১০ বছর পর বদলে গেল গুগল

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন ও প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল প্রায় এক দশক পর তাদের বহুল পরিচিত লোগোতে বড় ধরনের পরিবর্তন এনেছে। নতুন ডিজাইনে গুগলের ইংরেজি ‘G’ (জি) লোগোকে আরও রঙিন ও সমন্বিত রূপে উপস্থাপন করা হয়েছে। যেখানে প্রতিষ্ঠানটির সিগনেচার চারটি রঙ — লাল, হলুদ, সবুজ এবং নীল নতুনভাবে একত্রে মিশে গেছে।

নতুন লোগোটির প্রথম ঝলক পাওয়া যায় চলতি বছরের ১১ মে। ওইদিন আইফোনের গুগল সার্চ অ্যাপ হালনাগাদ করার পর অনেক ব্যবহারকারী লোগোর নতুন রূপ দেখতে পান। পরদিন ১২ মে অ্যান্ড্রয়েড ডিভাইসের গুগল অ্যাপেও বিটা সংস্করণ আপডেটের মাধ্যমে নতুন ডিজাইনটি দেখা যায়।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, পরবর্তী কয়েক দিনের মধ্যেই ধাপে ধাপে সব ডিভাইসে নতুন লোগো চালু হবে। শুধু মোবাইল অ্যাপ নয়, ওয়েব ব্রাউজারের ট্যাবেও নতুন 'ফ্যাভিকন' (ছোট আইকন) হিসেবে এটি প্রতিস্থাপিত হবে।

বর্তমানে বিশ্বজুড়ে আনুমানিক ৫০০ কোটিরও বেশি মানুষ গুগল ব্যবহার করে। তাই গুগলের লোগো শুধু একটি চিহ্ন নয়, বরং এটি একটি গ্লোবাল আইডেন্টিটি — যা প্রযুক্তি, তথ্য ও নিত্যদিনের ডিজিটাল অভিজ্ঞতার প্রতীক হয়ে উঠেছে। ফলে এই লোগোর যেকোনো পরিবর্তনই বৈশ্বিক প্রযুক্তি জগতে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে।

এর আগে গুগল তাদের লোগোতে সর্বশেষ উল্লেখযোগ্য পরিবর্তন এনেছিল ২০১৫ সালের সেপ্টেম্বরে। তখন প্রতিষ্ঠানটি তাদের ঐতিহ্যবাহী 'শেরিফ' টাইপফেস বাদ দিয়ে আধুনিক, ক্লিন ও ডিজিটাল-ফ্রেন্ডলি ‘Product Sans’ ফন্ট বেছে নেয়। সেইসঙ্গে ছোট হাতের ‘g’ বাদ দিয়ে বৃত্তাকারে বড় হাতের ‘G’ আইকন চালু করে, যা পরে গুগলের অ্যাপ ও অন্যান্য পরিষেবার চেহারা বদলে দেয়।

গুগলের ভাষ্য অনুযায়ী, ডিভাইসভিত্তিক ব্যবহারযোগ্যতা, আধুনিক ডিজিটাল পরিবেশ এবং বিভিন্ন ইনপুট মাধ্যমের উপযোগিতা (যেমন — টাচ, টাইপ, ভয়েস) বিবেচনা করেই এই পরিবর্তন আনা হয়েছে।

নতুন লোগোতে চারটি রঙ একত্রে আরও গতিশীলভাবে যুক্ত হয়েছে, যা প্রতিষ্ঠানটির উন্মুক্ততা, বৈচিত্র্য ও প্রযুক্তিগত উদ্ভাবনকে প্রতিফলিত করে। এটি একাধারে উজ্জ্বল, সহজবোধ্য এবং গ্রাহকবান্ধব, যা যেকোনো স্ক্রিনে সমানভাবে মানানসই।

আরএম/টিএ


Share this news on:

সর্বশেষ

img
কর্মজীবী মায়েদের কর্মঘণ্টা হবে ৫, বাকি ৩ ঘণ্টার ভর্তুকি দেবে সরকার: জামায়াত আমির Feb 04, 2026
img
মুনমুন সেন কেন মহানায়িকার ব্যর্থ উত্তরসূরি? Feb 04, 2026
img
১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাত কর্মের হাতে পরিণত হবে: সালাহউদ্দিন আহমদ Feb 04, 2026
img
‘ধুরন্ধর ২’-তে কি সালমান থাকছেন? বলিউডে জোর গুঞ্জন Feb 04, 2026
img
বিএনপির রাজনীতির মূল শক্তি জনগণ : আমানউল্লাহ আমান Feb 04, 2026
img
একটি অশুভ চক্র নির্বাচনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: আমিনুল হক Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

ক্ষমতায় গেলে রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধান করবে জামায়াতে ইসলামী Feb 04, 2026
img
শুটিংয়ে গর্ভপাত হয়েছিল অর্চনা পূরণ সিং-এর! Feb 04, 2026
img
খেলাফত মজলিসের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান Feb 04, 2026
img
'ব্যালটের সিল বানানোর ঘটনায় জড়িত জামায়াতের নেতা' - আদালতে স্বীকারোক্তি Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

মুসলিম পার্সোনাল ‘ল’ প্রণয়ন ও হাইকোর্টে বিশেষ বেঞ্চের প্রতিশ্রুতি জামায়াতের Feb 04, 2026
img
আবারও বিএনপির ৩ নেতার জন্য এলো সুখবর Feb 04, 2026
img
জামায়াতের জোট ছাড়ার স্পষ্ট কারণ জানালেন চরমোনাই পীর Feb 04, 2026
img
দেশের ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো নিয়ে বিস্তারিত জানাল বিসিবি Feb 04, 2026
সম্পর্ক কেন টেকেনি, অকপট আমির খান Feb 04, 2026
img
হ্যাটট্রিক শিরোপা জয়ের প্রত্যাশা হান্নানের Feb 04, 2026
img
দুর্নীতির কারণে নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান সাময়িক বরখাস্ত Feb 04, 2026
img
টলিপাড়ায় সুখবর, মাসি হতে চলেছেন ঋতাভরী! Feb 04, 2026
img
আমাদের প্রতিদ্বন্দ্বীরা ক্ষমতায় থাকাকালে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল: ডা. তাহের Feb 04, 2026
img
জাহানারার করা অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি Feb 04, 2026