ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জলাবদ্ধতা, যানজটের ভোগান্তি

ভারী বর্ষণে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া ও চান্দনা চৌরাস্তা এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে ওই সড়কের উভয়পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

কোথাও হাঁটু পনি, কোথাও তার চেয়ে বেশি পানিতে তলিয়ে যায় মহাসড়ক। এতে যানবাহনগুলো ধীরগতিতে চলতে গিয়ে দেখা দেয় দীর্ঘ যানজট।

এছাড়াও নগরীর অনেক নীচু এলাকায় পানিতে তলিয়ে যায়। বাসা-বাড়ি ও দোকানপাটে পানি ঢুকে সৃষ্টি হয় সীমাহীন দুর্ভোগের।

শনিবার (৩১ মে) সকাল থেকে হালকা বৃষ্টি হলেও দুপুরে মুষলধারে বৃষ্টি হয় গাজীপুরে। প্রায় একঘণ্টার বৃষ্টিতে নগরীর নীচু এলাকায় পানি জমতে শুরু করে। ড্রেন না থাকায় চান্দনা, ভোগড়া এলাকার পানি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জমে। এতে তলিয়ে যায় মহাসড়ক।

পানির কারণে স্বাভাবিক গতিতে যানবাহন চলতে না পেরে সৃষ্টি হয় যানজট। সন্ধ্যা পর্যন্ত ওই মহাসড়কের ভোগড়া বাসস্ট্যান্ড থেকে চান্দনা চৌরাস্তা এবং ভোগড়া চৌরাস্তা থেকে নাওজোড় পর্যন্ত তীব্র যানজট চলছিল। যানজটের প্রভাবে নগরীর বোর্ডবাজার, টঙ্গীর হোসেন মার্কেট এলাকাতেও দেখা দেয় তীব্র যানজট।

স্থানীয়দের অভিযোগ পর্যাপ্ত ড্রেনের অভাব, বিআরটি প্রকল্পের ভুল নকশা এবং খাল ভরাটের কারণে এ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

ভোগাড়ার ব্যবসায়ী আব্দুল বারেক মিয়া জানান, বিআরটিএ প্রকল্পের ভুল নকশা এবং কাজ সম্পন্ন না হওয়ার মাশুল দিতে হচ্ছে নগরবাসীসহ এই মহাসড়কের চলাচলকারীদের। নকশায় মহাসড়কের নীচ দিয়ে যে ড্রেন নির্মাণ করা হয়েছে, তা প্রয়োজনের তুলনায় খুবই সরু।

পানি ঠিকমত প্রবাহিত হয় না। চান্দনা ও ভোগড়া এলাকার লাখ লাখ ঘর-বাড়ির পানি ড্রেনে এসে পড়ে। এছাড়া অপরিকল্পিতভাবে বাসাবাড়ি, কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করায় সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়। তলিয়ে যায় গলি, সড়ক-মহাসড়ক।

গাজীপুর পরিবহন চালক ইব্রাহিম মিয়া বলেন, বিআরটি প্রকল্পে কাজ শেষ না হওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ রয়েছে।

এসব জায়গায় পানি জমে থাকায় যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারে না। ফলে ভোগান্তি বাড়ছে। বিশেষ করে শনিবারের ভোগান্তি ছিল মারত্মক। এক কিলোমিটার যেতেই দেড় -দুইঘণ্টা লেগেছে।

ভোগড়া এলাকার বাসিন্দা ও কারখানার শ্রমিক আশরাফ হোসেন জানান, বৃষ্টি বেশি হলে ঘরে পানি ঢোকে। সড়কও তলিয়ে যায়। বাধ্য হয়ে অনেক সময় ভিজে কারখানায় যাতায়ত করতে হয়। সিটি করপোরেশনের উচিত দ্রুত জলাবদ্ধতার নিরসনে পদক্ষেপ নেওয়া।

গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল লতিফ জানান, ভোগড়া এলাকার পানি মোগরখাল দিয়ে প্রবাহিত হয়। দখল হওয়ার কারণে বৃষ্টির পানি নামতে সময় লাগছে। এতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ২৩ মে থেকে মোগরখাল উদ্ধার ও খনন করতে কাজ শুরু করেছে গাজীপুর সিটি করপোরেশন।

শুক্রবার ছুটির দিনেও কাজ তদারক করেছেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। কাজ শেষ হলে জলাবদ্ধতা কমবে।

আরএম/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
দেশের বাজারে ১২ দিনে ১৩ বার সমন্বয় স্বর্ণের দামে Feb 05, 2026
img
২০২৭ সালে মেসিকে ফেরাতে ‘স্বপ্নের প্রকল্প’ শৈশবের ক্লাব নিওয়েলসের Feb 05, 2026
img
ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি ৩ শিশুসহ নিহত ৯ Feb 05, 2026
img
শিবচরে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার দাবিতে থানা ঘেরাও Feb 05, 2026
img
স্বাস্থ্য ব্যবস্থাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেয়াই হবে আধুনিক চিকিৎসাসেবা: ডা. রফিক Feb 05, 2026
img
১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫ : এইচআরএসএস Feb 05, 2026
img
এই ভোটে নির্ধারিত হবে রাষ্ট্র ও গণতন্ত্রের ভবিষ্যৎ: রবিউল আলম Feb 05, 2026
img
নির্বাচনে খাগড়াছড়িতে সব ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা Feb 05, 2026
img
ইতালিতে মৃদু ভূমিকম্প অনুভূত Feb 05, 2026
img
ছন্দপতনের পর ফেরার লড়াই শ্রীলিলা-কৃত্তির Feb 05, 2026
img
পরমাণু ইস্যুতে কাল বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান Feb 05, 2026
img
অভিনয়েই দর্শকদের নজর কাড়ছেন তৃপ্তি দিমরি Feb 05, 2026
img
অভিনয়জগৎ থেকে সরে দাঁড়ালেন নওবা তাহিয়া Feb 05, 2026
img
তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ Feb 05, 2026
img
বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়া হবে : মির্জা ফখরুল Feb 05, 2026
img

দ্য ডিপ্লোম্যাটকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান

অর্থনৈতিক পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দেবে বিএনপি Feb 05, 2026
img
তেল বিক্রির ৫০ কোটি ডলার ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র Feb 05, 2026
img
সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের Feb 05, 2026
img
বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থিতা প্রত্যাহার Feb 05, 2026
img

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক

বঙ্গভবনের কর্মকর্তা হ্যাকের সঙ্গে জড়িত কিনা, জানা যাবে ফরেনসিকের পর Feb 05, 2026