© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ধানক্ষেতে মিলল বার্মিজ প্রজাতির অজগর সাপ, বনে অবমুক্ত

শেয়ার করুন:
ধানক্ষেতে মিলল বার্মিজ প্রজাতির অজগর সাপ, বনে অবমুক্ত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৯ পিএম | ১৮ মে, ২০২৫
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর গ্রামের একটি ধানক্ষেতে পাওয়া গেছে বিরল বার্মিজ প্রজাতির একটি অজগর সাপ। স্থানীয় কৃষকরা সেটি দেখে বন বিভাগকে খবর দিলে, কর্তৃপক্ষ এসে সাপটি উদ্ধার করে গহীন বনে অবমুক্ত করে।

শনিবার (১৭ মে) রাতে রাংটিয়া রেঞ্জের আওতাধীন গভীর বনে সাপটি অবমুক্ত করা হয় বলে জানান রাংটিয়া সদর বিটের বন কর্মকর্তা মো. শাহজাহান।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিকেলে মাঠে ধান কাটার সময় হঠাৎ অজগরটি চোখে পড়ে। সঙ্গে সঙ্গে বন বিভাগকে জানালে রাংটিয়া রেঞ্জের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সতর্কতার সঙ্গে সাপটি উদ্ধার করেন।

বন কর্মকর্তা মো. শাহজাহান বলেন, “অজগরটি মানুষের জন্য খুব একটা বিপজ্জনক না হলেও এটি একটি সংরক্ষিত বন্যপ্রাণী। পরিবেশের ভারসাম্য রক্ষায় এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মানুষের সচেতনতা এবং বন বিভাগের সঙ্গে দ্রুত যোগাযোগই এ ধরনের প্রাণী সংরক্ষণের সবচেয়ে কার্যকর উপায়।”

তিনি আরও জানান, অজগর প্রজাতির সাপ পরিবেশের খাদ্যচক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই ধরনের বন্যপ্রাণী রক্ষা করা সবার দায়িত্ব।


এসএস/এসএন

মন্তব্য করুন