আইফোন নাকি স্যামসাং, কোন স্মার্টফোন এগিয়ে?

অ্যাপল বনাম স্যামসাং— এই দুটি প্রযুক্তি জায়ান্ট বহু বছর ধরেই মোবাইল জগতে আধিপত্য ধরে রেখেছে। আইওএস বনাম অ্যান্ড্রয়েডের লড়াইয়ে যদিও তারা শীর্ষে। তবুও গত দশকে আরও অনেক কোম্পানি প্রতিযোগিতায় নেমেছে।

এই প্রতিবেদনে ২০২৫ সালের সেরা স্মার্টফোনগুলোর তালিকা তুলে ধরা হলো— যেগুলো ফিচার, দারুণ পারফরম্যান্স ও টেকনোলজিতে অনন্য।

১. স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা

• দাম: ১২৯৯ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১,৫৭,৭৪১ টাকা প্রায়।
• ফিচারস: ৬.৯ ইঞ্চি থ্রি-কে AMOLED ডিসপ্লে, ২০০ মেগাপিক্সেল ক্যামেরা, এসপেন, ১০০ গুন স্পেস জুম।
• উপযুক্ত ব্যবহারকারী: পাওয়ার ইউজার, মোবাইল ফটোগ্রাফার, নোট টেকার।

২. অ্যাপল আইফোন ১৬ প্লাস

• দাম: ১,১২৯ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১,৩৭,০০০ টাকা প্রায়।
• ফিচারস: এ১৮ প্রো চিপ, ৬.৭ ইঞ্চি এক্সডিআর ডিসপ্লে, ডলবি ভিশন ভিডিও, স্যাটেলাইট এসওএস।
• উপযুক্ত ব্যবহারকারী: আইওএস প্রেমী, কনটেন্ট ক্রিয়েটর, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ ব্যবহারকারী।

৩. ওয়ানপ্লাস ১৩ (হেজেলব্লাড)

• দাম: ৮৯৯ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১,০৯,০০০ টাকা প্রায়।
• ফিচারস: ১২০ ওয়াট চার্জিং, ৬০০০ এমএএইচ ব্যাটারি, হেজেলব্লাড ক্যামেরা।
• উপযুক্ত ব্যবহারকারী: অ্যান্ড্রয়েড টুইকার, গতি প্রেমী, পোর্ট্রেট শুটার।

৪. গুগল পিক্সেল ৯ প্রো

• দাম: ৯৯৯ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১,২১,০০০ টাকা প্রায়।
• ফিচারস: টেনসর জি৪ চিপ, এআই-ভিত্তিক ক্যামেরা, ৭ বছরের আপডেট.০
• উপযুক্ত ব্যবহারকারী: সোশ্যাল শেয়ারার, স্টক অ্যান্ড্রয়েড ব্যবহারকারী, এআই ফটোগ্রাফার।

৫. শাওমি ১৫ আল্ট্রা

• দাম: ৮৯৯ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১,০৯,০০০ টাকা প্রায়।
• ফিচারস: ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা, লেইকা কালার প্রোফাইল, ৮ কে ভিডিও।
• উপযুক্ত ব্যবহারকারী: ম্যানুয়াল ফটোগ্রাফার, ভ্রমণকারী।

৬. স্যামসাং গ্যালাক্সি এস২৫

• দাম: ১২০০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১,৪৫,৭১৯ টাকা প্রায়।
• ফিচারস: কমপ্যাক্ট ডিজাইন, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, ৭ বছর সফটওয়্যার সাপোর্ট।
• উপযুক্ত ব্যবহারকারী: প্রিমিয়াম ফিচার চাওয়া অথচ আল্ট্রা না নেওয়া ব্যবহারকারী।

৭. গুগল পিক্সেল ৯এ

• দাম: ৪৯৯ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৬০,৫৯৫ টাকা প্রায়।
• ফিচারস: টপ টায়ার ক্যামেরা, টেনসর জি৪ চিপ, ৭ বছরের আপডেট।
• উপযুক্ত ব্যবহারকারী: শিক্ষার্থী, গুগল ব্যবহারকারী, বাজেট ফটোগ্রাফার।

৮. নাথিং ফোন (৩এ) প্রো (আসন্ন)

• দাম: ঘোষণা হয়নি;
• ফিচারস: স্বচ্ছ ডিজাইন, গ্লিফ এলইডি, তিনটি ক্যামেরা;
• উপযুক্ত ব্যবহারকারী: ডিজাইনপ্রেমী, ইন্ডি ব্র্যান্ড ফ্যান, সেলফি-লাইট ইউজার

৯. মোটোরোলা রেজর ৫০ আল্ট্রা (রেজর+ ২০২৪)

• দাম: ৯৯৯ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১,২১,০০০ টাকা প্রায়।
• ফিচারস: ফোল্ডেবল ফোন, ৬.৯ ইঞ্চি ডিসপ্লে, আইপিএক্স৮ ওয়াটার রেসিস্টেন্স।
• উপযুক্ত ব্যবহারকারী: ফ্যাশন সচেতন, নতুন ফোল্ডেবল ব্যবহারকারী, ভ্লগার।

১০. অ্যাপল আইফোন ১৬ই

• দাম: ৫৯৯ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৭২,৭৩৮ টাকা প্রায়।
• ফিচারস: এ১৮ চিপ, আইওএস স্মুথনেস, চমৎকার রিসেল ভ্যালু।
• উপযুক্ত ব্যবহারকারী: নতুন আইফোন ব্যবহারকারী, বাজেট সচেতন আইওএস ফ্যান।

কোন ফোনগুলো ২০২৫ সালের সেরা হিসেবে বিবেচিত?

স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা, অ্যাপল আইফোন ১৬ প্লাস এবং গুগল পিক্সেল ৯এ- এই ফোনগুলো সেরা পারফরম্যান্স ও সফটওয়্যার সাপোর্ট দেয়।

ফোল্ডেবল ফোন কি এখন নির্ভরযোগ্য?

হ্যাঁ, মোটোরোলা রেজর ৫০ আল্ট্রা ও স্যামসাং জেড ফোল্ড-৬ এখন যথেষ্ট টেকসই ও ব্যবহার উপযোগী।

সফটওয়্যার আপডেট সবচেয়ে বেশি দেয় কোনটি?

স্যামসাং ও গুগল- উভয়েই ৭ বছরের অ্যান্ড্রয়েড আপডেট ও নিরাপত্তা প্যাচ নিশ্চিত করে।

বাজেট ফোনে সেরা ক্যামেরা কার?

গুগল পিক্সেল ৯এ– মাত্র ৪৯৯ ডলারে পাবেন, যা বাংলাদেশি মুদ্রায় ৬০,৫৯৫ টাকা প্রায়। তবে এই ফোনটি ব্যবহার করে আপনি অসাধারণ সব ছবি তুলতে পারবেন। এটি আপনাকে দীর্ঘমেয়াদী আপডেট দেবে।
ব্যাটারিতে আইওএস নাকি অ্যান্ড্রয়েড— কোনটি এগিয়ে?

আইফোন ১৬ প্লাস এক চার্জে গোটা দুই দিন চলে। এছাড়া স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা ও ওয়ানপ্লাস ১৩ কাছাকাছি পারফর্ম করে।

কত জিবি র‍্যাম ও স্টোরেজ যথেষ্ট?

সাধারণত ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজই যথেষ্ট; তবে গেমারদের জন্য ১২ থেকে ১৬ জিবি র‍্যাম উপযোগী।

এফপি/এস এন 

Share this news on:

সর্বশেষ

img
নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে, অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 04, 2026
img
টি-টোয়েন্টিতে এক নম্বর অলরাউন্ডার এখন সাইম আইয়ুব Feb 04, 2026
img
আমিরের আইডি হ্যাক, ছরওয়ারের বিরুদ্ধে মামলা করছে জামায়াত Feb 04, 2026
img
সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন শিল্পার বোন শমিতা শেঠি! Feb 04, 2026
img
আমি প্রথম বিদ্রোহ করেছি, জামায়াত আমিরের বক্তব্য ঠিক আছে : কর্নেল অলি Feb 04, 2026
img
স্মৃতি-পলাশের বিবাহবাসরে গিয়ে কী দেখেন নন্দিশ? Feb 04, 2026
কারিনার তীক্ষ্ণ দৃষ্টি, নেটিজেনদের কটাক্ষ Feb 04, 2026
img
আমরা সন্ত্রাসের রাজনীতি পেছনে রেখে আসছি: হান্নান মাসউদ Feb 04, 2026
img
সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ Feb 04, 2026
img
‘মিটু’ নিয়ে কথা হলে ‘পিডোফেলিয়া’ নিয়ে নয় কেন? Feb 04, 2026
img
'এপস্টেইন ফাইল'-এ বিল গেটসের নাম নিয়ে মুখ খুললেন সাবেক স্ত্রী মেলিন্ডা Feb 04, 2026
img
সাতক্ষীরায় বিএনপির ২৮ নেতাকর্মীকে বহিষ্কার Feb 04, 2026
img
কাজের অভাবে বিকল্প পথ খুঁজছেন প্রান্তিক ব্যানার্জি! Feb 04, 2026
img
জামায়াত ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে : মিন্টু Feb 04, 2026
img
যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা দেশপ্রেম শেখাচ্ছে: ডা. জাহিদ Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

গ্রামীণ নারীদের জন্য ‘আমার আয়ের সংসার’ প্রকল্পের ঘোষণা জামায়াতের Feb 04, 2026
img
৩০ ভাগ মানুষ মার্কা নয়, প্রার্থী দেখে ভোট দেবে : রুমিন ফারহানা Feb 04, 2026
img
মোদিকে ঘিরে নজিরবিহীন হট্টগোল, সংসদে বিরোধী নেতাদের তুমুল বিক্ষোভ Feb 04, 2026
img
১৫ বছর আমাদের ওপর এতো জুলুম হওয়ার পরেও আমরা ছেড়ে যাইনি : জামায়াত আমির Feb 04, 2026
img
নির্বাচনী সফরে ফের উত্তরবঙ্গে যাচ্ছেন তারেক রহমান Feb 04, 2026