© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশের ৭৫ ভাগ মানুষ এখন একটি সুষ্ঠু নির্বাচন চায়: জয়নুল আবদিন ফারুক

শেয়ার করুন:
বাংলাদেশের ৭৫ ভাগ মানুষ এখন একটি সুষ্ঠু নির্বাচন চায়: জয়নুল আবদিন ফারুক

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫৭ পিএম | ০৪ মে, ২০২৫
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, সরকারের একটি অংশ সুষ্ঠু নির্বাচন চায় না। তিনি বলেন, সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে এবং গণতন্ত্র হরণ করে ক্ষমতায় টিকে থাকতে চায়, এজন্যই তারা সুষ্ঠু নির্বাচনের পথে হাঁটছে না।

জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির আয়োজিত প্রতীকী অনশন কর্মসূচিতে অংশ নিয়ে দুপুরে তিনি এ মন্তব্য করেন।

এদিকে, আরেকটি অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক নির্বাচন-সংক্রান্ত সংস্কার সম্পন্ন করে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন।

জাতীয় নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠানের দাবিতে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেছে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবদিন ফারুক বলেন, "নির্বাচনের জন্যই সংস্কার প্রয়োজন। সেই সংস্কার হবে ‘আমার ভোট আমি দেবো’, ‘দিনের ভোট দিনে হবে’ এই ভিত্তিতে। সরকারকে অনতিবিলম্বে নির্বাচনের ঘোষণা দিতে হবে।"

তিনি আরও বলেন, "এটা শুধু বিএনপির দাবি নয়, দেশের ৭৫ শতাংশ মানুষ এখন একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়।"

আরএ/টিএ

মন্তব্য করুন