আওয়ামী লীগ অফিসে হামলার পর অগ্নিসংযোগ, খুলে নিয়ে গেছে গ্রিল

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা ও হাতুড়ি দিয়ে দরজা-জানালা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় কার্যালয়ের ভিতর থেকে চেয়ার-টেবিল বের করে ওই ভবনের সামেনে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

শনিবার (১০ মে) বিকাল ৫ টার দিকে পলাশবাড়ী উপজেলা পরিষদের গেট সংলগ্ন বঙ্গবন্ধু মার্কেট ভবনের দ্বিতীয় তলায় দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, হঠাৎ করে ঘাড়ে ব্যাগসহ স্কুল ড্রেস পড়া ৫-৭ জন তরুন ও যুবক দৌড়ে আওয়ামী লীগের কার্যালয়ে আসে। পরে তারা হাতুড়ি দিয়ে দরজা-জানালা ভেঙে ভিতরে ঢুকে ভাঙচুর চালায়। এ সময় কার্যালয়ে থাকা চেয়ার-টেবিল উপর থেকে নিচে ফেলে দেওয়া হয়। পরে ওই ভবনের সামনে সেগুলোতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এরপর কয়েকজনকে খুলে ফেলা জানালার গ্রিল ও লোহার রড হাতে নিয়ে চলে যেতে দেখা যায়। তবে হামলাকারী যুবকদের পরিচয় ও তাদের কাউকে চিনতে পারেনি বলে জানিয়েছেন স্থানীয়রা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ব্যাগ ঘাড়ে দুই যুবকের একজন স্কুল ড্রেস পড়ে জানালার লোহার গ্রিল হাতে নিয়ে পায়ে হেটে চলে যাচ্ছে। তাদের পিছনে আরও দুজনকে হাতে লোহার রড় নিয়ে বের হতো দেখা যায়।

ঘটনার সত্যতা স্বীকার করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন, বিকালে চৌমাথা মোড়ে ছাত্র-জনতার ব্লকেট ও অবস্থান কর্মসূচি চলছিলো। পরে হঠাৎ করে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলার ঘটনার খবর পাই। হামলাকারীরা তালা ভেঙে সেখানে থাকা চেয়ার-টেবিল বের করে আগুন দিয়ে চলে যায়। তবে তাৎক্ষণিভাবে কেউ হামলাকারীদের পরিচয় জানাতে পারেনি।

এরআগে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিকাল সাড়ে ৪টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ী উপজেলা শহরের চৌমাথা মোড়ে ব্লকেড এবং অবস্থান কর্মসূচি পালন করে ছাত্র-জনতা। পরে একটি বিক্ষোভ মিছিল মহাসড়ক প্রদক্ষিণ করে চৌমাথা মোড়ে এসে শেষ হয়। তবে মিছিলে অংশ নেওয়া কেউ আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও আগুন দেয়নি বলে দাবি পলাশবাড়ীর ছাত্র নেতাদের।

জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক মাসুদ রানা শেখ বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ, ফ্যাসিবাদের দোসরদের পালিয়ে যাওয়ার প্রতিবাদ ও জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি শেষ হয়েছে। এই কর্মসূচী চলাকালিন সময়ে আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তাদের কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্র-জনতার কেউ জড়িত নন।

অপরদিকে, পলাশবাড়ী উপজেলা যুব জামায়াতের সভাপতি শামীম হোসেন বলেন, অবস্থান কর্মসূচিতে ছাত্র শিবিরের নেতাকর্মীরাও অংশ নেয়। তবে আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় তাদের কোন সম্পৃক্ততা নেই।

এফপি/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
সারা দেশে বাণিজ্যিক আদালত গঠন, ঢাকা মহানগরেই ৩টি Feb 04, 2026
img
অভিনয় থেকে রাজনীতি, স্থাবর-অস্থাবর মিলিয়ে কত সম্পত্তির মালিক ঊর্মিলা? Feb 04, 2026
img
‘এপস্টিন ফাইল’- এ এবার মিলল অনুরাগ কাশ্যপের নাম! আবার বিতর্কে বলিউডের পরিচালক Feb 04, 2026
img
ক্রিকেটের আইনে পরিবর্তন আনল এমসিসি Feb 04, 2026
img
বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী দুগ্ধজাত পণ্যের দাম Feb 04, 2026
img
থিয়েটার ছেড়ে কি সরাসরি ওটিটিতে আসছে আলিয়া ভাটের ‘আলফা’! Feb 04, 2026
img
জাহানারা অভিযোগে তদন্ত শেষ, বিলম্বের ব্যাখ্যা দাবি Feb 04, 2026
img
সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল Feb 04, 2026
img
অভিনেতা শতাব্দী ওয়াদুদের জন্মদিন আজ Feb 04, 2026
img
প্রচারণা জাতীয় নির্বাচনের নয়, স্থানীয় সরকার নির্বাচনের মতো হচ্ছে: শাহদীন মালিক Feb 04, 2026
img
এদেশের সাংবাদিক ও গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন আহমদ Feb 04, 2026
img
প্রযোজনা ছাড়ার ইঙ্গিত আমির খানের Feb 04, 2026
img
‘তিনি একাধারে আমার গুরু, বন্ধুও’, পণ্ডিত বিরজু মহারাজকে নিয়ে মাধুরীর স্মৃতি Feb 04, 2026
img
বিএনপি থেকে বহিষ্কার হয়ে মিষ্টি বিতরণ, ভিডিও ভাইরাল Feb 04, 2026
img
৪৭ পেরিয়ে গেলেও চোখে পড়ছে রানির উজ্জ্বল ত্বক! এই সৌন্দর্যের রহস্য কী? Feb 04, 2026
img
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে রোহিত-কোহলি প্রসঙ্গে মুখ খুললেন ধোনি Feb 04, 2026
img

ঢাকা-৮ আসনে

অর্ধেক ভোটার খুঁজে পাচ্ছেন না মির্জা আব্বাস, কারণ কী? Feb 04, 2026
img
বরিশালের মাটিতে পা রাখলেন তারেক রহমান Feb 04, 2026
img
নারী অধিকার নিয়ে আপস হলে জামায়াতের সঙ্গে জোট টিকবে না: নাহিদ ইসলাম Feb 04, 2026
img
ধর্ম নিয়ে বাড়াবাড়ির উদ্দেশ্য হলো ক্ষমতা: রাজিব Feb 04, 2026