চ্যাটজিপিটিতে আসছে কেনাকাটার নতুন টুল

ই-কমার্স জায়ান্ট অ্যামাজন ও গুগলের সঙ্গে প্রতিযোগিতায় নামল ওপেনএআই। তাদের এআই চ্যাটবট চ্যাটজিপিটিতে যুক্ত হয়েছে একটি নতুন শপিং টুল, যা ব্যবহারকারীদের অনলাইনে পণ্য খুঁজে পাওয়া, তুলনা করা ও দ্রুত কেনার সুযোগ দেবে।

বৃহস্পতিবার ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট-এর এক প্রতিবেদনে বলা হয়, নতুন এই ফিচারের মাধ্যমে চ্যাটজিপিটিতে করা প্রশ্নের উত্তরে এখন পণ্যের ছবি, হালনাগাদ দাম ও সরাসরি কেনাকাটার লিংক দেখা যাবে।

এক ব্লগ পোস্টে ওপেনএআই জানিয়েছে, ব্যবহারকারীর উদ্দেশ্য বুঝতে পারলেই পণ্যগুলো ভিজ্যুয়াল ক্যারোসেলের মাধ্যমে দেখাবে চ্যাটজিপিটি। তবে প্রতিষ্ঠানটি জোর দিয়ে বলেছে, এগুলো বিজ্ঞাপন নয়, বরং স্বাধীনভাবে বেছে নেওয়া হবে ব্যবহারকারীর আগ্রহের ভিত্তিতে।

পণ্য নির্বাচনের সময় দাম, রেটিং, ব্যবহারকারী পর্যালোচনা, আকার, পূর্বের পছন্দ-অপছন্দ ও নিরাপত্তা মানসহ একাধিক দিক বিবেচনা করা হবে। যদিও ওপেনএআই স্বীকার করেছে, কখনও কখনও এই ব্যবস্থায় ভুল হতে পারে।

এই আপডেটটি চ্যাটজিপিটির সকল ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হচ্ছে এবং এটি অনলাইন খুচরা বাজারে একটি বড় পরিবর্তনের আভাস দিচ্ছে।

বিশ্ববাজারে ২০২৫ সালের মধ্যে ই-কমার্স খাতের আকার ৬ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে বলে ধারণা করছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা স্ট্যাটিস্টা। যুক্তরাষ্ট্রে এখনো বেশিরভাগ অনলাইন পণ্য খোঁজা হয় গুগল ও অ্যামাজনের মাধ্যমে, তবে ওপেনএআই ইতোমধ্যে গুগলের কিছু বাজার দখলে নিতে শুরু করেছে।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান জানিয়েছেন, ২০২৫ সালের এপ্রিলে চ্যাটজিপিটির ব্যবহারকারী সংখ্যা ৫০ কোটিতে পৌঁছেছে। কনসালটেন্সি ফার্ম বেইন-এর তথ্যমতে, ব্যবহারকারীদের ৮০ শতাংশই তাদের সার্চের অন্তত ৪০ শতাংশের জন্য এআই জেনারেটেড ফলাফলের ওপর নির্ভর করছেন। এতে গুগলের বাজার শেয়ার নেমে এসেছে ৯০ শতাংশের নিচে।


এসএস

Share this news on:

সর্বশেষ

img
যার দেশে ফেরা অদৃশ্য শক্তির ওপর নির্ভর করে, তিনিই জামায়াতকে গুপ্ত বলেন: জাহিদুল ইসলাম Feb 04, 2026
img
নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে, অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 04, 2026
img
টি-টোয়েন্টিতে এক নম্বর অলরাউন্ডার এখন সাইম আইয়ুব Feb 04, 2026
img
আমিরের আইডি হ্যাক, ছরওয়ারের বিরুদ্ধে মামলা করছে জামায়াত Feb 04, 2026
img
সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন শিল্পার বোন শমিতা শেঠি! Feb 04, 2026
img
আমি প্রথম বিদ্রোহ করেছি, জামায়াত আমিরের বক্তব্য ঠিক আছে : কর্নেল অলি Feb 04, 2026
img
স্মৃতি-পলাশের বিবাহবাসরে গিয়ে কী দেখেন নন্দিশ? Feb 04, 2026
কারিনার তীক্ষ্ণ দৃষ্টি, নেটিজেনদের কটাক্ষ Feb 04, 2026
img
আমরা সন্ত্রাসের রাজনীতি পেছনে রেখে আসছি: হান্নান মাসউদ Feb 04, 2026
img
সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ Feb 04, 2026
img
‘মিটু’ নিয়ে কথা হলে ‘পিডোফেলিয়া’ নিয়ে নয় কেন? Feb 04, 2026
img
'এপস্টেইন ফাইল'-এ বিল গেটসের নাম নিয়ে মুখ খুললেন সাবেক স্ত্রী মেলিন্ডা Feb 04, 2026
img
সাতক্ষীরায় বিএনপির ২৮ নেতাকর্মীকে বহিষ্কার Feb 04, 2026
img
কাজের অভাবে বিকল্প পথ খুঁজছেন প্রান্তিক ব্যানার্জি! Feb 04, 2026
img
জামায়াত ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে : মিন্টু Feb 04, 2026
img
যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা দেশপ্রেম শেখাচ্ছে: ডা. জাহিদ Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

গ্রামীণ নারীদের জন্য ‘আমার আয়ের সংসার’ প্রকল্পের ঘোষণা জামায়াতের Feb 04, 2026
img
৩০ ভাগ মানুষ মার্কা নয়, প্রার্থী দেখে ভোট দেবে : রুমিন ফারহানা Feb 04, 2026
img
মোদিকে ঘিরে নজিরবিহীন হট্টগোল, সংসদে বিরোধী নেতাদের তুমুল বিক্ষোভ Feb 04, 2026
img
১৫ বছর আমাদের ওপর এতো জুলুম হওয়ার পরেও আমরা ছেড়ে যাইনি : জামায়াত আমির Feb 04, 2026