মঙ্গলের বিস্ময় : আগ্নেয়গিরি ও গিরিখাতে ঢাকা অজানা জগত

সৌরজগতের চতুর্থ গ্রহ মঙ্গল—দূর থেকে দেখলে মনে হয় একটি বিশাল লালচে লোহার গোলক। তবে এর পৃষ্ঠে লুকিয়ে আছে নানা রকম ভূপ্রাকৃতিক বৈচিত্র্য, যা বিজ্ঞানীদের কাছে ক্রমাগত নতুন প্রশ্ন তুলে ধরছে। এই শুষ্ক ও ধূলিময় গ্রহে আদৌ প্রাণের অস্তিত্ব থাকতে পারে কিনা, তা খুঁজে বের করতে বহুদিন ধরেই চলছে নানা গবেষণা ও মহাকাশ মিশন।

এই উদ্দেশ্যেই নাসাসহ বিভিন্ন দেশের মহাকাশ সংস্থাগুলো মঙ্গলে পাঠিয়েছে একাধিক রোভার ও অরবিটার। এসব অভিযানের মাধ্যমে মঙ্গলের ভৌগোলিক গঠন ও বৈশিষ্ট্য সম্পর্কে বিজ্ঞানীরা অনেক মূল্যবান তথ্য সংগ্রহ করেছেন। পাশাপাশি, স্পেসএক্স প্রধান ইলন মাস্ক ২০৩০ সালের মধ্যে ১০ লাখ মানুষের জন্য মঙ্গলে বসতি স্থাপনের উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনাও প্রকাশ করেছেন।

মঙ্গলের বিষুবরেখার (Equator) কাছেই রয়েছে এক বিশাল আগ্নেয়গিরি অঞ্চল, যার নাম থরসিস বুলজ। এই এলাকায় রয়েছে বিশ্বের সবচেয়ে বড় আগ্নেয়গিরি—অলিম্পাস মন্স, যার উচ্চতা প্রায় ২২ কিলোমিটার এবং প্রস্থ ৬০০ কিলোমিটার। এর পাশেই রয়েছে আরও তিনটি বিশাল ঢালু আগ্নেয়গিরি—আস্ক্রিয়াস মন্স, পাভোনাস মন্স এবং আরসিয়া মন্স। এই তিনটি আগ্নেয়গিরিও তাদের বিশালতা ও অবস্থানগত ধারাবাহিকতায় বিজ্ঞানীদের বিশেষভাবে আকৃষ্ট করেছে।

তবে শুধু আগ্নেয়গিরিই নয়, মঙ্গলে রয়েছে সৌরজগতের সবচেয়ে বড় গিরিখাত—ভ্যালেস মেরিনারিস। এই গিরিখাতটি দৈর্ঘ্যে প্রায় ৪ হাজার কিলোমিটার, প্রস্থে ২০০ কিলোমিটার এবং গভীরতায় প্রায় ৭ কিলোমিটার। এটি মঙ্গল গ্রহের প্রায় এক-পঞ্চমাংশ এলাকাজুড়ে বিস্তৃত। পৃথিবীর গ্র্যান্ড ক্যানিয়নের তুলনায় এটি বহুগুণ বড় এবং মনে করা হয়, এটি তৈরি হয়েছে টেকটোনিক ফাটল (ভূত্বকের বড় ধরনের ফাটল) এবং মঙ্গলের ভূতাত্ত্বিক ক্ষয়ের কারণে।

মঙ্গলের দক্ষিণ গোলার্ধে রয়েছে আরেকটি বিশাল গিরিখাত—হেল্লাস প্ল্যানিশিয়া, যার গভীরতা ৭ কিলোমিটারের বেশি। এটি সম্ভবত একটি মহাজাগতিক বস্তুর সংঘর্ষের ফলে তৈরি হয়েছে, যা গ্রহের অতীত ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সাক্ষ্য বহন করে। অন্যদিকে, উত্তর গোলার্ধে মসৃণ ও অপেক্ষাকৃত নিচু একটি বিস্তৃত এলাকা রয়েছে, যা দেখে বিজ্ঞানীরা মনে করেন—কোনো এক সময় সেখানে একটি বিস্তীর্ণ প্রাচীন সমুদ্র ছিল। এর বিপরীতে, দক্ষিণ গোলার্ধের উঁচু এলাকা অনেকটা খাঁদখন্দযুক্ত এবং গঠনগতভাবে উত্তরের থেকে ভিন্ন।

এই বিস্ময়কর ভূপ্রাকৃতিক গঠন ও প্রমাণগুলো ইঙ্গিত দেয়, মঙ্গল একসময় আরও সক্রিয়, সম্ভাব্য জলময় ও জীবনের অনুকূল পরিবেশ ছিল। আর এই ভাবনাই বিজ্ঞানীদের এবং মানবজাতির ভবিষ্যৎ পরিকল্পনায় নতুন দিগন্ত উন্মোচন করছে। মঙ্গলে মানুষের স্থায়ী বসতির স্বপ্ন যেন ধীরে ধীরে বাস্তবতার কাছাকাছি পৌঁছাচ্ছে।

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img

মারিও কেম্পেসের বিশ্লেষণ

আর্জেন্টিনা ও মেসি কী পারবে বিশ্বকাপ ধরে রাখতে? Feb 04, 2026
img
ইনজুরিতে হামজা, বাংলাদেশের হয়ে খেলতে পারবেন তো? Feb 04, 2026
img
লক্ষ্মীপুরে ভোটের অবৈধ ৬টি সিল উদ্ধারের ঘটনায় জামায়াত নেতাসহ ২ জনের বিরুদ্ধে মামলা Feb 04, 2026
img
আসন্ন নির্বাচন ও ডাঃ জোবায়দা রহমান Feb 04, 2026
img
কেন শাহরুখ পুত্র আরিয়ান খানের প্রস্তাবে রাজি হননি মনোজ! Feb 04, 2026
img
আইপিএল ইস্যুতে সালাউদ্দিনের প্রশ্নে মোস্তাফিজের বক্তব্য Feb 04, 2026
img
বিশ্বের প্রথম ৮০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হলেন ইলন মাস্ক Feb 04, 2026
img
এবার তোমরা বিশ্রামে যাও, আমাদের একটু সুযোগ দাও: জামায়াত আমির Feb 04, 2026
img
ফেসবুক-ইউটিউবে নির্বাচনী প্রচারণা নিয়ে ইসির জরুরি নির্দেশ Feb 04, 2026
img
মা-বোনদের নিয়ে যাদের মিনিমাম সম্মানবোধ নেই, তাদের কাছে আমরা নিরাপদ নই: তারেক রহমান Feb 04, 2026
img
কুখ্যাত গ্যাংস্টারের বিরুদ্ধে মুখ খুললেন কপিল শর্মা? Feb 04, 2026
img
জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম Feb 04, 2026
img
ডায়েট আর শরীরচর্চায় নতুন রূপে অভিনেতা শঙ্কর! Feb 04, 2026
img
৫ জেলা ও দায়রা জজ পদমর্যাদার বিচারককে বদলি Feb 04, 2026
img
শিল্পকলা একাডেমি আইনের কিছু সংশোধন করে গেজেট প্রকাশ Feb 04, 2026
img
নেপালকে হারিয়ে ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ Feb 04, 2026
img
‘জালেম’ মিডিয়া কর্মীর মুখোশ খুলবেন ফারিন খান! Feb 04, 2026
img
শিক্ষা বোর্ডের আপিল কমিটির শুনানিতে ২২ শিক্ষক-কর্মচারীকে তলব Feb 04, 2026
img
নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ Feb 04, 2026
img
তৃতীয় বার ভারতী মা হতে চান কিনা, সেই প্রশ্নের জবাবে কী বললেন কমেডি ক্যুইন? Feb 04, 2026