বিশ্বে প্রথম AI নির্ভর ক্লিনিক চালু সৌদি আরবে

চিকিৎসক বেছে আগে থেকে যোগাযোগ করে তবেই ক্লিনিকে গিয়ে ডাক্তার দেখানোর ঝক্কি নেই। নেই রোগীদের দীর্ঘ লাইনও। এবার নিশ্চিন্তে নিজের চিকিৎসা ভার ছেড়ে দিন AI ডাক্তারের উপর। শুনে আশ্চর্য হচ্ছেন? কিন্তু এটাই সত্যি। সৌদি আরবে চালু হল বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর চিকিৎসা কেন্দ্র। সেখানে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা হবে। চিনা প্রযুক্তির সাহায্যে আলমুসা গোষ্ঠী পরীক্ষামূলকভাবে এই ক্লিনিকটি চালু করেছে। তবে শেষপর্যন্ত রোগীর চিকিৎসা ঠিকমতো হল কি না, তা কিন্তু দেখবেন স্বাভাবিক মেধাসম্পন্ন, রক্তমাংসের ডাক্তারই। এছাড়া দ্বাররক্ষী থেকে শুরু করে গোটা ক্লিনিক রক্ষণাবেক্ষণের জন্য থাকছেন বেশ কয়েকজন কর্মী। অর্থাৎ পুরোপুরি AI নির্ভর ক্লিনিক নয়, মানুষের উপর ভরসা রাখা হচ্ছে।

কীভাবে কাজ করবে সৌদি আরবের AI চিকিৎসক ‘ডক্টর হুয়া’র ক্লিনিক? খুবই সহজ সে পদ্ধতি এবং ভরসাযোগ্যও। ক্লিনিকে যাওয়া রোগীর প্রাথমিক পরীক্ষা করবে এআই ডাক্তার। তিনিই ‘ডাক্তার হুয়া’। প্রয়োজমতো রোগীকে প্রশ্ন করে তাঁর সমস্যার কথা আরও বেশি করে জানবে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর চিকিৎসক। এরপর আসল ‘ডাক্তারবাবু’র সঙ্গে আলোচনা করে প্রেসক্রিপশন তৈরি করবে AI ডাক্তার। রক্তমাংসের চিকিৎসক তা খুঁটিনাটি দেখে তবেই প্রেসক্রিপশনে সই করে সিলমোহর দেবেন। এই পদ্ধতিতে কাজ হবে শুধুমাত্র আউটডোরে। জরুরি বিভাগে চিকিৎসার জন্য কোনও AI ব্যবহার করা হচ্ছে না। কারণ, কৃত্রিম বুদ্ধিমত্তা আপদকালীন পরিস্থিতি সামলাতে পারবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

বলা হচ্ছে, ১৮ মাসের একটি পাইলট প্রজেক্ট শুরু হল সৌদি আরবে। সহায়তায় চিনের সিন-ই AI সংস্থা। সিইও ঝ্যাং শাওদিয়ানের কথায়, ”এতদিন ডাক্তারকে সাহায্য করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এখন আমরা উলটো কাজটা করে দেখতে চাইছি। এখন কৃত্রিম বুদ্ধিমত্তাতেই রোগীর চিকিৎসা হবে। তাতে সাহায্য করবেন স্বাভাবিক মেধাসম্পন্ন চিকিৎসক। প্রযুক্তি নির্ভর চিকিৎসায় ০.৩ শতাংশ ভুলের আশঙ্কা থাকছে।” ভাষা নিয়ে সমস্যা হবে না AI ডাক্তারের? বলা হচ্ছে, বিভিন্ন ভাষায় কথা বলতে সক্ষম করেই তাকে তৈরি করা হয়েছে। এখন দেখার, এই ক্লিনিক সত্যিই কতটা নির্ভরশীল হয়ে উঠতে পারে।

এফপি/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচনী সফরে ফের উত্তরবঙ্গে যাচ্ছেন তারেক রহমান Feb 04, 2026
img
সরকারে এলে পাহাড়ি-বাঙালি রেষারেষি বন্ধ করবো : জামায়াত আমির Feb 04, 2026
img
পুতিনের সঙ্গে ভিডিও কল, অতঃপর ট্রাম্পের সঙ্গে ফোনালাপ শির Feb 04, 2026
img
গণভোটে ‘হ্যাঁ’ মানে আজাদি, ‘না’ মানে গোলামি : জামায়াত আমির Feb 04, 2026
img
সারজিস আলমকে জরিমানা Feb 04, 2026
img
কর্মজীবী মায়েদের কর্মঘণ্টা হবে ৫, বাকি ৩ ঘণ্টার ভর্তুকি দেবে সরকার: জামায়াত আমির Feb 04, 2026
img
মুনমুন সেন কেন মহানায়িকার ব্যর্থ উত্তরসূরি? Feb 04, 2026
img
১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাত কর্মের হাতে পরিণত হবে: সালাহউদ্দিন আহমদ Feb 04, 2026
img
‘ধুরন্ধর ২’-তে কি সালমান থাকছেন? বলিউডে জোর গুঞ্জন Feb 04, 2026
img
বিএনপির রাজনীতির মূল শক্তি জনগণ : আমানউল্লাহ আমান Feb 04, 2026
img
একটি অশুভ চক্র নির্বাচনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: আমিনুল হক Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

ক্ষমতায় গেলে রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধান করবে জামায়াতে ইসলামী Feb 04, 2026
img
শুটিংয়ে গর্ভপাত হয়েছিল অর্চনা পূরণ সিং-এর! Feb 04, 2026
img
খেলাফত মজলিসের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান Feb 04, 2026
img
'ব্যালটের সিল বানানোর ঘটনায় জড়িত জামায়াতের নেতা' - আদালতে স্বীকারোক্তি Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

মুসলিম পার্সোনাল ‘ল’ প্রণয়ন ও হাইকোর্টে বিশেষ বেঞ্চের প্রতিশ্রুতি জামায়াতের Feb 04, 2026
img
আবারও বিএনপির ৩ নেতার জন্য এলো সুখবর Feb 04, 2026
img
জামায়াতের জোট ছাড়ার স্পষ্ট কারণ জানালেন চরমোনাই পীর Feb 04, 2026
img
দেশের ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো নিয়ে বিস্তারিত জানাল বিসিবি Feb 04, 2026
সম্পর্ক কেন টেকেনি, অকপট আমির খান Feb 04, 2026