৯৯৯-এ যুক্ত হলো ট্রাফিক আপডেট, কমবে সড়কের ভোগান্তি

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যুক্ত হয়েছে নতুন সুবিধা—ট্রাফিক আপডেট। এখন রাজধানীর কোনো সড়ক বন্ধ থাকলে বা যান চলাচলে বিঘ্ন ঘটলে, তা জানা যাবে ৯৯৯ নম্বরে কল করেই।

সরকার পতনের পর ৫ আগস্ট থেকে রাজপথে সক্রিয় বিভিন্ন গোষ্ঠী। নানা দাবিতে চলছে বিক্ষোভ ও অবরোধ, যার ফলে রাজধানীর সড়ক যোগাযোগে মারাত্মক ব্যাঘাত ঘটছে। জনভোগান্তি কমাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে মাঝে মাঝে টিয়ারশেল, ফাঁকা গুলি ছোড়া ও লাঠিচার্জের মতো ব্যবস্থা নিতে হচ্ছে।

রাস্তা আটকে যাওয়ায় প্রতিদিনই যানজটের কারণে বিড়ম্বনায় পড়ছেন সাধারণ মানুষ। এমন অনাকাঙ্ক্ষিত ভোগান্তিতে অতিষ্ঠ সবাই।

নগরবাসীর এমন ভোগান্তি থেকে কিছুটা হলেও মুক্তি দিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ও ৯৯৯ নাইন মিলে নতুন সার্ভিস চালু করেছে। রাজধানীর কোথাও সড়ক অবরোধ হলেই জানা যাচ্ছে ট্রিপল নাইনে। সঙ্গে সঙ্গে দেয়া হচ্ছে বিকল্প সড়কের তথ্য। জনগুরুত্বপূর্ণ এ সেবাকে সাধুবাদ জানিয়েছে নগরবাসী। এতে ভোগান্তি কিছুটা হলেও কমবে বলে আশা তাদের।

ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান বলেন, জরুরি সেবা ৯৯৯ এর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। কোন সময় কোন রাস্তা পরিহার করে চলতে হবে এ নিয়ে আমাদের পক্ষ থেকে ট্রাফিক আপডেটটা দেয়া হচ্ছে। কেউ যদি কোনো কারণে রাস্তায় চলাচলে প্রতিবন্ধকতার মুখে পড়েন, তাহলে তার বিকল্প রাস্তা কী হতে পারে তার পরামর্শ দেয়া হচ্ছে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি মহিউল ইসলাম বলেন, আন্দোলনের কারণে সড়ক অবরোধের তথ্য দিতে আলাদা ডেস্ক খোলা হয়েছ। ফোন এলে সেই ডেস্কই তথ্য দিয়ে থাকে। এ পর্যন্ত ৩৯ জনকে নতুন এই সেবা দেয়া হয়েছ।

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে, অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 04, 2026
img
টি-টোয়েন্টিতে এক নম্বর অলরাউন্ডার এখন সাইম আইয়ুব Feb 04, 2026
img
আমিরের আইডি হ্যাক, ছরওয়ারের বিরুদ্ধে মামলা করছে জামায়াত Feb 04, 2026
img
সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন শিল্পার বোন শমিতা শেঠি! Feb 04, 2026
img
আমি প্রথম বিদ্রোহ করেছি, জামায়াত আমিরের বক্তব্য ঠিক আছে : কর্নেল অলি Feb 04, 2026
img
স্মৃতি-পলাশের বিবাহবাসরে গিয়ে কী দেখেন নন্দিশ? Feb 04, 2026
কারিনার তীক্ষ্ণ দৃষ্টি, নেটিজেনদের কটাক্ষ Feb 04, 2026
img
আমরা সন্ত্রাসের রাজনীতি পেছনে রেখে আসছি: হান্নান মাসউদ Feb 04, 2026
img
সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ Feb 04, 2026
img
‘মিটু’ নিয়ে কথা হলে ‘পিডোফেলিয়া’ নিয়ে নয় কেন? Feb 04, 2026
img
'এপস্টেইন ফাইল'-এ বিল গেটসের নাম নিয়ে মুখ খুললেন সাবেক স্ত্রী মেলিন্ডা Feb 04, 2026
img
সাতক্ষীরায় বিএনপির ২৮ নেতাকর্মীকে বহিষ্কার Feb 04, 2026
img
কাজের অভাবে বিকল্প পথ খুঁজছেন প্রান্তিক ব্যানার্জি! Feb 04, 2026
img
জামায়াত ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে : মিন্টু Feb 04, 2026
img
যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা দেশপ্রেম শেখাচ্ছে: ডা. জাহিদ Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

গ্রামীণ নারীদের জন্য ‘আমার আয়ের সংসার’ প্রকল্পের ঘোষণা জামায়াতের Feb 04, 2026
img
৩০ ভাগ মানুষ মার্কা নয়, প্রার্থী দেখে ভোট দেবে : রুমিন ফারহানা Feb 04, 2026
img
মোদিকে ঘিরে নজিরবিহীন হট্টগোল, সংসদে বিরোধী নেতাদের তুমুল বিক্ষোভ Feb 04, 2026
img
১৫ বছর আমাদের ওপর এতো জুলুম হওয়ার পরেও আমরা ছেড়ে যাইনি : জামায়াত আমির Feb 04, 2026
img
নির্বাচনী সফরে ফের উত্তরবঙ্গে যাচ্ছেন তারেক রহমান Feb 04, 2026