

বুধবার (৩০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, “রিজার্ভ বর্তমানে সন্তোষজনক পর্যায়ে রয়েছে। আইএমএফের ঋণপ্রাপ্তির অন্যতম শর্ত ছিল নিট রিজার্ভ নির্ধারিত মাত্রায় রাখা। আশা করছি জুনের মধ্যে সেই শর্ত পূরণ করতে পারব।”

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নিট রিজার্ভ এখনও লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ১ বিলিয়ন ডলার কম। আইএমএফের শর্ত অনুযায়ী জুন মাস নাগাদ নিট রিজার্ভ ১৭ বিলিয়নের কিছু ওপরে থাকা জরুরি। বর্তমানে নিট রিজার্ভ ১৭ বিলিয়নের কাছাকাছি অবস্থান করছে।

উল্লেখ্য, দেশের ইতিহাসে সর্বোচ্চ রিজার্ভ ছিল ২০২২ সালের আগস্টে—৪৮ দশমিক ০৬ বিলিয়ন ডলার। সেখান থেকে ক্রমান্বয়ে কমে গত বছরের জুলাইয়ে তা নেমে আসে ২০ দশমিক ৩৯ বিলিয়ন ডলারে। তবে সরকার পরিবর্তনের পর থেকে আর রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে না কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, পূর্ববর্তী সরকারের সময়ের রেখে যাওয়া ৩৭০ কোটি ডলারের মেয়াদোত্তীর্ণ বকেয়া বাজার ব্যবস্থাপনার মাধ্যমে পরিশোধ করা হয়েছে। সেই সঙ্গে নতুন করে বকেয়া রাখার সুযোগও আর দিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক। ফলে বিদেশি ঋণের সুদ সংযোজনের পরও গত তিন মাসে বৈদেশিক ঋণ বাবদ দেনা প্রায় ৭৪ কোটি ডলার কমে ডিসেম্বর শেষে দাঁড়িয়েছে ১০ হাজার ৩৬৪ কোটি ডলারে।

রপ্তানি ও রেমিট্যান্সে ইতিবাচক প্রবৃদ্ধির কারণে রিজার্ভে এই উন্নতি এসেছে। রপ্তানি বেড়েছে প্রায় ২৮ শতাংশ এবং প্রবাসী আয় বেড়েছে ১১ শতাংশ।


এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ওয়াশিংটন পোস্টের ৩৩% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা Feb 07, 2026
img
প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
সাংবাদিকদের জন্য ‘অবসর কল্যাণ বোর্ড’ করবে বিএনপি Feb 07, 2026
img
জাপানের সঙ্গে প্রথম ইপিএ স্বাক্ষর , ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে মিলবে শুল্কমুক্ত সুবিধা Feb 07, 2026
img
প্লেব্যাক থেকে বিরতি অরিজিতের, সিদ্ধান্তে গর্বিত অন্তরা Feb 07, 2026
img
নাটোরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১০ জন Feb 07, 2026
img
৭ বছর পর অভিনয়ে ফিরছেন রিয়া চক্রবর্তী Feb 07, 2026
img
ফরিদপুরে ৩ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 07, 2026
img
চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না: মির্জা আব্বাস Feb 07, 2026
img
গাজীপুরে ২ শতাধিক রিসোর্ট, পিকনিক স্পট ৪ দিন সম্পূর্ণ বন্ধ ঘোষণা Feb 07, 2026
img
১২ বার কম্পন সিকিমে, ভূমিকম্পে কাঁপল উত্তর ভারত Feb 07, 2026
img
বাংলাদেশকে ছাড়াই আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর Feb 07, 2026
img
নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ বিভীষণ চরিত্রে আলোচনায় বিজয় সেতুপতি Feb 07, 2026
img
বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি: নুরুল হক নুর Feb 07, 2026
img
নির্বাচন ১২ তারিখেই হতে হবে: জাবের Feb 07, 2026
img
আন্দোলন দমনের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না: এনসিপির বিবৃতি Feb 07, 2026
img
কালো চিল হয়ে ভোটে হাত দিলে ডানা খুলে ফেলতে হবে : জামায়াত আমির Feb 07, 2026
img
ময়মনসিংহে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই Feb 07, 2026
img
গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর ওপর দুর্বৃত্তদের গুলির অভিযোগ Feb 07, 2026
img

ঢাকা-১৭ আসনে

ঘরে বসেই ভোটার স্লিপ সংগ্রহের সুবিধা চালু করল বিএনপি Feb 07, 2026