গার্মেন্টস মালিকরা টাকা কোথায় পাবে এই কথাটা বলার কেউ নাই: অনন্ত জলিল

ইউক্রেন যুদ্ধের পর থেকেই অর্থনৈতিকভাবে চাপে রয়েছে গার্মেন্টস খাত—এমনটাই জানালেন ব্যবসায়ী ও অভিনেতা অনন্ত জলিল। তাঁর মতে, এই সংকট কোনো রাজনৈতিক সমস্যা নয়, বরং এটি আন্তর্জাতিক বাজারের কারণে তৈরি।

তিনি বলেন, “টাকা-পয়সার সমস্যা ইউক্রেন যুদ্ধের পর থেকেই শুরু হয়েছে। এটা আমাদের দেশের কোনো রাজনৈতিক সমস্যা না, এটা আন্তর্জাতিক মার্কেটের সমস্যা। যুদ্ধের কারণে আন্তর্জাতিক অর্থনীতিতে ধস নেমেছে, যার সরাসরি প্রভাব পড়েছে আমাদের গার্মেন্টস খাতে। এই কষ্টটা এখন আমরা গার্মেন্টস মালিকরা ভোগ করছি।”

তিনি উল্লেখ করেন, “২০২৩ সালের ডিসেম্বরে হঠাৎ করে গার্মেন্টস খাতে ৫৪% থেকে ৬০% পর্যন্ত বেতন বেড়ে যায়। একই সময়ে গ্যাসের দাম ইউনিটপ্রতি ১২ টাকা থেকে বেড়ে ৩২ টাকা ৫০ পয়সায় দাঁড়ায়। সরকার দায়িত্বশীলতার পরিচয় দিয়ে শ্রমিকদের বেতন বাড়িয়েছে, গ্যাসের দামও আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে সমন্বয় করেছে। আমি বলব, এটা ওয়ার্কারদের জন্য ঠিক সিদ্ধান্ত। কিন্তু মালিকেরা কোথা থেকে এই অতিরিক্ত টাকা যোগাবে, সেই প্রশ্নের উত্তর নেই।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে ৩৯টি সংস্থা আছে যারা প্রতিনিয়ত অঘোষিত অডিট করে। তারা দেখছে বেতন ৭ কার্যদিবসে দেওয়া হয়েছে কি না, এক বছর পূর্ণ হলে ৫% ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে কি না, সরকারের সব সার্কুলার বাস্তবায়িত হচ্ছে কি না—সব কিছু নজরদারির আওতায়। কিন্তু মালিকদের দুর্দশা দেখার কেউ নেই।”

তিনি দাবি করেন, “প্যান্ডেমিক থেকে এখন পর্যন্ত গার্মেন্টস পণ্যের দাম গড়ে ৩০% কমে গেছে, অথচ শ্রমিকদের বেতন বেড়েছে প্রায় ৭০%। তাহলে মালিকরা এই সমন্বয় কোথায় করবে? এই সমন্বয় করার জন্য একটি বোর্ড প্রয়োজন, যেটি বিজিএমইএর মধ্যেও নেই।”

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
আবারও বিএনপির ৩ নেতার জন্য এলো সুখবর Feb 04, 2026
img
জামায়াতের জোট ছাড়ার স্পষ্ট কারণ জানালেন চরমোনাই পীর Feb 04, 2026
img
দেশের ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো নিয়ে বিস্তারিত জানাল বিসিবি Feb 04, 2026
সম্পর্ক কেন টেকেনি, অকপট আমির খান Feb 04, 2026
img
হ্যাটট্রিক শিরোপা জয়ের প্রত্যাশা হান্নানের Feb 04, 2026
img
দুর্নীতির কারণে নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান সাময়িক বরখাস্ত Feb 04, 2026
img
টলিপাড়ায় সুখবর, মাসি হতে চলেছেন ঋতাভরী! Feb 04, 2026
img
আমাদের প্রতিদ্বন্দ্বীরা ক্ষমতায় থাকাকালে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল: ডা. তাহের Feb 04, 2026
img
জাহানারার করা অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি Feb 04, 2026
img
'ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবে জামায়াত' Feb 04, 2026
img
‘পুরুষ দেখলেই এখন ভয়ে শরীর কাঁপতে শুরু করে!’ কেন এমন অনুভূতি রিয়ার? Feb 04, 2026
img
নুরকে দয়া করে আপনারা বিজয়ী করে আনবেন: তারেক রহমান Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

ক্ষমতায় গেলে ‘আমার টাকা, আমার হিসাব’সহ ৩টি অ্যাপ তৈরি করবে জামায়াতে ইসলামী Feb 04, 2026
img
৩০ ভাগ মানুষ মার্কা নয়, প্রার্থী দেখে ভোট দেবে: রুমিন ফারহানা Feb 04, 2026
img
এত সীমিত সময়ের প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা : মির্জা আব্বাস Feb 04, 2026
img
২৭ বছরের দাম্পত্যে নতুন উপলব্ধি, স্বামী-স্ত্রী নয়, যমজ হয়ে গেছেন রূপঙ্কর-চৈতালী Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা জামায়াতে ইসলামীর Feb 04, 2026
img
প্রশাসন মানুষের বিরুদ্ধে গেলে আবারো ৫ আগস্ট নেমে আসবে: হাসনাত আবদুল্লাহ Feb 04, 2026
img
বয়স হয়ে গেছে বলে বিয়ে করতে চাই না: সাফা কবির Feb 04, 2026
img
প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না, সবাইকে ক্ষমা করে দিলাম: জামায়াত আমির Feb 04, 2026