আত্মসমর্পণ করে কারাগারে ২৭ আ.লীগ নেতাকর্মী

নোয়াখালীর সুবর্ণচরে ২০১৮ সালে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএম জাকারিয়ার বাড়িতে হামলার মামলায় আওয়ামী লীগের ২৭ নেতাকর্মীকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২১ মে) দুপুরে নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তারা। তবে বিচারক মোরশেদ ইমতিয়াজ তাদের আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালে সুবর্ণচরের চরবাটায় বিএনপি নেতা অ্যাডভোকেট এবিএম জাকারিয়ার বাড়িতে হামলার ঘটনা ঘটে। ৫ আগস্টের পর মধ্য চরবাটার রাশেদ ইকবাল বাদী হয়ে চরজব্বার থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে প্রধান আসামি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম সেলিমকে দ্বিতীয় আসামি করা হয়। এছাড়া ৮২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০০-৩০০ জনকে আসামি করা হয়।

নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাহাদাত হোসেন গণমাধ্যমকে বলেন, উচ্চ আদালতে জামিন নেওয়া ৩২ আসামি আজ আত্মসমর্পণ করে। এর মধ্যে ৫ জন আসামি অসুস্থ থাকায় বিশেষ বিবেচনায় তাদের জামিন মঞ্জুর হয়। অন্য ২৭ আসামিকে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ হারুনর রশিদ হাওলাদার গণমাধ্যমকে বলেন, আজ শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ থাকায় চরজব্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তরিকুল ইসলামসহ ৫ জনের জামিন মঞ্জুর করা হয়েছে, তবে বাকি ২৭ জনকে কারাগারে পাঠানো হয়েছে। ২০১৮ সালের একটি ঘটনার অভিযোগে ২০২৫ সালে মামলা দায়ের করা হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুরো উপজেলার মানুষদের আসামি করা হয়েছে—বিশেষ করে যারা সেদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না কিংবা দূর-দূরান্তে অবস্থান করছিলেন, এমন ব্যক্তিদেরও এ মামলায় আসামি করা হয়েছে।

নোয়াখালী আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো. শহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, জেলা ও দায়রা জজ মোরশেদ ইমতিয়াজ মামলা পর্যালোচনা করে ২৭ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ৫ জনকে জামিন মঞ্জুর করেন। পরে ২৭ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

আরএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
কেন্দ্র দখলে গেলে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে: মুফতি রেজাউল করীম Feb 06, 2026
img
গাড়ি ধাক্কায় ২ যুবক আহত, গ্রেপ্তার অভিনেতা রাজু Feb 06, 2026
img

নির্বাচনি ইশতেহার

‘জাতীয় সাংবাদিক অবসর কল্যাণ বোর্ড’ গঠনের ঘোষণা বিএনপির Feb 06, 2026
img
এক নজরে বিএনপির নির্বাচনী ইশতেহার Feb 06, 2026
img
শীতল পাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়লেন জামায়াত আমির Feb 06, 2026
img
আর কাউকে লুটপাট করতে দেবো না : শফিকুর রহমান Feb 06, 2026
img
অভিনয় নিয়ে ওসিডি আছে আমার: জয়া আহসান Feb 06, 2026
img
‘গুপ্ত’ বলার কারণে আপনাদেরও হাসিনার মতো পতন হবে : ডা. মিতু Feb 06, 2026
img
শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ Feb 06, 2026
img
হাঁসের ডিম বিক্রির টাকা উপহার পেয়ে আবেগাপ্লুত শামা ওবায়েদ Feb 06, 2026
img
‘রোল মডেলরা এসব করে না’- হ্যান্ডশেক বিতর্কে পাকিস্তান অধিনায়ক Feb 06, 2026
img
আন্দোলরতদের ছত্রভঙ্গ করতে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি : ডিএমপি Feb 06, 2026
img
০.০১ সেকেন্ডের জন্য ফাইনালে উঠতে পারলেন না ইমরান Feb 06, 2026
img
ভারতের বিপক্ষে খেলতে শ্রীলঙ্কার অনুরোধের জবাব দিলো পাকিস্তান Feb 06, 2026
img
সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা আছে: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
তারেক রহমানের নেতৃত্বে এক নতুন সূর্যোদয় হবে: মির্জা ফখরুল Feb 06, 2026
img
সড়কে ঝরল ছাত্রদল নেতাসহ দুজনের প্রাণ Feb 06, 2026
img

নির্বাচনি ইশতেহার

বিনা বেতনে স্নাতকোত্তর পর্যন্ত নারীর পড়াশোনার প্রতিশ্রুতি বিএনপির Feb 06, 2026
img

বিএনপির নির্বাচনী ইশতেহার

ক্ষমতায় গেলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি Feb 06, 2026
img
তারেক রহমান যে কারণে বলেছিলেন ‘উই হ্যাভ আ প্ল্যান’ Feb 06, 2026