আজ বিকেলে জানা যাবে এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম

মে মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম বাড়বে কি না—সে সিদ্ধান্ত জানা যাবে আজ রবিবার (৫ মে)। বিকেল ৪টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দাম ঘোষণা করবে।

রবিবার সকালে বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানায়, সৌদি রাষ্ট্রীয় কোম্পানি সৌদি আরামকোর নির্ধারিত মে মাসের সৌদি সিপি (Contract Price) অনুযায়ী এবারও এলপিজির ভোক্তা পর্যায়ের মূল্য সমন্বয় করা হবে। একই সঙ্গে ঘোষণা আসবে পরিবহন খাতে ব্যবহৃত অটোগ্যাসের নতুন দর।

এর আগে ৬ এপ্রিল এলপিজির দাম অপরিবর্তিত রেখে ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৪৫০ টাকায় নির্ধারিত রাখে বিইআরসি। তারও আগে ৩ মার্চ এই সিলিন্ডারের দাম ২৮ টাকা কমানো হয়। তবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত একাধিকবার দামের উত্থান-পতন দেখা গেছে।

অটোগ্যাসের ক্ষেত্রেও একই প্রবণতা লক্ষ্য করা গেছে। ৬ এপ্রিল প্রতি লিটারে ২ পয়সা কমিয়ে এর দাম নির্ধারণ করা হয় ৬৬ টাকা ৪১ পয়সা (ভ্যাটসহ)। এর আগে মার্চে ১ টাকা ৩১ পয়সা বাড়িয়ে প্রতি লিটার দাম ধরা হয় ৬৬ টাকা ৪৩ পয়সা।

প্রতি মাসের শুরুতে সৌদি সিপির ভিত্তিতে দেশে আমদানি করা বেসরকারি এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি। বর্তমানে সরকারি পর্যায়ে এলপিজির উৎপাদন ও বাজারজাতকরণ সীমিত হওয়ায়, দাম নির্ভর করে মূলত বেসরকারি আমদানিকারকদের ওপর।

আজকের ঘোষণায় দাম বাড়বে, না কি অপরিবর্তিত থাকবে—তা নির্ভর করছে মে মাসের সৌদি সিপির মূল্য এবং ডলারের বিনিময় হারসহ অন্যান্য আন্তর্জাতিক প্রভাবের ওপর।


এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৩১ Feb 07, 2026
img
ওয়াশিংটন পোস্টের ৩৩% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা Feb 07, 2026
img
প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
সাংবাদিকদের জন্য ‘অবসর কল্যাণ বোর্ড’ করবে বিএনপি Feb 07, 2026
img
জাপানের সঙ্গে প্রথম ইপিএ স্বাক্ষর , ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে মিলবে শুল্কমুক্ত সুবিধা Feb 07, 2026
img
প্লেব্যাক থেকে বিরতি অরিজিতের, সিদ্ধান্তে গর্বিত অন্তরা Feb 07, 2026
img
নাটোরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১০ জন Feb 07, 2026
img
৭ বছর পর অভিনয়ে ফিরছেন রিয়া চক্রবর্তী Feb 07, 2026
img
ফরিদপুরে ৩ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 07, 2026
img
চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না: মির্জা আব্বাস Feb 07, 2026
img
গাজীপুরে ২ শতাধিক রিসোর্ট, পিকনিক স্পট ৪ দিন সম্পূর্ণ বন্ধ ঘোষণা Feb 07, 2026
img
১২ বার কম্পন সিকিমে, ভূমিকম্পে কাঁপল উত্তর ভারত Feb 07, 2026
img
বাংলাদেশকে ছাড়াই আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর Feb 07, 2026
img
নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ বিভীষণ চরিত্রে আলোচনায় বিজয় সেতুপতি Feb 07, 2026
img
বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি: নুরুল হক নুর Feb 07, 2026
img
নির্বাচন ১২ তারিখেই হতে হবে: জাবের Feb 07, 2026
img
আন্দোলন দমনের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না: এনসিপির বিবৃতি Feb 07, 2026
img
কালো চিল হয়ে ভোটে হাত দিলে ডানা খুলে ফেলতে হবে : জামায়াত আমির Feb 07, 2026
img
ময়মনসিংহে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই Feb 07, 2026
img
গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর ওপর দুর্বৃত্তদের গুলির অভিযোগ Feb 07, 2026