ঢাবি উপাচার্যের সঙ্গে সাম্য হত্যার তদন্তের অগ্রগতি নিয়ে সাদা দলের বৈঠক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও প্রকৃত হত্যাকারীকে খুঁজে বের করে বিচারের আওতায় আনার অগ্রগতি জানতে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে বৈঠক করেছে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল।

বুধবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিস সংলগ্ন অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাস রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ঢাবি উপাচার্য ছাড়াও এ বৈঠকে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধ্যাপক ড. মহিউদ্দিন ফার্মেসি অনুষদের অধ্যাপক ড. আব্দুর রশীদ এবং স্যার পি. জে. হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রভোস্ট অধ্যাপক এম এ কাউসারসহ প্রায় শতাধিক শিক্ষক।

সাদা দলের নেতারা জানান, সাম্য হত্যার প্রকৃত খুনিকে চিহ্নিত করে গ্রেফতারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন সাদা দলের নেতারা। নির্ধারিত সময়ের মধ্যে প্রকৃত খুনিকে চিহ্নিত করে গ্রেফতার না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। ইতোমধ্যে আল্টিমেটামের সময় অতিক্রান্ত হওয়ায় খুনিদের গ্রেফতার ও বিচারের অগ্রগতি জানতে তারা ঢাবি প্রশাসনের সঙ্গে বৈঠক করেন।

প্রায় দুই ঘণ্টার এ বৈঠকে ঢাবি উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশসহ সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। তিনি আরও জানান যে, সাম্য হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করা হবে। এ সম্পর্কে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকে কথাও উল্লেখ করেন। ইতোমধ্যে আরও ৩ জন আসামিসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া বৃহস্পতিবার (২২ মে) ঢাকা মেট্টোপলিটন পুলিশ কমিশনারের (ডিএমপি) সঙ্গে ঢাবি ভিসি বৈঠক করবেন বলেও জানা গেছে।

এ বিষয়ে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, সাম্য আমাদের শিক্ষার্থী, আমাদের সন্তান। সাম্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এটি পরিকল্পিত হত্যা। সাধারণ মানুষের পক্ষে এভাবে হত্যা করা সম্ভব নয়। এই হত্যার প্রকৃত খুনিকে খুঁজে বের করার জন্য আমরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম। আমাদের আল্টিমেটামের সময় শেষ হয়েছে। আপডেট জানতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমাদের বৈঠক হয়। আমরা আমাদের কথা জানিয়ে এসেছি। যদি তাদের ব্যবস্থায় আমরা সন্তুষ্ট না হতে পারি, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবো। বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি পক্ষ বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে চাচ্ছে। এ বিষয়েও আমরা সতর্ক অবস্থানে রয়েছি।

প্রসঙ্গত, গত ১৩ মে রাত সাড়ে ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হন সাম্য। রাত ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় বন্ধুরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
যৌথ অভিযানে গ্রেফতার ৩৬৮, অস্ত্র ও মাদক উদ্ধার Feb 06, 2026
img
কেউ যদি ভোট ইঞ্জিনিয়ারিং করতে চায় ছাড় দেব না: জামায়াত আমির Feb 06, 2026
img
ভুল রাজনীতির কারণে বিএনপি এখন ছোট দল হয়ে গেছে: সাদিক কায়েম Feb 06, 2026
img
টিকিট ছাড়াই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন দর্শকরা Feb 06, 2026
img
৪৪তম বিসিএস: বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৪৯০ জন Feb 06, 2026
img
চাঁদাবাজরাও চায় তার সন্তান ভালো সমাজে বেড়ে উঠুক : হাসনাত আব্দুল্লাহ Feb 06, 2026
img
জামায়াতের জান্নাতের বাসস্টেশন কোথায়, জানতে ইচ্ছে করে: সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
আগামীর বাংলাদেশ হবে ইনসাফের : সাদিক কায়েম Feb 06, 2026
img
শায়খ আহমদুল্লাহর এপস্টেইন ফাইল নিয়ে পোস্ট Feb 06, 2026
img
‘ঘেউ ঘেউ’ করেন কঙ্গনা : অভিনেতা প্রকাশ রাজ Feb 06, 2026
img
সাতক্ষীরায় জামায়াতের রাজনীতি ত্যাগ করে বিএনপিতে যোগদান Feb 06, 2026
img
ওসমান হাদি হত্যা তদন্তে রবিবার জাতিসংঘে চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার Feb 06, 2026
img
পুরান ঢাকার অলিগলিতে মার্কিন রাষ্ট্রদূত, উপভোগ করলেন চা-বিরিয়ানি Feb 06, 2026
img
ভোটকেন্দ্রে পাহাড়ের মতো অটল থাকতে হবে : আনসার মহাপরিচালক Feb 06, 2026
img
শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ অর্থ বরাদ্দের অঙ্গীকার বিএনপির Feb 06, 2026
img
ভোটকেন্দ্র ধূমপানমুক্তের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের Feb 06, 2026
img
নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের Feb 06, 2026
img

সরকারের বিবৃতি

কেউ গুলিবিদ্ধ নন, করা হয়নি অতিরিক্ত বলপ্রয়োগ Feb 06, 2026
img
জেএসডির নির্বাচনী ইশতেহার ঘোষণা, রাষ্ট্র রূপান্তরের ১০ দফা প্রস্তাব Feb 06, 2026
img
৬ আরব দেশের সঙ্গে ভারতের ঐতিহাসিক চুক্তি Feb 06, 2026