শৃঙ্খলাভঙ্গ করলে সরকারি চাকরিজীবীদের দ্রুত বরখাস্তের বিধান আনছে সরকার

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই নিষিদ্ধ আওয়ামী লীগের ঘনিষ্ঠ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ বিপাকে পড়ে যায়। সচিবালয়সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দেখা দেয় বিশৃঙ্খলা, যা জনসেবায় ব্যাঘাত ঘটায়।

এই পরিস্থিতি সামাল দিতে নতুন পদক্ষেপ নিচ্ছে বর্তমান সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, ‘সরকারি চাকরি আইন-২০১৮’ সংশোধন করে আরও কঠোর ও সময়সীমাবদ্ধ শাস্তির বিধান আনা হচ্ছে।

সংশোধিত প্রস্তাবে বলা হয়েছে, অভিযোগ গঠনের তারিখ থেকে সর্বোচ্চ ২৫ কার্যদিবসের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে।

দায়িত্বে অবহেলা, অফিসে বিশৃঙ্খলা বা ক্ষমতার অপব্যবহারজনিত অভিযোগ আর দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়ার মধ্যে আটকে থাকবে না। দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করতে এই পরিবর্তন আনা হচ্ছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, সংশোধিত আইনের খসড়া ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে এবং শিগগিরই এটি কার্যকর করা হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এ আইন অভ্যন্তরীণ বিশৃঙ্খলা রোধের পাশাপাশি সরকারি কর্মচারীদের সেবার মান উন্নয়নে সহায়ক হবে।

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আমরা ন্যায়বিচার কায়েম করার পক্ষে : জামায়াত আমির Feb 07, 2026
img

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান

জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারেন Feb 07, 2026
img
স্মার্টফোনহীন সেই সময়ে সালমানের পার্টি কাণ্ড, ভাইরাল স্মৃতি Feb 07, 2026
img
মালিঙ্গার চোটে ভাগ্য বদলালো মাদুশানের Feb 07, 2026
img
অনুরাগীদের ভিড়ে অস্বস্তিকর পরিস্থিতির মুখে শাহিদ কাপুর, মাঝপথেই মঞ্চ ছাড়লেন অভিনেতা Feb 07, 2026
img
কেন উটের জন্য পাসপোর্ট চালু করেছে সৌদি? Feb 07, 2026
img
রাতের অন্ধকারে জিয়াগঞ্জে ‘বেআইনি’ কাজ অরিজিৎ-আমিরের! বিতর্ক তুঙ্গে Feb 07, 2026
img
এপস্টেইনের সাবেক প্রেমিকার মেইল ফাঁস, কী লিখেছিলেন ট্রাম্পের স্ত্রী? Feb 07, 2026
img
সালমানের বান্ধবীর সঙ্গে অরিজিতের নতুন গান, দ্বন্দ্বের অবসান নিয়ে গুঞ্জন Feb 07, 2026
img
কেউ প্রবাসে গিয়ে মারা গেলে পরিবারের দায়িত্ব নেবে রাষ্ট্র: জামায়াত আমির Feb 07, 2026
img

কারা অধিদপ্তর

মাথা ঘুরে পড়ে যান বাথরুমে, হাসপাতালে প্রাণ গেল রমেশ চন্দ্র সেনের Feb 07, 2026
img
মহিউদ্দিন রনিকে কেবিনে স্থানান্তর Feb 07, 2026
img
মৃত্যুর ৭ বছর পর প্রকাশ হচ্ছে সুবীর নন্দীর নতুন গান Feb 07, 2026
img
জাবেরের গুলিবিদ্ধের খবর ছড়ানো ক্লিকবেইট সাংবাদিকতার ফল: প্রেস সচিব Feb 07, 2026
img
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জমজমাট ওটিটি, আসছে বহুভাষার নতুন সিনেমা ও সিরিজ Feb 07, 2026
img
জাতিসংঘের বকেয়া মেটাতে শীঘ্রই প্রথম কিস্তি দেবে যুক্তরাষ্ট্র Feb 07, 2026
img
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান Feb 07, 2026
img
ভোটকেন্দ্র দখলের যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: ছাত্রশিবির সভাপতি সাদ্দাম Feb 07, 2026
img
গুগল কী সত্যিই আপনার কথা রেকর্ড করছে? Feb 07, 2026
img
বিশ্বকাপের আনন্দ থেকে বাংলাদেশকে পরিকল্পিতভাবে দূরে রাখা হলো : জামায়াত আমির Feb 07, 2026