দেশে ফিরছেন খালেদা জিয়া, আন্তঃনগর ট্রেন তেজগাঁওসহ ৩ স্টেশনে যাত্রাবিরতি
ছবি : সংগৃহীত
০৭:৪১ পিএম | ০৫ মে, ২০২৫
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লন্ডন থেকে দেশে ফেরাকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় চলাচলকারী সব আন্তঃনগর ট্রেন তেজগাঁওসহ তিনটি স্টেশনে যাত্রাবিরতি দেবে।
সোমবার (৫ মে) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ বিশেষ ট্রাফিক নির্দেশনার কথা জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাত্রীসাধারণকে বিকল্প হিসেবে ঢাকা-জয়দেবপুর গমনাগমনকারী ট্রেনগুলো ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো। ডিএমপির অনুরোধের পরিপ্রেক্ষিতে সম্মানিত যাত্রীসাধারণের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ রেলওয়ের সব আন্তঃনগর ট্রেন আগামীকাল সকাল থেকে দুপুর পর্যন্ত টঙ্গী, এয়ারপোর্ট এবং তেজগাঁও স্টেশনে দুই মিনিটের জন্য থেমে যাত্রী বহন করবে। এছাড়া বাংলাদেশ রেলওয়ে আগামীকাল সকাল থেকে দুপুর পর্যন্ত কমলাপুর-টঙ্গী রুটে অতিরিক্ত একটি শাটল ট্রেন পরিচালনা করবে।
আরএ/টিএ