মৃত্যুর পর অনলাইন অ্যাকাউন্ট সুরক্ষায় যা করণীয়

আমরা যতই ডিজিটাল দুনিয়ায় অভ্যস্ত হই না কেন, মৃত্যুর পর রেখে যাওয়া অনলাইন প্রোফাইল, ছবি, ভিডিও বা ইমেইল—এসব নিয়েই দ্বিধায় পড়ে যায় পরিবার। কেউ হয়তো আপনার পাঠানো একটি পুরোনো মেসেজকেই সারাজীবনের স্মৃতি বানিয়ে রাখতে চাইবে। কিন্তু আপনি আগেভাগে ব্যবস্থা না নিলে, এই মূল্যবান স্মৃতিগুলো হারিয়ে যেতে পারে চিরতরে।

তাই শুধু জমি-জমা বা ব্যাংক অ্যাকাউন্ট নয়, এখন থেকেই ডিজিটাল জীবনও ‘উইল’-এর মতো করে প্রস্তুত রাখা জরুরি। নিচে দেখে নিন, মৃত্যুর পরে আপনার ডিজিটাল তথ্য যেন ঠিকঠাক পৌঁছে যায় প্রিয়জনদের হাতে, তা নিশ্চিত করতে কী করবেন।

Apple অ্যাকাউন্ট থাকলে কী করবেন?

আইফোন ব্যবহারকারীরা ‘Legacy Contact’ নামে একটি অপশন পায়, যেখানে আপনি কারো নাম দিতে পারেন।যে ব্যক্তি আপনি মারা যাওয়ার পর আপনার অ্যাকাউন্টে ঢুকে ছবি, নোটস বা মেসেজ দেখতে পারবে।
এই সুবিধা নিতে হলে আপনার আইফোন বা আইপ্যাডে iOS 15.2 বা তার পরের ভার্সন থাকতে হবে। ম্যাকবুক হলে দরকার macOS Monterey 12.1।

সেটিংসে গিয়ে Sign-in & Security-তে ঢুকুন, তারপর Legacy Contact বেছে নিন। যাকে মনোনীত করবেন, তার অ্যাপল ডিভাইস বা আইডি থাকার দরকার নেই।

তবে আপনার দেয়া ‘অ্যাকসেস কি’ তাকে দিতে হবে,যা আপনি ডিজিটালি পাঠাতে পারেন, অথবা প্রিন্ট করে বা স্ক্রিনশট হিসেবেও রেখে দিতে পারেন।

তবে কিছু বিষয় তিনি দেখবেন না।যেমন, অ্যাপলের DRM প্রোটেক্টেড গান বা সিনেমা, আর পাসওয়ার্ড ম্যানেজারে রাখা পাসওয়ার্ডগুলো। আর অ্যাকাউন্ট তিনি সর্বোচ্চ তিন বছর ব্যবহার করতে পারবেন, এরপর Apple সেটি ডিলিট করে দেবে।

Google অ্যাকাউন্টের জন্য কী করবেন?

গুগলের ‘Inactive Account Manager’ নামের অপশনটি একটু ভিন্নভাবে কাজ করে। আপনি কবে থেকে অ্যাকাউন্টটি ‘অপ্রস্তুত’ ধরে নেওয়া হবে, তা ঠিক করে দিতে পারবেন।ধরুন ৩ থেকে ১৮ মাস। এরপর গুগল সর্বোচ্চ ১০ জনকে নোটিফাই করবে।

আপনি চাইলে একটি মেসেজ লিখে রাখতে পারেন এবং তাদের সঙ্গে নির্দিষ্ট ডেটা (ইমেইল, ফটো, ইউটিউব ভিডিও ইত্যাদি) শেয়ার করার অনুমতি দিতে পারেন।

আর আপনি চাইলে গুগল আপনার অ্যাকাউন্টটি ৩ মাস পর স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলতেও পারবে। সেক্ষেত্রে প্রিয়জনদের সময়মতো ডেটা ডাউনলোড করে রাখতে হবে।

Facebook ও Instagram কীভাবে সাহায্য করে?

মেটা (Facebook ও Instagram-এর মালিক) মৃত্যুর পর আপনার অ্যাকাউন্ট ‘মেমোরিয়ালাইজ’ করে রাখতে পারে—যাতে বন্ধুরা আপনার স্মৃতি ধরে রাখতে পারে। এজন্য প্রিয়জনদের একটি অনলাইন ফর্ম পূরণ করতে হয়।

Facebook ব্যবহারকারীরা আগে থেকেই একজন ‘Legacy Contact’ সেট করে রাখতে পারেন,যিনি মৃত্যুর পর অ্যাকাউন্টটির দেখভাল করবেন। তিনি নতুন ফ্রেন্ড রিকুয়েস্ট গ্রহণ বা পিন করা পোস্ট আপডেট করতে পারবেন, তবে পুরোনো পোস্ট মুছতে বা মেসেজ পড়তে পারবেন না। এখানে একজনকেই মনোনীত করা যায়, যাঁর ফেসবুক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক।

আপনি চাইলে মৃত্যুর প্রমাণপত্র (যেমন, ডেথ সার্টিফিকেট) দিয়ে অ্যাকাউন্ট পুরোপুরি মুছে দেওয়ার অনুরোধও জানাতে পারেন।

TikTok ব্যবহারের ক্ষেত্রে কী করবেন?

টিকটকে মৃত্যুর পর কারো অ্যাকাউন্ট ‘মেমোরিয়ালাইজ’ করার অপশন আছে। এর জন্য Report a Problem > Account and Profile > Manage Account-এ গিয়ে রিপোর্ট করতে হবে।

অ্যাকাউন্ট মেমোরিয়ালাইজ হলে তাতে “Remembering” লেখা দেখা যাবে এবং কেউ আর লগইন করতে পারবে না, মানে কেউ কিছু পোস্ট বা পরিবর্তনও করতে পারবে না।

X (আগের Twitter)-এ কী হবে?

এখানে আপনি কারো নাম আগেভাগে দিয়ে যেতে পারবেন না। তবে পরিবারের কেউ বা অনুমোদিত কেউ চাইলে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য অনুরোধ জানাতে পারে।

পাসওয়ার্ডগুলোর কী হবে?

ফেসবুক, গুগল, অ্যাপল ছাড়াও আপনার আরও অনেক ডিজিটাল অ্যাকাউন্ট থাকতে পারে—যেগুলোর পাসওয়ার্ড প্রিয়জনদের জানা দরকার হতে পারে।

সব পাসওয়ার্ড যদি খাতায় লিখে রাখেন, তা হারাতে পারে বা কেউ খুঁজে ফেলতে পারে। তার চেয়ে ভালো উপায় হলো একটি পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করা, যেমন Keeper, Bitwarden বা NordPass। এখানে আপনি ‘Emergency Access’ সেট করে দিতে পারেন, যাতে জরুরি সময়ে নির্ধারিত ব্যক্তি লগইন করতে পারে।

তবে এর জন্য ওই ব্যক্তিরও একই পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করতে হবে এবং অনেক সময় সাবস্ক্রিপশন ফি লাগতে পারে।

ডিজিটাল জগতেও আপনাকে মনে রাখার মতো অনেক কিছু থেকে যায়। আপনি আজ একটু সময় বের করে সেটি ঠিকভাবে গুছিয়ে রাখলে, আপনার স্মৃতির কিছু টুকরো একদিন হয়ে উঠবে কারো কাছে অমূল্য।

আরএম/এসএন 


Share this news on:

সর্বশেষ

img
গণভোটে ‘হ্যাঁ’ মানে আজাদি, ‘না’ মানে গোলামি : জামায়াত আমির Feb 04, 2026
img
সারজিস আলমকে জরিমানা Feb 04, 2026
img
কর্মজীবী মায়েদের কর্মঘণ্টা হবে ৫, বাকি ৩ ঘণ্টার ভর্তুকি দেবে সরকার: জামায়াত আমির Feb 04, 2026
img
মুনমুন সেন কেন মহানায়িকার ব্যর্থ উত্তরসূরি? Feb 04, 2026
img
১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাত কর্মের হাতে পরিণত হবে: সালাহউদ্দিন আহমদ Feb 04, 2026
img
‘ধুরন্ধর ২’-তে কি সালমান থাকছেন? বলিউডে জোর গুঞ্জন Feb 04, 2026
img
বিএনপির রাজনীতির মূল শক্তি জনগণ : আমানউল্লাহ আমান Feb 04, 2026
img
একটি অশুভ চক্র নির্বাচনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: আমিনুল হক Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

ক্ষমতায় গেলে রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধান করবে জামায়াতে ইসলামী Feb 04, 2026
img
শুটিংয়ে গর্ভপাত হয়েছিল অর্চনা পূরণ সিং-এর! Feb 04, 2026
img
খেলাফত মজলিসের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান Feb 04, 2026
img
'ব্যালটের সিল বানানোর ঘটনায় জড়িত জামায়াতের নেতা' - আদালতে স্বীকারোক্তি Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

মুসলিম পার্সোনাল ‘ল’ প্রণয়ন ও হাইকোর্টে বিশেষ বেঞ্চের প্রতিশ্রুতি জামায়াতের Feb 04, 2026
img
আবারও বিএনপির ৩ নেতার জন্য এলো সুখবর Feb 04, 2026
img
জামায়াতের জোট ছাড়ার স্পষ্ট কারণ জানালেন চরমোনাই পীর Feb 04, 2026
img
দেশের ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো নিয়ে বিস্তারিত জানাল বিসিবি Feb 04, 2026
সম্পর্ক কেন টেকেনি, অকপট আমির খান Feb 04, 2026
img
হ্যাটট্রিক শিরোপা জয়ের প্রত্যাশা হান্নানের Feb 04, 2026
img
দুর্নীতির কারণে নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান সাময়িক বরখাস্ত Feb 04, 2026
img
টলিপাড়ায় সুখবর, মাসি হতে চলেছেন ঋতাভরী! Feb 04, 2026