অভিযানে যাওয়ার পথে পুলিশের ওপর হামলয় আহত ওসি

চট্টগ্রামের কর্ণফুলীতে অভিযানে যাওয়ার পথে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ফাঁড়ির ইনচার্জসহ পুলিশের একাধিক সদস্য আহত হয়েছেন।

শনিবার (১৭ মে) মধ্যরাতে উপজেলার শিকলবাহা কলেজ বাজারের জামাল পাড়ায় এ ঘটনা ঘটে।

হামলার শিকার পুলিশ সদস্যরা হলেন– কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ (৫০) ও শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান (৩৫)। এ ছাড়া পুলিশের আরও কয়েকজন সদস্য আহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজ বাজার এলাকায় একদল দুর্বৃত্ত রাতে জমি দখলের চেষ্টা চালায়। ওই সময় একই পথে পুলিশের একটি দল বিশেষ অভিযানে যাচ্ছিল। তখন দুর্বৃত্তরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে অতর্কিতভাবে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে ইনচার্জ মিজানুর রহমান বুকে আঘাত পান এবং ওসি শরীফসহ আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

স্থানীয়রা জানান, এ ঘটনার নেতৃত্বে ছিলেন টিটু নামে এক যুবক। তিনি বিএনপি ও যুবদলের নাম ভাঙিয়ে জমি দখলের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার নেতৃত্বে পুলিশের ওপর হামলা চালানো হয়।

আহত শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, ‘অভিযানে গেলে পেছন থেকে দুর্বৃত্তরা ইট-পাটকেল ছোড়ে। আমি বুকে আঘাত পাই, ওসি স্যারও আহত হন। চিকিৎসা শেষে আমি বাসায় ফিরেছি।’

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, একটি বিশেষ অভিযানে যাওয়ার পথে ঘটনাস্থলে একটি ঘেরাও-ভাঙচুর চালাচ্ছিল একদল দুর্বৃত্ত। তাদের কাছে ভাঙচুরের কারণ জানতে চাওয়া মাত্রই তারা আমাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

নির্বাচনে যান চলাচল নিয়ে নতুন নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন Feb 08, 2026
img
নোয়াখালীতে ২৬১ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ Feb 08, 2026
img
থাইল্যান্ডে ভোটগ্রহণ শুরু, আলোচনায় ৩টি প্রধান রাজনৈতিক দল Feb 08, 2026
img
পর্দার ‘কোচ’ সুনীল থাপার প্রয়াণে আবেগঘন প্রিয়ঙ্কা Feb 08, 2026
img
আফগানিস্তানে পাহাড়ি সড়ক থেকে খাদে পড়ল মিনিবাস, নিহত অন্তত ১৫ Feb 08, 2026
img
অক্ষয় খান্নার সঙ্গে প্রেম করতে চেয়েছিলেন কঙ্গনা! Feb 08, 2026
img
‘ভারতীয় গণমাধ্যম কল্পকাহিনী তৈরি করছে’ মন্তব্য পিসিবির Feb 08, 2026
img
স্বর্ণের বাজারে বড় পতন, আজ থেকে বিক্রি হবে নতুন দামে Feb 08, 2026
img
ঢাকায় আজ ৬ স্থানে তারেক রহমানের জনসভা Feb 08, 2026
img
বিয়ে করলেন কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী Feb 08, 2026
img
ফাইনালে মাঠভর্তি দর্শক চান খেলোয়াড়রা Feb 08, 2026
img
জনগণের চাপে ‘না’ এখন ‘হ্যাঁ’ হয়ে গেছে : ডা. তাহের Feb 08, 2026
img
দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বপ্ন দেখেন রশিদ খান Feb 08, 2026
img
দূষিত শহরের তালিকায় ঢাকা দ্বিতীয়, শীর্ষে কায়রো Feb 08, 2026
img
রংপুরে ২১৬টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করল আইনশৃঙ্খলা বাহিনী Feb 08, 2026
img
আজ থেকে ভোটের মাঠে মোতায়েন হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী Feb 08, 2026
img
বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ Feb 08, 2026
img
বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম: এফএও Feb 08, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবিতে প্রিমিয়াম প্রদর্শনের আলোচনা Feb 08, 2026
img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026