রেকর্ড উচ্চতা থেকে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

বিশ্ববাজারে লাফিয়ে বাড়তে থাকা স্বর্ণের দাম অনেকটাই কমে এসেছে। বাণিজ্য উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়া এবং মার্কিন ডলারের শক্তিশালী অবস্থানের কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম গত ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২২ এপ্রিল স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চে পৌঁছানোর পর স্পট মার্কেটে প্রতি আউন্সে বৃহস্পতিবার (১ মে) তা কমে ৩ হাজার ২২২ দশমিক ৬৬ ডলারে নেমে এসেছে। আর ফিউচার মার্কেটে স্বর্ণের দাম কমে প্রতি আউন্স ৩ হাজার ২৩০ দশমিক ৮০ ডলারে বেচাকেনা হচ্ছে।

এদিকে, মার্কিন ডলার সূচক (ডিএক্সওয়াই) ০.৩ শতাংশ বেড়েছে, যা স্বর্ণের দামকে নিম্নমুখী করেছে। এছাড়া বাণিজ্য উত্তেজনা কমতে শুরু করায় নিরাপদ আশ্রয়স্থল হিসেবে স্বর্ণের আকর্ষণ কমিয়ে দিয়েছে।
ইউবিএস বিশ্লেষক জিওভান্নি স্টাওনোভো মন্তব্য করেছেন, 'বাণিজ্য চুক্তি শিগগিরই স্বাক্ষরিত হতে পারে, যার ফলে শুল্ক কমে যাবে। যতটুকু আশা করা হচ্ছে, তার মধ্যে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমে যাচ্ছে এবং তারা ঝুঁকি গ্রহণের দিকে এগিয়ে যাচ্ছে।'

মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বুধবার (৩০ এপ্রিল) বলেছেন, ভারত, জাপান এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি হতে পারে এবং চীনের সঙ্গল একটি চুক্তির সম্ভাবনা অত্যন্ত ভালো।

তিনি আরও বলেন, 'যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে ১৪৫ শতাংশ শুল্ক আরোপের বিষয়ে আলোচনা শুরু করেছে, যা বাজারে আশাবাদ জাগিয়েছে।'

উল্লেখ্য, গত ২২ এপ্রিল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৫০০ ডলারের মাইলফলক ছুঁয়েছে। তার ৯ দিনের মাথায় দাম প্রায় ৩০০ ডলারের মতো কমেছে।

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলেও, বিশেষজ্ঞরা সতর্কভাবে বলছেন যে ভবিষ্যতে যদি কোনো নতুন অর্থনৈতিক সংকট বা আন্তর্জাতিক অস্থিরতা দেখা দেয়, তবে স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী হতে পারে।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৩১ Feb 07, 2026
img
ওয়াশিংটন পোস্টের ৩৩% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা Feb 07, 2026
img
প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
সাংবাদিকদের জন্য ‘অবসর কল্যাণ বোর্ড’ করবে বিএনপি Feb 07, 2026
img
জাপানের সঙ্গে প্রথম ইপিএ স্বাক্ষর , ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে মিলবে শুল্কমুক্ত সুবিধা Feb 07, 2026
img
প্লেব্যাক থেকে বিরতি অরিজিতের, সিদ্ধান্তে গর্বিত অন্তরা Feb 07, 2026
img
নাটোরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১০ জন Feb 07, 2026
img
৭ বছর পর অভিনয়ে ফিরছেন রিয়া চক্রবর্তী Feb 07, 2026
img
ফরিদপুরে ৩ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 07, 2026
img
চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না: মির্জা আব্বাস Feb 07, 2026
img
গাজীপুরে ২ শতাধিক রিসোর্ট, পিকনিক স্পট ৪ দিন সম্পূর্ণ বন্ধ ঘোষণা Feb 07, 2026
img
১২ বার কম্পন সিকিমে, ভূমিকম্পে কাঁপল উত্তর ভারত Feb 07, 2026
img
বাংলাদেশকে ছাড়াই আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর Feb 07, 2026
img
নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ বিভীষণ চরিত্রে আলোচনায় বিজয় সেতুপতি Feb 07, 2026
img
বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি: নুরুল হক নুর Feb 07, 2026
img
নির্বাচন ১২ তারিখেই হতে হবে: জাবের Feb 07, 2026
img
আন্দোলন দমনের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না: এনসিপির বিবৃতি Feb 07, 2026
img
কালো চিল হয়ে ভোটে হাত দিলে ডানা খুলে ফেলতে হবে : জামায়াত আমির Feb 07, 2026
img
ময়মনসিংহে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই Feb 07, 2026
img
গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর ওপর দুর্বৃত্তদের গুলির অভিযোগ Feb 07, 2026