ছবি থেকে ভিডিও বানানোর ফিচার চালু করছে টিকটক

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে তরুণদের কাছে টিকটক অনেক জনপ্রিয়। টিকটক প্রতিনিয়ত নতুন নতুন ফিচার এনে আপডেট করে থাকে। এবার যুক্ত হলো অভিনব এক প্রযুক্তি। এখন থেকে ব্যবহারকারীরা তাদের স্থির ছবি দিয়েই তৈরি করতে পারবেন অ্যানিমেটেড ভিডিও। ‘এআই অ্যালাইভ’ নামের এই নতুন ফিচারটি ব্যবহার করে সহজেই এক ক্লিকে ছবি রূপান্তরিত হবে স্বল্প দৈর্ঘ্যের চলমান ভিডিও।  

টিকটকের এক ব্লগ পোস্টে নতুন এই ফিচার সম্পর্কে বিস্তারিত জানিয়েছে। টিকটকের পোস্টে বলা হয়, একটি ছবি হাজার শব্দের সমান। আমরা সেই ভিজ্যুয়াল অভিজ্ঞতাকে আরও প্রাণবন্ত করতে চাই। এআই অ্যালাইভের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই সৃজনশীল ভিডিও তৈরি করতে পারবেন।

এই ফিচারটি ব্যবহার করতে হলে প্রথমে টিকটক অ্যাপের ইনবক্স পেজে যেতে হবে। সেখান থেকে প্রোফাইল ছবির ওপরের বাঁ পাশে থাকা নীল রঙের ‘প্লাস’ আইকনে ক্লিক করলে চালু হবে স্টোরি ক্যামেরা। এরপর ডান পাশের ওপরের কোণায় থাকা ‘অ্যালাইভ’ অপশনটি নির্বাচন করতে হবে।

টিকটক ব্যবহারকারী এর জন্য নতুন একটি ছবি তুলতে পারেন অথবা গ্যালারি থেকে একটি ছবি বেছে নিতে পারেন। এরপর একটি টেক্সট লিখতে হবে। এই টেক্সট অনুযায়ী ছবিটিকে রূপান্তর করবে টিকটকের এআই প্রযুক্তি। কয়েক সেকেন্ডের মধ্যেই তৈরি হবে একটি ছোট অ্যানিমেটেড ভিডিও। যা দেখতে হবে প্রায় বাস্তবের মতোই। 

এই বিষয়ে টিকটক জানিয়েছে, এআই অ্যালাইভে তৈরি প্রতিটি কনটেন্টের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে রয়েছে একাধিক স্তরের পর্যালোচনা। ছবি, প্রম্পট ও তৈরি হওয়া ভিডিও সব কিছুই যাচাই করে মডারেশন টেকনোলজি। কনটেন্ট পোস্ট করার আগে থাকে চূড়ান্ত নিরাপত্তা যাচাই।

ছবি থেকে ভিডিও তৈরি করার মতো প্রযুক্তি প্রথমবার সরাসরি কোনো অ্যাপে যুক্ত করল টিকটক। ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটে আগে থেকেই আছে টেক্সট থেকে ছবি তৈরির সুবিধা।

আরএম 

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়া হবে : মির্জা ফখরুল Feb 05, 2026
img

দ্য ডিপ্লোম্যাটকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান

অর্থনৈতিক পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দেবে বিএনপি Feb 05, 2026
img
তেল বিক্রির ৫০ কোটি ডলার ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র Feb 05, 2026
img
সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের Feb 05, 2026
img
বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থিতা প্রত্যাহার Feb 05, 2026
img

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক

বঙ্গভবনের কর্মকর্তা হ্যাকের সঙ্গে জড়িত কিনা, জানা যাবে ফরেনসিকের পর Feb 05, 2026
img
এমন দেশ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা: ডা. জুবাইদা রহমান Feb 05, 2026
img
নির্যাতিতা শিশু মোহনাকে দেখতে হাসপাতালে বিমান উপদেষ্টা Feb 05, 2026
img
একুশে বইমেলা নিয়ে বাংলা একাডেমির জরুরি সংবাদ সম্মেলন আজ Feb 05, 2026
img
ভোলায় ৭০ জন নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন কৃষকলীগ নেতা Feb 05, 2026
img
ভারতের বিপক্ষে ম্যাচ না খেললে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে জিও স্টার Feb 05, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৬ Feb 05, 2026
img
রাজনীতি থেকে অবসর নিতে চাই : মির্জা ফখরুল Feb 05, 2026
img
আমি এমপি হই বা না হই, প্রধানমন্ত্রী তারেক রহমান: হুমাম কাদের Feb 05, 2026
img
হাসিনাপুত্রের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা Feb 05, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে নারীবান্ধব সরকার গঠন করা হবে: গোলাম রব্বানী Feb 05, 2026
img
জামায়াতে যোগ দিলেন বিএনপি-আ.লীগের অর্ধশত নেতাকর্মী Feb 05, 2026
img
এম এ লতিফ খানের মৃত্যুতে তারেক রহমানের শোক Feb 05, 2026
img
নির্বাচন হবে অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো: আমির হামজা Feb 04, 2026
img
যার দেশে ফেরা অদৃশ্য শক্তির ওপর নির্ভর করে, তিনিই জামায়াতকে গুপ্ত বলেন: জাহিদুল ইসলাম Feb 04, 2026