ভারতের নিষেধাজ্ঞায় আখাউড়া স্থলবন্দরে রপ্তানি হ্রাস, দৈনিক ক্ষতি ৪০ লাখ টাকা

বাংলাদেশ থেকে কিছু পণ্যের আমদানিতে ভারত সরকারের সাম্প্রতিক নিষেধাজ্ঞার ফলে আখাউড়া স্থলবন্দরের রপ্তানি কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়েছে। গত শনিবার (১৭ মে) জারি করা এই নিষেধাজ্ঞার পরদিন, রোববার (১৮ মে), মাত্র ১০টি ট্রাকে হিমায়িত মাছ ও ভোজ্য তেল রপ্তানি হয় ভারতে, যা স্বাভাবিক রপ্তানির তুলনায় অর্ধেকেরও কম। এদিন নিষেধাজ্ঞার আওতায় থাকা কোনো পণ্য রপ্তানি হয়নি।

নিষেধাজ্ঞায় তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাবার, কাঠের ফার্নিচার, ফল ও ফলের জুস, প্লাস্টিক ও পিভিসি সামগ্রী এবং তুলা অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে আখাউড়া বন্দরের নিয়মিত রপ্তানিযোগ্য পণ্যের মধ্যে রয়েছে প্লাস্টিক, পিভিসি পণ্য, তুলা, চিপস, বিস্কুট ও জুস, যার রপ্তানিতে বড় ধাক্কা লাগবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সহসভাপতি নিসার উদ্দিন ভূঁইয়া জানান, নিষেধাজ্ঞার ফলে রপ্তানি অন্তত ৩০ শতাংশ কমবে এবং প্রতিদিন ৪০-৪৫ লাখ টাকার পণ্য রপ্তানি ব্যাহত হবে। তিনি বলেন, এমনিতেই রপ্তানি পণ্যের তালিকা সীমিত, তার ওপর নিয়মিত রপ্তানিকৃত পণ্যে নিষেধাজ্ঞা দেওয়ায় আয়ের ওপর সরাসরি প্রভাব পড়বে।

১৯৯৪ সাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানি শুরু হয় এবং তখন থেকেই এটি একটি রপ্তানিমুখী বন্দর হিসেবে পরিচিত। বর্তমানে প্রতিদিন প্রায় দেড় কোটি টাকার পণ্য রপ্তানি হয়, যার মধ্যে হিমায়িত মাছ প্রধান।

২০২৩-২৪ অর্থবছরে এই বন্দরের মোট রপ্তানি ছিল ৪২৭ কোটি টাকা ছাড়িয়ে। চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত রপ্তানি হয়েছে ৪৫৩ কোটি টাকার পণ্য।

আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান বলেন, ভারতের নিষেধাজ্ঞার প্রভাব স্বাভাবিকভাবেই রপ্তানি ও রাজস্ব উভয় ক্ষেত্রে পড়বে। তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক চিঠি তারা পাননি।

স্থানীয় ব্যবসায়ীরা মনে করছেন, সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েন ও অভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপটের কারণেই ভারত এই সিদ্ধান্ত নিয়েছে। তারা দ্রুত আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান চাচ্ছেন।

টিকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
পাঁচটি সুনির্দিষ্ট অধ্যায়ে বিভক্ত বিএনপি’র ইশতেহার Feb 06, 2026
img
পাচার হওয়া টাকা ওদের মুখের ভেতর হাত ঢুকিয়ে উদ্ধার করবো: জামায়াত আমির Feb 06, 2026
img
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এভিয়েশন হাবে রূপান্তরের প্রতিশ্রুতি বিএনপির Feb 06, 2026
img
ভোটের দিন নিজ আসনে ব্যাপক ঝামেলা হওয়ার শঙ্কা দেখছেন মির্জা আব্বাস Feb 06, 2026
img
হাদি হত্যার বিচার করা হবে : শফিকুর রহমান Feb 06, 2026
img
শাবিপ্রবিতে দুই পক্ষের সংঘর্ষে শিক্ষকসহ আহত ১৬, তদন্ত কমিটি গঠন Feb 06, 2026
img
পোস্টাল ব্যালটের ক্ষেত্রে একবিন্দু আপস করা হবে না: ইসি মাছউদ Feb 06, 2026
img
নির্বাচনী প্রচারণায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ির পার্টস ‘চুরি’ Feb 06, 2026
img
ঝোড়ো ব্যাটিংয়ে বৈভব সূর্যবংশীর রেকর্ড! Feb 06, 2026
img
গায়ে হলুদের মুহূর্ত প্রকাশ করলেন মধুমিতা Feb 06, 2026
img
এবার বাংলাদেশ পুনর্গঠনের পালা : তারেক রহমান Feb 06, 2026
img
মাঠের অবস্থা বুঝে বিএনপি অপচেষ্টা চালাচ্ছে: সারজিস আলম Feb 06, 2026
img
ইন্টারকন্টিনেন্টালের সামনে রণক্ষেত্র Feb 06, 2026
img
ফেনী জেলা কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৫১ কারাবন্দি Feb 06, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে বিদেশিরা বাংলাদেশকে একঘরে করে ফেলবে: খায়রুল কবির খোকন Feb 06, 2026
img
জিয়াউর রহমান দেশকে তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে মুক্ত করেছিলেন: তারেক রহমান Feb 06, 2026
img
এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে তদন্তের মুখে নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী Feb 06, 2026
img
বিএনপির নির্বাচনি ইশতেহারে ফ্যামিলি কার্ডসহ ৯ প্রধান প্রতিশ্রুতি Feb 06, 2026
img
বিশ্বকাপে বাংলাদেশি ভক্তদের সমর্থন চাইলেন পাকিস্তান অধিনায়ক Feb 06, 2026
img
সমগ্র জাতি আজ উন্মুখ হয়ে আছে: মির্জা ফখরুল Feb 06, 2026