পিরোজপুরে কোরবানির হাটে নজর কাড়বে ২৫ মণের ‘বীর বাহাদুর’

পিরোজপুর সদর উপজেলার কলাখালি গ্রামের সরদার এগ্রো ফার্মে ঈদুল আজহা উপলক্ষ্যে প্রস্তুত করা হয়েছে বিশাল আকৃতির একটি গরু, যার নাম ‘বীর বাহাদুর’। গরুটির ওজন ২৫ মণ, উচ্চতা ছয় ফুট এবং দৈর্ঘ্য আট ফুট। ফ্রিজিয়ান জাতের এই ষাঁড়টির বয়স ছয় বছর। মালিক সোহেল সরদার গরুটির দাম হাঁকছেন ৮ লাখ টাকা।

গরুটির মালিক জানান, ঢাকার একটি হাট থেকে তিন বছর বয়সে শখ করে গরুটি কেনেন তিনি। এরপর তিন বছর ধরে সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে লালনপালন করা হয় বীর বাহাদুরকে। তার খাদ্যতালিকায় রয়েছে ঘাস, খৈল, কলা, ভুসি ও ভুট্টা। প্রতিদিন চলে বিশেষ যত্ন, দিনে দুই থেকে তিনবার গোসল, ফ্যান–লাইটের ব্যবস্থা এবং আলাদা পরিচর্যা। বীর বাহাদুরের দেখভালে নিযুক্ত কর্মীরা জানান, কখনো কখনো গরুটিকে সামলাতে ৫ থেকে ১০ জন মানুষের প্রয়োজন হয়।

গরুটিকে দেখতে প্রতিদিন ভিড় করছেন উৎসুক মানুষ ও ব্যবসায়ীরা। স্থানীয়ভাবে ব্যাপক পরিচিতি পেয়েছে এটি। স্কুলপড়ুয়া শিক্ষার্থীরাও ফার্মের পাশ দিয়ে যাওয়ার সময় বীর বাহাদুরকে দেখে মুগ্ধ হয়।

গরুটির পরিচর্যাকারী মো. রাজীব ডাকুয়া বলেন, “প্রতিদিন তাকে খাওয়ানো হয় সাইলেজ, ভুসি, ভুট্টা ও চালের কুড়া। ওর সঙ্গে আমার এক ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে।”

পিরোজপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুদেব সরকার বলেন, “সোহেল সরদারের খামারে থাকা বীর বাহাদুর এখন পর্যন্ত জেলায় সবচেয়ে বড় গরু। প্রাণিসম্পদ অফিসের পক্ষ থেকে তাদের কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে।”

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রানা মিয়া জানান, চলতি বছর পিরোজপুর জেলায় কোরবানির পশুর চাহিদা ৪০ হাজার ২৫৭টি হলেও প্রস্তুত রয়েছে ৪৬ হাজার ৯৩৫টি। ফলে প্রায় ৬ হাজার ৬৭৮টি পশু অতিরিক্ত থাকবে, যা অন্যান্য জেলায় সরবরাহ করা সম্ভব।

জেলায় প্রস্তুত কোরবানিযোগ্য পশুর মধ্যে রয়েছে ২৬ হাজার ৯২০টি গরু ও মহিষ, ১৭ হাজার ৭০০টি ছাগল এবং ১৮ হাজার ৮৭টি ভেড়া। জেলায় কোরবানির পশু বিক্রি থেকে প্রায় ২১৮ কোটি টাকার লেনদেন হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আজ থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব Feb 08, 2026
img
ভাঙ্গায় বিএনপিতে যোগ দিলেন শেখ হাসিনার দুলাভাই Feb 08, 2026
img
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র Feb 08, 2026
img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026
img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026
img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026