জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় ৫ দিন বাড়াল প্রশাসন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে অনলাইনে প্রাথমিক আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। যারা পূর্বঘোষিত সময়ের মধ্যে আবেদন করতে পারেননি, তাদের সুবিধার কথা বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. ফকির রফিকুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

নতুন সময়সূচি অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা বুধবার (২৮ মে) বিকেল ৪টা থেকে শুরু করে ১ জুন রাত ১২টা পর্যন্ত অনলাইনে প্রাথমিক আবেদন করতে পারবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে নির্ধারিত ফরম পূরণ করে এর প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীদের অবশ্যই প্রাথমিক আবেদন ফি বাবদ ৩০০ টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং পদ্ধতি বা সরাসরি কলেজে গিয়ে ২ জুনের মধ্যে জমা দিতে হবে। এরপর কলেজ কর্তৃপক্ষ আবেদনকারীদের ফরম অনলাইনে নিশ্চয়ন করবে। এই নিশ্চয়ন কার্যক্রম চলবে ২৯ মে থেকে ৩ জুন পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আবেদনকারীদের আবেদন ফি থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাপ্য অংশ (প্রতি আবেদনকারী ২০০ টাকা হারে) ১৫ জুন থেকে ১৯ জুনের মধ্যে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় জমা দিতে হবে। এজন্য কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পোর্টালে লগইন করে ‘এ্যাপ্লিকেশন পেমেন্ট ইনফো (মাস্টার্স রেজি.)’ অপশন থেকে পে-স্লিপ ডাউনলোড করে নির্ধারিত ব্যাংকে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে, নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন ও ফি জমা না দিলে কোনো আবেদন বিবেচনা করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, ভর্তি কার্যক্রম শেষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আগামী ১ জুলাই থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

আরএ

Share this news on:

সর্বশেষ

ভোলায় ভুল চিকিৎসায় ডেলিভারি রোগীর মৃ'ত্যু'র অভিযোগ Feb 03, 2026
১৭ মাসে ৬০০ সংঘাতের ৫৫০ টিতে বিএনপি জড়িত Feb 03, 2026
img
জেনে নিন রুপার আজকের বাজারদর Feb 03, 2026
img
ক্ষমতায় গেলে সীমান্তে আগ্রাসন বন্ধ করা হবে: আসিফ মাহমুদ Feb 03, 2026
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কত টাকা ক্ষতি হবে Feb 03, 2026
আন্তর্জাতিক উৎসবে দেশি ছবির দুর্দান্ত উত্থান Feb 03, 2026
img
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ Feb 03, 2026
img
৩ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল? Feb 03, 2026
img
জাতীয় পার্টি করে ভুল করেছি, ধানের শীষে ভোট দিন: জাতীয় পার্টির নেতা ময়নুল হক Feb 03, 2026
img
ভোরে দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত Feb 03, 2026
img
নারায়ণগঞ্জে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৭২ কারাবন্দি Feb 03, 2026
img
সৌদি আরবে ১ হাজার ৮০০টি ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত Feb 03, 2026
img
একদিনের পরিশ্রম আগামী পাঁচ বছরের শান্তির কারণ হতে পারে : আসিফ মাহমুদ Feb 03, 2026
img
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম Feb 03, 2026
img
ম্যাচ বর্জনকে পাকিস্তানের নাটক বললেন হরভজন সিং Feb 03, 2026
img
খেলোয়াড়দের চোট এড়ানোর উপায় খুঁজছেন ফ্লিক Feb 03, 2026
img
কুখ্যাত এপস্টেইনের বাড়িতে ৪ দিন ছিলেন নরওয়ের ক্রাউন প্রিন্সেস Feb 03, 2026
img
ক্লাবের হয়ে খেলতে আপত্তি জানিয়েছেন রোনালদো, খবর গণমাধ্যমের Feb 03, 2026
img
পায়ে অস্ত্রোপচার করাতে হবে আর্সেনাল মিডফিল্ডাররের Feb 03, 2026
img
বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম Feb 03, 2026