বেনাপোলে আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক হওয়ার পথে

ভারত-পাকিস্তান যুদ্ধাতঙ্ক কাটিয়ে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য ফের স্বাভাবিক হচ্ছে। ফলে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হওয়ায় ভারতীয় ট্রাক চালকেরা পণ্য পরিবহণ বন্ধ করে দিয়েছিলেন। ভারতীয় ব্যবসায়ীরাও আতঙ্কে এপথে বাণিজ্য কমিয়েছিলেন।

এরপর যুদ্ধ থামলে বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি আবার বাড়তে শুরু করে। বেনাপোল বন্দর কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৪২৬ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়েছে। বিপরীতে বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়েছে ১৮৭ ট্রাক পণ্য।

বন্দর ব্যবহারকারীরা জানান, বেনাপোল স্থলবন্দর থেকে ভারতের কলকাতা শহরের দূরত্ব মাত্র ৮৫ কিলোমিটার। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় দুই দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের ৮০ শতাংশই বেনাপোল-পেট্রাপোল বন্দর রুট ব্যবহার করে হয়। 

সম্প্রতি ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটন নিহতের ঘটনায় ভারত ও পাকিস্তান যুদ্ধে জড়িয়ে পড়ে। আতঙ্কে অনেক ব্যবসায়ী এ রুটে তাদের ব্যবসা গুটিয়ে নেন। যুদ্ধ শুরুর দুই দিনের মাথায় আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধ বন্ধ হলে ভারত-বাংলাদেশের ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফেরে। নিরাপত্তার নিশ্চয়তা পেয়ে আবার তারা আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু করেন।

বেনাপোল বন্দর কর্তৃপক্ষ জানায়, বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে ভারত থেকে সাধারণ শিল্পকলকারখানার কাঁচামাল, মেশিনারিজ, তৈরি পোশাক, কেমিক্যাল, শিশুখাদ্য ও বিভিন্ন ধরনের মাছ আমদানি হয়ে থাকে। অন্যদিকে পাট ও পাটজাত পণ্য, গার্মেন্টস, কেমিক্যাল, মেলামাইন ও ইলেক্ট্রনিক্স সামগ্রী ভারতে রপ্তানি হয়।

ভারত থেকে পণ্য নিয়ে বেনাপোল আসা ট্রাক চালক রবিন দাস বলেন, ‘যুদ্ধ শুরু হলে বাড়ির লোকজন ট্রাক নিয়ে সীমান্তে যেতে নিষেধ করেছিল। এখন যুদ্ধের ভয় কেটে যাওয়ায় পণ্য নিয়ে তারা বেনাপোল এসেছেন’।

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, ‘আমদানি-রপ্তানি বাণিজ্যে ভারত-পাকিস্তান যুদ্ধের বিরূপ প্রভাব পড়েছিল। তবে এখন বাণিজ্য স্বাভাবিক হয়েছে’।

বেনাপোল আমদানি-রপ্তানি ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আমিনুল হক বলেন, ‘পাক-ভারত যুদ্ধের কারণে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য অনিশ্চয়তার মধ্যে পড়েছিল। ব্যবসায়ীরা আতঙ্কে তাদের বাণিজ্য কমিয়েছিলেন’। পাক-ভারত যুদ্ধে সময় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য ৩০ শতাংশ কমেছিল উল্লেখ তিনি বলেন, ‘ভয় কেটে যাওয়ার পর সবাই আবার বাণিজ্য শুরু করেছে’।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আর কাউকে লুটপাট করতে দেবো না : শফিকুর রহমান Feb 06, 2026
img
অভিনয় নিয়ে ওসিডি আছে আমার: জয়া আহসান Feb 06, 2026
img
‘গুপ্ত’ বলার কারণে আপনাদেরও হাসিনার মতো পতন হবে : ডা. মিতু Feb 06, 2026
img
শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ Feb 06, 2026
img
হাঁসের ডিম বিক্রির টাকা উপহার পেয়ে আবেগাপ্লুত শামা ওবায়েদ Feb 06, 2026
img
‘রোল মডেলরা এসব করে না’- হ্যান্ডশেক বিতর্কে পাকিস্তান অধিনায়ক Feb 06, 2026
img
আন্দোলরতদের ছত্রভঙ্গ করতে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি : ডিএমপি Feb 06, 2026
img
০.০১ সেকেন্ডের জন্য ফাইনালে উঠতে পারলেন না ইমরান Feb 06, 2026
img
ভারতের বিপক্ষে খেলতে শ্রীলঙ্কার অনুরোধের জবাব দিলো পাকিস্তান Feb 06, 2026
img
সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা আছে: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
তারেক রহমানের নেতৃত্বে এক নতুন সূর্যোদয় হবে: মির্জা ফখরুল Feb 06, 2026
img
সড়কে ঝরল ছাত্রদল নেতাসহ দুজনের প্রাণ Feb 06, 2026
img

নির্বাচনি ইশতেহার

বিনা বেতনে স্নাতকোত্তর পর্যন্ত নারীর পড়াশোনার প্রতিশ্রুতি বিএনপির Feb 06, 2026
img

বিএনপির নির্বাচনী ইশতেহার

ক্ষমতায় গেলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি Feb 06, 2026
img
তারেক রহমান যে কারণে বলেছিলেন ‘উই হ্যাভ আ প্ল্যান’ Feb 06, 2026
img
'করবো কাজ, গড়বো দেশ': বিএনপির ইশতেহারে ৫১ দফা এবং ৯ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার Feb 06, 2026
img
ভোটকেন্দ্র দখলের অপচেষ্টা হলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: জামায়াত আমির Feb 06, 2026
img

নির্বাচনি ইশতেহার

সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ সেল করবে বিএনপি Feb 06, 2026
img
‘সরকারে থাকার মোহ ছাড়া অন্য কিছুতে ওদের আগ্রহ নেই’, মমতাকে নিয়ে মোদি Feb 06, 2026
img
পুলিশের সঙ্গে সংঘর্ষে ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ Feb 06, 2026