চীনে তথ্য পাঠানোর অভিযোগে টিকটকের বিরুদ্বে ইইউর অড় অংকের জরিমানা

ইউরোপীয় ইউনিয়নের ডেটা প্রোটেকশন আইন লঙ্ঘনের অভিযোগে টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্স লিমিটেডকে ৫৩০ মিলিয়ন ইউরো (প্রায় ৬০০ মিলিয়ন ডলার) জরিমানা করেছে আয়ারল্যান্ডের ডেটা প্রোটেকশন কমিশন (ডিপিসি)।

ইউরোপীয় ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য অবৈধভাবে চীনের সার্ভারে স্থানান্তর করেছে টিকটক এবং চীনা সরকারি সংস্থাগুলোর হাত থেকে তথ্য সুরক্ষায় যথাযথ পদক্ষেপ নেয় নি।

ডিপিসির পক্ষ থেকে জানানো হয়েছে, টিকটক এই অবৈধ ডেটা স্থানান্তরের বিষয়টি গোপন রেখেছিল। চলতি বছরের এপ্রিল মাসে টিকটক প্রথম স্বীকার করে যে, ইউরোপীয় ব্যবহারকারীর তথ্য চীনে সংরক্ষিত ছিল।

অথচ এর আগে প্রতিষ্ঠানটি ভিন্ন ধরনের তথ্য দিয়েছিল। টিকটকের বিরুদ্ধে ২০২১ সাল থেকেই এই তদন্ত শুরু হয়। অভিযোগ ছিল, চীনের রক্ষণাবেক্ষণ ও এআই প্রকৌশলীরা ইইউ ব্যবহারকারীদের ডেটায় অ্যাক্সেস পেতে পারেন।

ডিপিসি আরও জানিয়েছে, টিকটককে আগামী ছয় মাসের মধ্যে এই ধরনের সব অবৈধ তথ্য স্থানান্তর সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে।
ডিপিসির ডেপুটি কমিশনার গ্রাহাম ডয়েল বলেন, চীনের সন্ত্রাসবিরোধী ও গুপ্তচরবৃত্তি আইন অনুযায়ী চীনা কর্তৃপক্ষ ইউরোপীয় নাগরিকদের তথ্য চাইলে সেই ঝুঁকিগুলো টিকটক কোনোভাবেই বিবেচনায় নেয়নি।
এদিকে, টিকটক এক বিবৃতিতে জানিয়েছে, তারা এই সিদ্ধান্তের সম্পূর্ণ বিরোধিতা করছে ও আপিল করবে। সংস্থাটি দাবি করেছে, চীনা কর্তৃপক্ষ কখনও ইউরোপীয় ডেটা চায়নি এবং তারা কখনও সে ধরনের তথ্য সরবরাহও করেনি।

এই জরিমানা ইউরোপীয় জিডিপিআর আইনের অধীনে তৃতীয় সর্বোচ্চ আর্থিক জরিমানা, যা এসেছে মেটা (১.২ বিলিয়ন ইউরো) ও অ্যামাজন (৭৪৬ মিলিয়ন ইউরো) এর পরেই।

উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বরে শিশুদের তথ্য সুরক্ষায় অবহেলার দায়ে টিকটককে ৩৪৫ মিলিয়ন ইউরো জরিমানা করেছিল আইরিশ কমিশন। এ ছাড়াও ইইউ-এর ডিজিটাল সার্ভিসেস আইন অনুযায়ী, রোমানিয়ার নির্বাচনে ভুয়া অ্যাকাউন্ট ও বিদেশি হস্তক্ষেপ ঠেকাতে ব্যর্থতা এবং কনটেন্ট মডারেশনের দুর্বলতা নিয়েও টিকটক এখন তদন্তাধীন। একইসঙ্গে, প্ল্যাটফর্মের আসক্তিকর ডিজাইন ও অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের সুরক্ষা নিয়েও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রশ্ন উঠেছে।

সূত্র : ব্লুম্বার্গ 
টিকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
যার দেশে ফেরা অদৃশ্য শক্তির ওপর নির্ভর করে, তিনিই জামায়াতকে গুপ্ত বলেন: জাহিদুল ইসলাম Feb 04, 2026
img
নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে, অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 04, 2026
img
টি-টোয়েন্টিতে এক নম্বর অলরাউন্ডার এখন সাইম আইয়ুব Feb 04, 2026
img
আমিরের আইডি হ্যাক, ছরওয়ারের বিরুদ্ধে মামলা করছে জামায়াত Feb 04, 2026
img
সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন শিল্পার বোন শমিতা শেঠি! Feb 04, 2026
img
আমি প্রথম বিদ্রোহ করেছি, জামায়াত আমিরের বক্তব্য ঠিক আছে : কর্নেল অলি Feb 04, 2026
img
স্মৃতি-পলাশের বিবাহবাসরে গিয়ে কী দেখেন নন্দিশ? Feb 04, 2026
কারিনার তীক্ষ্ণ দৃষ্টি, নেটিজেনদের কটাক্ষ Feb 04, 2026
img
আমরা সন্ত্রাসের রাজনীতি পেছনে রেখে আসছি: হান্নান মাসউদ Feb 04, 2026
img
সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ Feb 04, 2026
img
‘মিটু’ নিয়ে কথা হলে ‘পিডোফেলিয়া’ নিয়ে নয় কেন? Feb 04, 2026
img
'এপস্টেইন ফাইল'-এ বিল গেটসের নাম নিয়ে মুখ খুললেন সাবেক স্ত্রী মেলিন্ডা Feb 04, 2026
img
সাতক্ষীরায় বিএনপির ২৮ নেতাকর্মীকে বহিষ্কার Feb 04, 2026
img
কাজের অভাবে বিকল্প পথ খুঁজছেন প্রান্তিক ব্যানার্জি! Feb 04, 2026
img
জামায়াত ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে : মিন্টু Feb 04, 2026
img
যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা দেশপ্রেম শেখাচ্ছে: ডা. জাহিদ Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

গ্রামীণ নারীদের জন্য ‘আমার আয়ের সংসার’ প্রকল্পের ঘোষণা জামায়াতের Feb 04, 2026
img
৩০ ভাগ মানুষ মার্কা নয়, প্রার্থী দেখে ভোট দেবে : রুমিন ফারহানা Feb 04, 2026
img
মোদিকে ঘিরে নজিরবিহীন হট্টগোল, সংসদে বিরোধী নেতাদের তুমুল বিক্ষোভ Feb 04, 2026
img
১৫ বছর আমাদের ওপর এতো জুলুম হওয়ার পরেও আমরা ছেড়ে যাইনি : জামায়াত আমির Feb 04, 2026