মৌলভীবাজারে ভারী বর্ষণে পাহাড় ধস

মৌলভীবাজারের রাজনগর-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে সড়কে গাছ পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। শনিবার (৩১ মে) সন্ধ্যার দিকে রাজনগর উপজেলার ২৪ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় আঞ্চলিক মহাসড়কের দুই পাশে গাড়িগুলো আটকে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং প্রায় ৩০ মিনিট সড়ক যোগাযোগ বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে সড়ক থেকে গাছ সরিয়ে যানবাহন চলাচল সচল করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার সকাল থেকে মৌলভীবাজারে ভারী বর্ষণ হচ্ছে। মধ্যখানে বৃষ্টি কম থাকলেও বিকেল ৩টার পর ভারী বর্ষণ শুরু হয়।

একসময় রাজনগর-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের ২৪ নম্বরে পাহাড় ধ্বসের ঘটনা ঘটে। এতে সেখানে থাকা পাহাড়ি গাছ সড়কের ওপর পড়ে দুই পাশের চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশের গাড়িগুলো যানজটের মধ্যে পড়ে। ব্যস্ততম সড়কটি ৩০ মিনিটের মতো বন্ধ থাকে।

পরে ফায়ার সার্ভিস গিয়ে গাছ সরালে সড়কের একপাশ দিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক হয়। তবে পাহাড় ধসের কারণে সড়কে পড়ে থাকা মাটি সরানো যায়নি।

শাহ নেওয়াজ ইফতি নামের একজন বলেন, আমি কুলাউড়া থেকে রাজনগরে বোনের বাড়িতে আসার পথে ২৪ নম্বর এসে দেখি সড়ক বন্ধ।

সড়কের উপরে পাহাড় ধসে পড়ার সঙ্গে গাছও পড়ে রয়েছে। পরে আমি সেখান থেকে হেঁটে পাহাড় ধসের এলাকা পাড়ি দিয়ে অন্য একটি গাড়িতে আসি। অনেক মানুষ সড়ক বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েন।

তিনি বলেন, পাহাড় ধসের কারণে সড়কে মাটি রয়েছে। যার জন্য সড়ক পিচ্ছিল।

রাজনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ আলী হোসেন বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে সড়কে পড়ে থাকা গাছ কেটে সরিয়ে গাড়ি চলাচলের জন্য ব্যবস্থা করি। সড়কের এক পাশ দিয়ে বর্তমানে গাড়ি চলাচল করছে। সড়কের মাটি সরানো যায়নি।

আরআর

Share this news on:

সর্বশেষ

img
২০২৭ সালে মেসিকে ফেরাতে ‘স্বপ্নের প্রকল্প’ শৈশবের ক্লাব নিওয়েলসের Feb 05, 2026
img
ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি ৩ শিশুসহ নিহত ৯ Feb 05, 2026
img
শিবচরে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার দাবিতে থানা ঘেরাও Feb 05, 2026
img
স্বাস্থ্য ব্যবস্থাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেয়াই হবে আধুনিক চিকিৎসাসেবা: ডা. রফিক Feb 05, 2026
img
১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫ : এইচআরএসএস Feb 05, 2026
img
এই ভোটে নির্ধারিত হবে রাষ্ট্র ও গণতন্ত্রের ভবিষ্যৎ: রবিউল আলম Feb 05, 2026
img
নির্বাচনে খাগড়াছড়িতে সব ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা Feb 05, 2026
img
ইতালিতে মৃদু ভূমিকম্প অনুভূত Feb 05, 2026
img
ছন্দপতনের পর ফেরার লড়াই শ্রীলিলা-কৃত্তির Feb 05, 2026
img
পরমাণু ইস্যুতে কাল বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান Feb 05, 2026
img
অভিনয়েই দর্শকদের নজর কাড়ছেন তৃপ্তি দিমরি Feb 05, 2026
img
অভিনয়জগৎ থেকে সরে দাঁড়ালেন নওবা তাহিয়া Feb 05, 2026
img
তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ Feb 05, 2026
img
বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়া হবে : মির্জা ফখরুল Feb 05, 2026
img

দ্য ডিপ্লোম্যাটকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান

অর্থনৈতিক পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দেবে বিএনপি Feb 05, 2026
img
তেল বিক্রির ৫০ কোটি ডলার ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র Feb 05, 2026
img
সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের Feb 05, 2026
img
বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থিতা প্রত্যাহার Feb 05, 2026
img

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক

বঙ্গভবনের কর্মকর্তা হ্যাকের সঙ্গে জড়িত কিনা, জানা যাবে ফরেনসিকের পর Feb 05, 2026
img
এমন দেশ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা: ডা. জুবাইদা রহমান Feb 05, 2026