এআই থেকে ডেটা সুরক্ষার উপায়

দিনদিন আরও উন্নত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। ব্যবসা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ ডেটা বিশ্লেষণে ব্যবহার হচ্ছে এআই। তাই এআই আপনার কতটা ডেটা ধারণ ও প্রক্রিয়াজাত করতে পারে তার ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে। তা ছাড়া এআই-চালিত বিশ্বে নিজের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা করতে নিতে পারেন পাঁচ পদক্ষেপ...

ছবি ও ব্যক্তিগত তথ্য সম্পর্কে সচেতন
এআইয়ের সঙ্গে সম্পর্কিত গোপনীয়তার ঝুঁঁকি কমাতে আপনি যা করতে পারেন তার মধ্যে সবচেয়ে কার্যকর হলো-অনলাইনে কিছু শেয়ার করার আগে দুবার ভাবা। প্রয়োজনের তুলনায় বেশি তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন।

ডেটা ব্রোকারের সংস্পর্শ সীমিত করুন
ডেটা ব্রোকার, যারা ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে তৃতীয় পক্ষের কাছে বিক্রি করে। এ তথ্যগুলোয় আপনার আয়, স্বাস্থ্যের অবস্থা ও অনলাইন আচরণের মতো সংবেদনশীল বিবরণ অন্তর্ভুক্ত থাকতে পারে। এ প্রক্রিয়ায় এআই অ্যালগরিদমও ব্যবহার হতে পারে, যা তথ্য বিশ্লেষণসহ নানা উদ্দেশ্যে ব্যবহার করে। তবে এ ধরনের বিক্রি বা শেয়ারিং থেকে রক্ষা পেতে অপ্ট-আউট অনুরোধ করতে পারেন।

অনলাইন নিরাপত্তা জোরদার
ব্যক্তিগত তথ্যে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ রোধ করতে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। এজন্য সিম্বল, নম্বর, আপার ও লোয়ারকেস অক্ষর ব্যবহার করতে হবে। পাশাপাশি বায়োমেট্রিক অথেনটিকেশন, ফিঙ্গার প্রিন্ট বা ফেশিয়াল রিকগনিশন ব্যবহার করতে হবে।

গোপনীয়তা রক্ষা করে সার্চ ইঞ্জিন ব্যবহার
কিছু সার্চ ইঞ্জিন রয়েছে যেগুলো প্রচুর পরিমাণে তথ্য সংগ্রহ করে ও পরবর্তী সময় তা ডেটা ব্রোকারদের মতো আচরণ করে। জনপ্রিয় হলেও সেসব সার্চ ইঞ্জিন এড়িয়ে চলুন। গোপনীয়তা ও তথ্য সুরক্ষা দেয় এমন পরিষেবা প্রতিষ্ঠান খুঁজে বের করুন।

‘এআই’ গোপনীয়তা বিধি জেনে নিন
অধিকার সম্পর্কে না জানলে আপনি কার্যকরভাবে আপনার ডেটার গোপনীয়তা রক্ষা করতে পারবেন না। সরকার ও নিয়ন্ত্রক সংস্থাগুলো এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য আইন করে চলেছে, সে বিষয়ে খোঁজখবর রাখতে পারেন।

এফপি/ টিএ

Share this news on:

সর্বশেষ

img
কর্মজীবী মায়েদের কর্মঘণ্টা হবে ৫, বাকি ৩ ঘণ্টার ভর্তুকি দেবে সরকার: জামায়াত আমির Feb 04, 2026
img
মুনমুন সেন কেন মহানায়িকার ব্যর্থ উত্তরসূরি? Feb 04, 2026
img
১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাত কর্মের হাতে পরিণত হবে: সালাহউদ্দিন আহমদ Feb 04, 2026
img
‘ধুরন্ধর ২’-তে কি সালমান থাকছেন? বলিউডে জোর গুঞ্জন Feb 04, 2026
img
বিএনপির রাজনীতির মূল শক্তি জনগণ : আমানউল্লাহ আমান Feb 04, 2026
img
একটি অশুভ চক্র নির্বাচনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: আমিনুল হক Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

ক্ষমতায় গেলে রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধান করবে জামায়াতে ইসলামী Feb 04, 2026
img
শুটিংয়ে গর্ভপাত হয়েছিল অর্চনা পূরণ সিং-এর! Feb 04, 2026
img
খেলাফত মজলিসের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান Feb 04, 2026
img
'ব্যালটের সিল বানানোর ঘটনায় জড়িত জামায়াতের নেতা' - আদালতে স্বীকারোক্তি Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

মুসলিম পার্সোনাল ‘ল’ প্রণয়ন ও হাইকোর্টে বিশেষ বেঞ্চের প্রতিশ্রুতি জামায়াতের Feb 04, 2026
img
আবারও বিএনপির ৩ নেতার জন্য এলো সুখবর Feb 04, 2026
img
জামায়াতের জোট ছাড়ার স্পষ্ট কারণ জানালেন চরমোনাই পীর Feb 04, 2026
img
দেশের ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো নিয়ে বিস্তারিত জানাল বিসিবি Feb 04, 2026
সম্পর্ক কেন টেকেনি, অকপট আমির খান Feb 04, 2026
img
হ্যাটট্রিক শিরোপা জয়ের প্রত্যাশা হান্নানের Feb 04, 2026
img
দুর্নীতির কারণে নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান সাময়িক বরখাস্ত Feb 04, 2026
img
টলিপাড়ায় সুখবর, মাসি হতে চলেছেন ঋতাভরী! Feb 04, 2026
img
আমাদের প্রতিদ্বন্দ্বীরা ক্ষমতায় থাকাকালে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল: ডা. তাহের Feb 04, 2026
img
জাহানারার করা অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি Feb 04, 2026